শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া ভারতের, হরমনপ্রীতদের নিয়ে ‘ছেলেখেলা’ করলেন আতাপাত্তু

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া ভারতের, হরমনপ্রীতদের নিয়ে ‘ছেলেখেলা’ করলেন আতাপাত্তু

শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করা হল না ভারতের। সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে একার হাতে দুমড়ে দিলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। প্রথম ২টি ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল ভারত। তবে তৃতীয় ম্যাচে হরমনপ্রীতদের ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে দেয় শ্রীলঙ্কা।

ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে। ক্যাপ্টেন হরমনপ্রীত দলের হয়ে সব থেকে বেশি ৩৯ রান করে নট-আউট থাকেন। ৩৩ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

এছাড়া স্মৃতি মন্ধনা ২২, শেফালি বর্মা ৫, সাবভিনেনি মেঘনা ২২, জেমিমা রডরিগেজ ৩৩ ও পূজা বস্ত্রকার ১৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজ হারের ব্যবধান কমিয়ে ২-১ করে শ্রীলঙ্কা। আতাপাত্তু দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে নট-আউট থাকেন। তিনি ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

এছাড়া হর্ষিতা সমরাবিক্রমে ১৩ ও নীলাক্ষী ডি’সিলভা ৩০ রান করেন। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন রেনুকা সিং ও রাধা যাদব। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আতাপাত্তু। সিরিজ সেরার পুরস্কার জেতেন হরমনপ্রীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.