জামাইদের জন্য সুখবর, ষষ্ঠীতে সরকারি দফতরে গেলেও গোটা দিন কাজ নয়, ঘোষণা নবান্নের

রাজ্য সরকার কেন্দ্রের চেয়ে বেশি ছুটি দেয়। গত মার্চ মাসে বর্ধিত ডিএ নিয়ে আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো আলাদা রাজ্যের থেকে। আর কেন্দ্রের সরকার কত দিন ছুটি দেয়? আমরা দুর্গাপুজোয় দশ দিন ছুটি দিই। ছট পুজোয় ছুটি দিই।’’Read More →

কলকাতায় আবার কমলা সতর্কতা, বজ্রপাতের সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া! কবে?

কলকাতায় আবার বজ্রপাত এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহেই এক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিনের জন্য একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০Read More →

৫-৬ ডিগ্রি হেলে গিয়েছে রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির! জানাল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির ৫-৬ ডিগ্রি হেলে গিয়েছে। সম্প্রতি এক সমীক্ষার পর এ কথা জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। শুধু তাই-ই নয়, মন্দির চত্বরে যে সব ছোট ছোট স্থাপত্য বা নির্মাণ রয়েছে, সেগুলি ১০ ডিগ্রি হেলে গিয়েছে। গাড়োয়াল হিমালয়ে ১২,৮০০ ফুট উচ্চতায় রয়েছে এই শিবমন্দিরটি। এক সংবাদমাধ্যমকে এএসআই আধিকারিকেরা জানিয়েছেন,Read More →

‘কালীঘাটের কাকু’-র বাড়িতে ইডির আধিকারিকরা, তল্লাশি চালাচ্ছেন কয়েকটি দলে ভাগ হয়ে

শনিবার সকালে ‘কালীঘাটের কাকু’-র বাড়িতে গেল ইডির একটি বড় দল। একাধিক দলে ভাগ হয়ে ‘কালীঘাটের কাকু’র বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি-সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। সম্প্রতি সিবিআই এসেও তল্লাশি চালিয়েছিল তাঁর ফ্ল্যাটে। সে সময় ‘কাকু’র বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই। তিনি অবশ্যRead More →

ডুবে যাওয়া টাইটানিকের সম্পূর্ণ ছবি প্রকাশ্যে এল! কী কী মিলল জাহাজে?

ডুবে যাওয়ার পর প্রায় ১১৩ বছর কেটে গিয়েছে। অতলান্তিকে ডুবে যাওয়ার পর টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি কখনও প্রকাশ্যে আসেনি। এ বার সেই ছবিই প্রকাশ্যে আনলেন এক দল গবেষেক। এই ছবি পাওয়ার জন্য ছ’সপ্তাহ উত্তর অতলান্তিকে কাটিয়েছে ওই গবেষক দল। ৭ লক্ষ ছবিকে একত্রিত করে টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি বানিয়েছে ওই গবেষক দলটি।Read More →

‘জাল্লিকাট্টু রক্তক্ষয়ী নয়’, তামিলনাড়ুর আইন বহাল রেখে ষাঁড়ের খেলাকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট

জাল্লিকাট্টুকে অনুমোদন দিয়ে তামিলনাড়ু সরকার যে আইন এনেছিল, তাকে বহাল রাখল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র, কর্নাটক এই ষাঁড়ের খেলা নিয়ে যে আইন করেছিল, সেগুলিও ‘বেআইনি’ নয় বলেই জানাল সুপ্রিম কোর্ট। কেএম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে, জাল্লিকাট্টুর সঙ্গে নৃশংসতার কোনও যোগ নেই। একে রক্তক্ষয়ী খেলাও বলা যায় না। তবে শীর্ষRead More →

৯ দিনে ১৮০ ডিগ্রি বদল, এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের পাশে বাংলাদেশ, শ্রীলঙ্কা! বিপাকে ভারত

৯ দিন আগে জানা গিয়েছিল, এশিয়া কাপের আয়োজনের বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অর্থাৎ, প্রতিযোগিতা আয়োজনের জন্য পাকিস্তান যে বিকল্প প্রস্তাব দিয়েছে তাতে রাজি নয় তারা। কিন্তু ৯ দিন পরেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল দু’দেশ। তারা নাকি পাকিস্তানের প্রস্তাবে রাজি। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা চাইছে,Read More →

আরজি কর হাসপাতালের কাছে কাগজের গুদামে আগুন! ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

আরজি কর হাসপাতালের কাছে একটি কাগজের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ আরজি কর হাসপাতালের কাছে শ্যামাচরণ মুখার্জি রোডের উপর ওই কাগজের গুদামে আগুন লেগে যায়। কাগজRead More →

জল শুকিয়ে দেখা যাচ্ছে চর, রবীন্দ্র সরোবর নিয়ে চিন্তায় পরিবেশকর্মীরা 

দক্ষিণ কলকাতার ‘ফুসফুস’ রবীন্দ্র সরোবর বিপন্ন। সরোবরের জলস্তর যে ভাবে হু হু করে নামছে, তাতে আশঙ্কিত পরিবেশবিদেরা। বর্তমানে সরোবরের একাংশে চর পড়ে ঘাস জন্মেছে। চারপাশের অনেকটা শুকিয়ে গিয়েছে বলেও অভিযোগ। এ বার গরমে যেমন ভাবে জলস্তর নামছে, তা অতীতে কখনও দেখা যায়নি বলেই জানাচ্ছেন রবীন্দ্র সরোবর রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কেএমডিএ-রRead More →

হেলমেট খোলা যাবে না, ব্যাটারদের জন্য নিয়ম আরও কড়া হল, ফ্রি হিট নিয়েও নতুন নির্দেশ

ব্যাটারদের জন্য নিয়ম আরও কড়া করছে আইসিসি। বেশ কিছু সময় ব্যাটারদের হেলমেট না পরেই খেলতে দেখা যায়। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে হেলমেট ছাড়া খেলতে দেখা যায় অনেককেই। কিন্তু এখন থেকে তা করা যাবে না। নিয়ম জানাল আইসিসি। আইসিসির তরফে বলা হয়েছে পেসারদের বিরুদ্ধে হেলমেট ছাড়া খেলতে পারবে না ব্যাটাররা। একইRead More →