যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের সময়ই ধাক্কা খেল ইউক্রেন বায়ুসেনা! রুশ হানায় ধ্বংস এফ-১৬ যুদ্ধবিমান

তুরস্কের ইস্তানবুলে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন আকাশযুদ্ধে ধাক্কা খেল ইউক্রেন ফৌজ। তাদের একটি এফ-১৬ যুদ্ধবিমান শুক্রবার ধ্বংস হয়েছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে। ইউক্রেন বায়ুসেনার তরফে এফ-১৬ ধ্বংসের কথা জানিয়ে বলে হয়েছে, ‘‘পাইলট নিরাপদেই বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁকে উদ্ধার করা হয়েছে.’’ তবে রুশ সেনার ক্ষেপণাস্ত্রেরRead More →

‘একটাতেই থামব না’! ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরে হুথিদের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি নেতানিয়াহুর

হুথিদের বিরুদ্ধে এক নয়, একাধিক বার প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থনপুষ্ট হুথি গোষ্ঠী। সে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হল এই বেন গুরিয়ন। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। তার পরেও এই হামলার ঘটনায় প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। নিজেরRead More →

অধিকৃত কাশ্মীরের জন্য মাস দুয়েকের আটা-ময়দা মজুত করছে পাকিস্তান! ‘যুদ্ধকালীন তৎপরতা’ ইসলামাবাদের

পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অংশে গমের আটা মজুত করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। তৈরি করা হয়েছে জরুরি তহবিলও। সামরিক অভিযানের সম্ভাবনা আছে, এমন স্থানগুলিকে চিহ্নিত করা হয়েছে। সে সব সংবেদনশীল এলাকায় আটা মজুত করা হচ্ছে বলে খবর। পাক সংবাদমাধ্যম ডন প্রশাসনিক কর্তাদের বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, অন্তত দু’মাসের খাদ্য মজুতRead More →

রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। চাকরিহারাদের আন্দোলন। সৌদি সফরে মোদী। আর কী কী

রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কোনও নির্দেশ দেবে কি শীর্ষ আদালত আজ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর নাগাদ এই মামলাটির শুনানি হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই মামলাটি শুনবে। প্রায় এক মাস পরে মামলাটি শুনানির জন্য উঠবে। এই মামলায় আগেই দীর্ঘ শুনানি প্রয়োজন বলে জানিয়েছিলRead More →

রাতভর এসএসসি ভবনের গেট আগলে পাহারা! ভিতরেই ‘বন্দি’ কমিশনের চেয়ারম্যান, প্রতিবাদ আরও জোরালো দ্বিতীয় দিনে

মঙ্গলবার সকালে সল্টলেকে এসএসসি ভবনের বাইরে অবস্থান আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের। ছবি: সংগৃহীত। আনন্দবাজার ডট কম সংবাদদাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:৩৫ সংক্ষেপে  সোমবার সন্ধ্যায় ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশের কথা ছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরেও সেই তালিকা প্রকাশ হয়নি। বেশি রাতের দিকে একটি বিবৃতি প্রকাশ করে কমিশন। সেখানও তালিকারRead More →

স্নাইপার রাইফেল বরাত প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, নতুন করে পরীক্ষার নির্দেশ দিল্লি হাই কোর্টের

দিল্লি হাই কোর্টের হস্তক্ষেপের জেরে স্নাইপার রাইফেলের বরাত দেওয়ার আগে নতুন করে যোগ্যতামান পরীক্ষায় সক্রিয় হল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। বেঙ্গালুরুর ছোট অস্ত্র প্রস্তুতকারক এসএসএস ডিফেন্সের আবেদনের জেরে এই পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচালনাধীন আধাসেনা। সিআরপিএফের ২০০টি স্নাইপার রাইফেল এবং ২০ হাজার রাউন্ড গুলির বরাতের দরপত্রের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেRead More →

যোগ্য-অযোগ্যের তালিকা দিল না এসএসসি! আচার্য সদনের সামনেই চেয়ারম্যান সিদ্ধার্থকে ঘেরাও করবেন চাকরিহারারা!

‘রাতভর বিক্ষোভ হবে’! যা যা হল এসএসসি ভবনে এবং ভবনের সামনে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের ১৪ জন প্রতিনিধি গিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলতে। তাঁরা রাত ৯টা নাগাদ এসএসসি ভবনের বাইরে বেরিয়ে এসে জানান, নবম-দশমে শিক্ষক নিয়োগে প্রথমে আটটি কাউন্সেলিং হয়েছিল। পরে আদালতের নির্দেশে আর‌ও পাঁচটি কাউন্সেলিং হয়। একইRead More →

‘মাতৃভূমি’ আর শুধু মহিলাদের জন্য নয়, উঠতে পারবেন পুরুষেরাও! ভাবনা শিয়ালদহ ডিভিশনের

‘মাতৃভূমি’ লোকাল আর শুধু মহিলাদের জন্য থাকবে না। এ বার ‘মাতৃভূমি’তেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! ১২ কামরা ট্রেনের কয়েকটি কামরা সাধারণ কামরা (জেনারেল কোচ) করার ভাবনাচিন্তা শুরু করে দিল রেল। আপাতত শিয়ালদহ ডিভিশনেই এই ভাবনা বাস্তবায়িত করা হবে বলে জানানো হয়েছে। ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ‘লেডিজ় স্পেশ্যাল’ বাRead More →

গ্রাম-বস্তি না জিতলে বঙ্গবিজয় হবে না, দলের বানানো ‘রুটিন’ মেনে শহর থেকে গ্রামে সময় কাটাতে যাবেন পদ্মের নেতারা

শহর নিয়ে চিন্তা কম। অন্তত শেষ সাধারণ নির্বাচনের ফলাফল তেমনই বলছে। তাই এখন বিজেপির ‘শহুরে’ নেতা-নেত্রীরা গ্রামমুখী। গ্রামে আর শহরে জনসমর্থনের ছবিতে বিস্তর ফারাক। সে ফারাক মুছতে ‘রুটিন’ তৈরি করছে বিজেপি। শহর থেকে নেতা-নেত্রীদের গ্রামে পাঠানোর ‘রুটিন’। গ্রামের মানুষের মধ্যে সময় কাটানোর ‘রুটিন’। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় ছ’টি আসন কমেছেRead More →

সিগন্যালে সমস্যা! প্রতি স্টেশনে প্রায় ১০ মিনিট ধরে থমকে রইল দক্ষিণেশ্বরগামী সব মেট্রো

আবার বিঘ্নিত মেট্রো পরিষেবা। প্রতি স্টেশনে প্রায় ১০ মিনিট ধরে থমকে রইল দক্ষিণেশ্বরগামী সব মেট্রো। রাত ১০টা নাগাদ সিগন্যাল ঠিক হলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নোয়াপাড়ায় সিগন্যালের সমস্যা ছিল। আপের দিকে মেমো (কাগুজে সিগন‍্যাল) দিয়ে দমদম থেকে ছাড়া হচ্ছিল দক্ষিণেশ্বরগামী মেট্রো। মেট্রো দেরি করে চলায় বিপাকেRead More →