Exclusive-কাটমানি কাণ্ড: মমতা সরকারের জবাব চাইল স্বরাষ্ট্র মন্ত্রক, সৌজন্যে লোকসভায় লকেটের প্রশ্ন

এত দিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নোট পাঠাচ্ছিল নবান্নকে। এ বার কাটমানি ইস্যুতে অমিত শাহের মন্ত্রক নোটিস পাঠাল রাজ্যের মুখ্যসচিব মলয় দে-কে। সৌজন্যে লোকসভার অধিবেশনের জিরো আওয়ারে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাটমানি প্রসঙ্গে বক্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ৯ জুলাই পাঠানো চিঠিতে লিখেছে, পুলিশ এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়।Read More →

জট কাটছে না হাওড়া পুরনিগমের, এ বার বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ সাফাইকর্মীদের

হাওড়া পুরনিগমের জট কাটছে না কিছুতেই। দিনকয়েক আগেই হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা মিটেছে। এ বার বেতন বাড়ার দাবিতে হাওড়া পুরনিগমের সামনে বুধবার থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন প্রায় হাজার খানেক সাফাইকর্মী। হাওড়া পুরনিগম সূত্রে খবর, সাফাই বিভাগে প্রায় হাজার খানেক কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা বেতন বাড়ানোর দাবি করে আসছেন।Read More →

শোভন, বৈশাখীর পরে জেরা পুরকর্তাদের, নারদকাণ্ডে নতুন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নারদকাণ্ডের তদন্তেও নতুন গতি আনল সিবিআই। কলকাতার মেয়র থাকাকালীন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই তদন্তে ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায়কে জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জেরা করা হয়েছে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। এবার সেই মামলায় জেরা করা হল কলকাতা পুরসভারRead More →

দক্ষিণে কুকুর-নিধন চলছেই! ফের ৫০টি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ

ফের পশুহত্যার মর্মান্তিক নজির দেখল দেশ। একাধিক কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল আবারও। এবার ঘটনাস্থল তেলঙ্গানা। কয়েক দিন আগেই সামনে এসেছিল হায়দরাবাদে কুকুর মেরে ফেলার নৃশংস ঘটনা। তার পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ জানিয়েছে, তেলঙ্গানার নালগোণ্ডা জেলার একটি গ্রামে প্রায় ৫০টি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছেRead More →

কিছুদিনের জন্য আপনিই সভানেত্রী হন, কংগ্রেসীদের আবেদন সনিয়াকে, কী বললেন তিনি?

রাহুল গান্ধী ইস্তফা দিয়েছেন গত সপ্তাহেই। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, কংগ্রেসে বড় ধরনের পরিবর্তন আনা দরকার। তার জন্য নতুন নেতা চাই। গান্ধী পরিবারের মধ্যে থেকে যেন আর নেতা না বাছা হয়। কিন্তু তার পরেও প্রবীণ কংগ্রেসীরা প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর কাছেই আর্জি জানালেন, তিনি যেন কিছুদিনের জন্য ফের দলের হালRead More →

রথে নয়, উল্টোরথে নগর পরিক্রমা করেন বিষ্ণুপুরের মদনগোপাল জিউ, রাধালাল জিউ

রথের দিন ঘরেই থাকেন তাঁরা। পুজোপাঠ সবই হয়, কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে রথে সওয়ার হন না। শ্রী শ্রী মদনগোপাল জিউ,  শ্রী শ্রী রাধালাল জিউ রথে ওঠেন উল্টোরথে। তাঁদের নিয়ে গোটা রাত জাগে বিষ্ণুপুর শহর। রথে সওয়ার শ্রী শ্রী মদনগোপাল জিউ,  শ্রী শ্রী রাধালাল জিউ মন্দিরে ফেরেন পরের দিন ভোরRead More →

কাশ্মীরে বড়সড় হামলার হুমকি, ভিডিয়ো প্রকাশ আল-কায়দা প্রধানের, গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র

ভারতের উপর বড়সড় হামলা চালানোর হুমকি দিয়ে ভিডিয়ো প্রকাশ করেছিল জঙ্গি সংগঠন আল-কায়দা। সংগঠনের প্রধান আয়মান অল জাওয়াহিরি মুজাহিদিনদের উদ্দেশে আহ্বান জানিয়ে ওই ভিডিয়োতে বলেছেন, কাশ্মীরে ভারতীয় সেনা ও সরকারের বিরুদ্ধে টানা হামলা চালিয়ে যাও। এই ভিডিয়ো প্রকাশ্যে ২৪ ঘণ্টার মধ্যেই আল-কায়দার সেই হুমকি উড়িয়ে দিল ভারত।আয়মান অল জাওয়াহিরি হুমকিকে পাত্তাRead More →

সমাধি খুঁড়ে মিলল না ৩৬ বছর আগে নিখোঁজ কিশোরী ইম্যানুয়েলার দেহ, অস্বস্তিতে ভ্যাটিক্যান

৩৬ বছর আগে মিউজিক ক্লাসে শেষ দেখা গেছিল তাকে। হাসিখুশি, ঝলমলে ১৫ বছরের কিশোরী ইম্যানুয়েলা অর্লান্ডিকে। মিউজ়িক ক্লাসের পর আর তাকে দেখা যায়নি। যেন হাওয়ায় মিলিয়ে গেছিল সে। তন্নতন্ন করে মেয়েকে খুঁজেছে অর্লান্ডি পরিবার ও পুলিশ। কিন্তু না, কোথাও পাওয়া যায়নি তাকে। কোথাও কোনও দেহাবশেষও মেলেনি। এই এতটুকু সিটি স্টেটRead More →

স্কুলে নতুন বিষয়ে ক্লাস চান মমতা, কলকাতার পড়ুয়াদের সাইকেলের বদলে অন্য কিছু

রাজ্যের ছাত্রছাত্রীর‌দের মূল্যবোধের বিকাশ চান মুখ্যমন্ত্রী। আর তাই স্কুলপাঠ্যে মানবিকতা ও মূল্যবোধ শিক্ষার অন্তর্ভূক্তি চান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার বেলতলা গার্লস স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় যেহেতু সাইকেল চালানো যায় না তাই সবুজসাথীর সুযোগ নেই। এবার রাজ্য সরকার সাইকেলের বদলে কী দেওয়া যায়Read More →

খোলা হলো উল্টোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী অংশ, ছোট গাড়ির চলাচল শুরু

বৃহস্পতিবার রাতেই খুলে দেওয়া হয়েছে উল্টোডাঙা উড়ালপুলের একটি দিক। ওই অংশ দিয়ে এয়ারপোর্টগামী ছোট গাড়ি চলাচল ইতিমধ্যেই শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার পরিস্থিতি দেখে ভারী যানবাহন চলবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এয়ারপোর্টের দিকে ছোট গাড়ির চলাচল শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রথম ঠিক হয়েছিল যে শুক্রবার দুপুরRead More →