একুশের উত্তাপ: ধর্মতলায় কাল বৃষ্টি নাও হতে পারে, আশঙ্কা হাঁসফাঁস গরমের

একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বৃষ্টিতে দিদি কতবার ভিজেছেন ইয়ত্তা নেই। শ্রাবণের শুরু, বৃষ্টি হবে। সেটাই চেনা ছবি। আকাশভাঙা বৃষ্টি দেখে দিদি প্রতিবার বলেন, ‘ভগবানের আশীর্ব্বাদ-আল্লাহর দোয়া’। কিন্তু এ বার? দক্ষিণ বঙ্গে তাপপ্রবাহ চলছেই। ভরা বর্ষার মরসুমেও হাঁসফাঁস করা গরম। হাওড়া, হুগলি, কলকাতার মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি মাত্রা ছাড়িয়েছে।Read More →

জুলাইয়ের গরমে উত্তর মেরুতেও বরফ গলছে অন্য বছরের চেয়ে দ্রুত হারে

এবছর জুলাই মাসে পৃথিবী জুড়েই ব্যাপক গরম পড়েছে। তার প্রভাব দেখা যাচ্ছে উত্তর মেরুর আর্কটিক সমুদ্রে। সেখানে বরফ গলছে অন্যবারের চেয়ে দ্রুত হারে। উত্তর মেরুতে কী হারে বরফ গলছে তা দেখে বোঝা যায়, বিশ্বে উষ্ণায়ন সম্পর্কে আন্দাজ করা যায়। মেরু অঞ্চলের আশপাশের দেশগুলি বরফ গলার ওপরে নজর রাখে। কলোরাডোর ন্যাশনালRead More →

Breaking: কেশরীনাথকে সরিয়ে বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধানকার

কেশরীনাথ ত্রিপাঠীকে সরিয়ে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধানকার। শনিবার দুপুরে একটি প্রেস বিবৃতি প্রকাশ করে তা ঘোষণা করেছে রাষ্ট্রপতির সচিবালয়। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও কয়েকটি রাজ্যের রাজ্যপাল বদল করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। কে এই জগদীপ ধানকার? তাঁর পরিচয় কী? নবম লোকসভায় রাজস্থানে ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন জগদীপ। কেন্দ্রেRead More →

জাতীয় দলের মর্যাদা থাকবে তো তৃণমূলের? নোটিস পাঠাতে পারে নির্বাচন কমিশন

ফেসবুক থেকে টুইটার হ্যান্ডল, সর্বত্র লেখা এআইটিসি। যার পুরো কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু বাংলার শাসকদলের জাতীয় দলের মর্যাদা থাকবে তো? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের অন্দরে। সূত্রের খবর, তৃণমূলকে নোটিস পাঠাতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলা হবে, কেন জাতীয় দলের তকমা থাকবে, তার কারণRead More →

লোকসভা বাংলার বিজ্ঞাপনের জায়গা নয়, সুদীপকে সমঝে দিলেন স্পিকার

লোকসভার অধিবেশনে বাংলার সরকারের বন্দনা করতে গিয়ে থামতে হল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। থামালেন স্পিকার ওম বিড়লা। শুক্রবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুণগান করছিলেন সুদীপবাবু। কেন্দ্রের আয়ুষ্মান ভারতের থেকে দিদির করা স্বাস্থ্যসাথী যে কতটা ভাল, সেটাই বলছিলেন তৃণমূলের সংসদীয় দলের নেতা। তখনই তাঁকে সমঝে দিয়ে স্পিকার ওমRead More →

পাহাড়ে ভূমিকম্প, কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক, অরুণাচল

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, দার্জিলিং। কম্পন অনুভূত হয়েছে গ্যাংটক, গৌহটিতেও। জানা গিয়েছে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল অরুণাচল প্রদেশ। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও অতীত অভিজ্ঞতা থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। তবে খুব সামন্য সময়ই স্থায়ী হয় কম্পন। ক্ষয়ক্ষতি নাRead More →

এয়ারপোর্ট থেকে নিউ ব্যারাকপুর, যশোর রোডের নীচ দিয়েই মেট্রো রেল

বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের জমি নিয়ে কোনও সমস্যা হবে না বলে মেট্রো কর্তৃপক্ষকে আশ্বাস দিল নবান্ন। এই রুটে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত মাটির নীচ দিয়ে মেট্রো যাবে। সে কারণে সরকারের কাছে জমি চেয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দেRead More →

বনগাঁর তৃণমূল পুরপ্রধানকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, ‘এত নির্লজ্জ কেন আপনি?’

বনগাঁর পুরসভায় আস্থা ভোটের দিন বিজেপি কাউন্সিলরদের পুলিশ ও তৃণমূল সমর্থকরা কী ভাবে আটকে দিয়েছিলেন তা সংবাদমাধ্যমে লাইভ দেখা গিয়েছে। এ ব্যাপারে যে হাইকোর্টে মামলা হবে সেই দেওয়াল লিখন স্পষ্টই ছিল। শুক্রবার ওই মামলায় তৃণমূল পুরপ্রধানকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এ দিন শুনানির সময় বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন,Read More →

BREAKING: ইডি দফতরে পৌঁছলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়

রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার জন্য শুক্রবার সকালে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি) দফতরে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ফিল্মে প্রসেনজিত্‍‌ অভিনয় করেছিলেন। ইডি সূত্রে খবর, রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্য কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্টRead More →

উল্টোডাঙা উড়ালপুল সারাতে দু’মাস, বেইলি ব্রিজ হচ্ছে পুজোর চাপ সামলাতে, বরাদ্দ ৩ কোটি

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কলকাতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেহালার যোগাযোগ। সেই সময়ে বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেটাকেই মডেল করে এ বার উল্টোডাঙা সেতুর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বেইলি ব্রিজ। বৃহস্পতিবার নগরোন্নয়ন দফতরের বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়, উল্টোডাঙায় বেইলি ব্রিজ তৈরি করার জন্য তিন কোটি টাকাRead More →