কোন্নগরের শিশির, তাঁর নামে চাঁদের গহ্বর, জগদীশ বসুর এই ছাত্রকে ক’জন বাঙালি মনে রেখেছে

আচার্য জগদীশচন্দ্র বসুর পরে বেতার গবেষণায় আলোড়ন তুলেছিলেন এই বাঙালি বিজ্ঞানী। বাঙালি ছাত্রছাত্রীদের মনে বেতার সংযোগ ও পদার্থবিদ্যার শিকড় গেঁথে দিয়েছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেতার-পদার্থবিদ্যা বিভাগের সূচনাও তাঁরই হাত ধরে। দেশে প্রথম রেডিয়ো সম্প্রচার চালু করেছিলেন তিনি। তাও আবার কলকাতা থেকে, ‘রেডিও টু-সি-জেড’ (2CZ) কেন্দ্রের মাধ্যমে। দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন।Read More →

শোক পালনের মধ্যে বেজে উঠল মোবাইল ফোন, ‘বিধানসভা ক্লাব নাকি’, রেগে গেলেন স্পিকার

চলছিল শোকপালন, বেজে উঠল মোবাইল ফোন! সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ প্রয়াতদের উদ্দেশে শোক প্রস্তাব গ্রহণ করার পর নীরবতা পালন চলছিল। কিন্তু তার মধ্যেই বেজে উঠল মোবাইলের রিংটোন। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন,Read More →

মুখ্যমন্ত্রীর ছবি থেকে সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি, শুভাপ্রসন্নকে ডেকে ফের জেরা সিবিআইয়ের

চিটফান্ড তদন্তে ফের চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে জেরা করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। দু’ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। গত মাসের ৫ জুলাইয়ও শুভাপ্রসন্নকে ডেকে জেরা করেছিল সিবিআই। ফের এ দিন তাঁকে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, দুটি বিষয়ে শুভাপ্রসন্নর থেকে বিস্তারিত জানতেRead More →

দিনের আলোয় শহরের বুকে হেনস্থা টলি অভিনেত্রীকে, অভিযুক্ত পেট্রোল পাম্পের কর্মীরা

আবারও তিলোত্তমার বুকে আক্রান্ত টলি অভিনেত্রী! এবার অভিযোগ, পেট্রোল পাম্পের কর্মীদের বিরুদ্ধে। রবিবার সাত সকালে বাইপাসের ধারে রুবি হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এক জনকে আটকও করে পুলিশ। এর পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।Read More →

উদ্বোধনের বর্ষপূর্তির আগেই ভেঙে পড়ল কন্যাশ্রী সেতু

গত বছর ১৭ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল। তৎকালীন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পলাশপাই খালের উপর ২১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত কন্যাশ্রী সেতুর ফলক উন্মোচন করেছিলেন। নাম রাখা হয়েছিল কন্যাশ্রী সেতু। কিন্তু এক বছর কাটার আগেই ভেঙে পড়ল সেই কাঠের সেতু। শনিবার সন্ধে বেলা ভেঙে পড়েRead More →

পাকিস্তানের ভারতীয় গুপ্তচরদের কাহিনি আসছে নেটফ্লিক্সে, প্রযোজক শাহরুখকে টুইট করে কী বলল পাক সেনা!

নতুন ওয়েব সিরিজ় আসছে নেটফ্লিক্সে। প্রযোজক যে-সে নন, স্বয়ং শাহরুখ খান! ফলে এ সিরিজ় নিয়ে যে উন্মাদনা একটু বেশিই হবে, তা তো জানা কথাই। কিন্তু এই সিরিজ়ের ট্রেলার প্রকাশ পেতেই, উন্মাদনার সঙ্গে জুড়ে গিয়েছে উত্তেজনাও। কারণ প্রথম ট্রেলার প্রকাশ্যে আসতেই খেপে উঠেছে পাকিস্তান! কারণ এই সিরিজ়ের গল্প ভারতীয় গুপ্তচরদের নিয়ে। কীRead More →

হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাস গ্রেফতার, উদ্ধার কার্বাইন-সহ প্রচুর অস্ত্র

অনেক দিন ধরে তাকে ধরার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু পারছিল না। অবশেষে চন্দননগর কমিশনারেটের পুলিশ বিরাট বাহিনী নিয়ে অপারেশন চালিয়ে রবিবার সকালে গ্রেফতার করল হুগলি-চুঁচুড়ার ত্রাস টোটোন বিশ্বাসকে। চুঁচুড়ার রাইস রিসার্চ সেন্টার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। টোটোনের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার দুই শাগরেদ প্রবীর ও কিশোরকে। সোমবার তাদেরRead More →

পদ্মফুলের উপর দুর্গা, থিম মেকারকে ছেঁটে ফেলল কালীঘাট সঙ্ঘশ্রী

পুজোর দখল প্রায় নিয়ে ফেলেছিল বিজেপি। চেষ্টা শুরু হয়ে গিয়েছিল অমিত শাহকে এনে ফিতে কাটানো হবে দিদির পাড়ার পুজোয়। কিন্তু শেষমেশ কালীঘাট সঙ্ঘশ্রীর পুজোয় গেরুয়া অনুপ্রবেশ ঠেকিয়ে দিয়েছে তৃণমূল। আসরে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। এ বার ঠাকুরের থিমে ‘বিজেপি ছোঁয়া’ থাকায় থিম শিল্পীকেই সরিয়ে দিল সঙ্ঘশ্রী।Read More →

তাপসীর মূর্তির গা বেয়ে উঠেছে আগাছা, সিঙ্গুর আন্দোলনের মুখ ঢেকেছে জঙ্গলে

বারো বছর আগের কথা মনে পড়ে? হুগলি-সহ গোটা রাজ্যের পাড়ার মোড়ে মোড়ে একটা পোড়া দেহের ছবি। পাশে সেই কিশোরীর মুখ। লেখা- ‘ছিঃ বুদ্ধ ছিঃ।’ সিঙ্গুর। তাপসী মলিক। কাট টু ২০১৯। যে তাপসী মালিকের ছবি ছিল বামেদের বিরুদ্ধে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের মোক্ষম অস্ত্র, এখন সেই তাপসী মালিকের ছবিই বামেদেরRead More →

শুভ জন্মদিন তিলোত্তমা, ভালো থেকো

 শুভ জন্মদিন কলকাতা। দীর্ঘ ৩২৯ বছর ধরে ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে কল্লোলিনী তিলোত্তমা। এ শহরের আনাচে-কানাচে জড়িয়ে রয়েছে কত স্মৃতি। প্রতিটা ইট-কাঠ-পাথর সাক্ষী রয়েছে কতশত ইতিহাসের। অলিতে গলিতে রয়েছে নস্ট্যালজিয়া। আজ বাঙালির সবচেয়ে প্রিয় শহরের জন্মদিন। সেই ১৬৯০ থেকে আজকের ২০১৯, জার্নিটা নেহাত কম নয়। চালচিত্র আমূল বদলে গেলেও এRead More →