অমিত শাহ-মমতা বৈঠক শুরু হয়ে গেল নর্থ ব্লকে

এ বার দিল্লি সফরে তিনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সঙ্গেও দেখা করবেন তা আগে নবান্ন সূত্রে বলা হয়নি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তা প্রথম জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছেও সাক্ষাতের সময় চেয়েছি। সেই মোতাবেক আজ বৃহস্পতিবার দুপুর দেড়টাRead More →

রাজ্যের নাম বদল নিয়েও নরম মমতা, মোদীর সঙ্গে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদলে বাংলা করার ব্যাপারে একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন করেছে রাজ্য সরকার। অথচ কেন্দ্রের সম্মতি মেলেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, নিজের দাবি থেকে সরে আসবেন না তাঁরা। অথচ সেই ইস্যুতেই এ বার নরম হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে দিল্লি গিয়েছেন মমতা।Read More →

তেজস যুদ্ধবিমান ওড়াবেন রাজনাথ! সকাল সকাল তৈরি হয়ে টুইট করলেন ছবি

সক্কাল সক্কাল ভারী ভারী পোশাকে তৈরি হয়ে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। আজ, বৃহস্পতিবার বেঙ্গালুরুর আকাশে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান তেজস ওড়াবেন তিনি। তিনিই প্রথম প্রতিরক্ষা মন্ত্রী, যিনি যুদ্ধবিমান তেজস ওড়ানোর অভিজ্ঞতা লাভ করবেন। বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরুর এয়ারবেসে দেখা যায়, পাইলটের সঙ্গে হেঁটে যাচ্ছেন রাজনাথ। তেজসের সিঁড়ি দিয়ে উঠে, নির্দিষ্টRead More →

মাসে মাসে পেনশন কেন্দ্রের, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার কম আয়ের ব্যক্তিদের ৬০ বছর বয়সের পরে মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা করেছে আগেই। সূত্রের খবর, ইতিমধ্যেই ৩২ লাখ মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন। এই প্রকল্পে কেন্দ্র এক তরফাই টাকা দেয় না। ৫০ শতাংশ টাকাRead More →

মোদীর পরে শাহর সঙ্গেও বৈঠক, কাল হতে পারে মমতা-অমিত সাক্ষাৎ

নরেন্দ্র মোদীর পরে অমিত শাহ। এবার বিজেপি সভাপতির সঙ্গেও বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। আর আলোচনায় যে তিনি খুশি তা এদিন বৈঠক থেকে বের হয়েই সাংবাদিকদের সামনে বলেন তিনি। আর শুধু মোদীর সঙ্গে বৈঠক করেই যে তিনি খুশি থাকতে চান নাRead More →

এনআরসি ইস্যুতে উল্টো সুর মমতার, বললেন- ওটা তো অসমের ব্যাপার

এই ক’দিন আগেই কলকাতা পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঁথি মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের স্লোগান ছিল– ‘বাংলায় এনআরসি হতে দেব না।’ শুধু কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলাই নয়, বিজেপিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মমতা। কিন্তু বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে এনআরসি ইস্যুতে একেবারেই নরম মনোভাব দেখালেন তৃণমূলনেত্রী। শুধু নরম মনোভাবইRead More →

মোদীকে হলুদ গোলাপ মমতার, কলকাতায় রাজীব কুমারকে খুঁজে চলেছে সিবিআই

কথায় বলে রাজনীতিতে সময়টাই সব। সময়ের গুণে বা দোষে বহু ঘটনা বিশেষ মাত্রা পেয়ে যায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেন, তখন কলকাতায় মেঘলা আকাশ। ঝিরঝির বৃষ্টি পড়ছে। আর সেই আবহাওয়া আবার আপাত ভাবে গরম করে রেখেছে রাজীব কুমার-সিবিআই লুকোচুরি খেলা! আরRead More →

মোদীকে বাংলায় আমন্ত্রণ মমতার, বললেন রাজনীতি নিয়ে কোনও কথাই হয়নি

আড়াই বছর পর মুখোমুখি হলেন দু’জন। এর মাঝে রাজনীতির মঞ্চে দু’জনের সংঘাত পৌঁছেছে চরমে। বুধবার উত্তাপের পারদ যেন পড়ে গেল ধপ করে! বুধবার বিকেলে নয়াদিল্লির সাত নম্বর লোক কল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধ ঘন্টা বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে বলেন, রাজনীতিRead More →

রাজীব কুমার কি পার্কস্ট্রিটেই? ১২ সদস্যের সিবিআই টিম আসছে শহরে

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কোথায়? এই প্রশ্নে নতুন জল্পনা তৈরি হল বিশ্বকর্মা পুজোর সকালে। একই সঙ্গে জানা গেল, সারদা মামলায় তদন্তের জন্য রাজীব কুমারকে খুঁজে পেতে দিল্লি থেকে কলকাতায় আসছে ১২ সদস্যের সিবিআই টিম। তাতে থাকছেন দু’জন এসপি এবং দু’জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। গত শুক্রবার হাইকোর্ট রাজীব কুমারেরRead More →

‘চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের খোঁজ পেলে?’ আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশচারীকে প্রশ্ন ব্র্যাড পিটের

চন্দ্রযানের বিক্রমের খোঁজ পাওয়া গেল? ইসরো নয়, উৎকণ্ঠা ভরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (International Space Station) মহাকাশচারী নিক হগকে এই প্রশ্ন করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। ল্যান্ডারের খোঁজ কবে মিলবে আগ্রহ ভরে জানতেও চেয়েছেন তিনি। ৬ সেপ্টেম্বর মধ্য রাত থেকেই চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের আর কোনও খোঁজ নেই। রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। থার্মালRead More →