পরপর পাঁচবার বিস্ফোরণ অসমে, প্রজাতন্ত্র দিবসের সকালে জঙ্গি আতঙ্ক

প্রজাতন্ত্র দিবসের সকালেই পরপর পাঁচবার বিস্ফোরণে কেঁপে উঠল অসম। জানা গিয়েছে ধুলিয়াজান, সোনারী, ডিব্রুগড়-সহ একাধিক এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিন সকালে ধুলিয়াজানে আইইডি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের সকালেই এমন ঘটনাকে কাপুরুষোচিত বলে অ্যাখ‍্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। পুলিশ সূত্রে খবর,Read More →

৫০ জঙ্গি নিকেশ, একাধিক এনকাউন্টার, প্রজাতন্ত্র দিবসে পুরস্কৃত সিআরপিএফের ‘গানস্লিঙ্গার’ নরেশ কুমার

২০১৮ সাল। শ্রীনগরের ছাত্তাবাল এলাকা। ভোর রাত থেকেই সুনসান সড়ক। থমথম করছে গোটা এলাকা। ঘিঞ্জি সরু রাস্তার পাশে একটি নির্মীয়মাণ বাড়ি। সামনে ইটের পাহাড়, বালি-পাথরে বন্ধ বাড়ির প্রবেশপথ। এই বাড়ির ভিতরেই নাকি ঘাঁটি গেড়েছে লস্করের সেই ‘মোস্ট ওয়ান্টেট’ কম্যান্ডার যাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। পাকাপোক্ত খবর দিয়েছে এনআইএ। আর দেরীRead More →

আমার নয়, বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের সম্মান, পদ্মশ্রী পেয়ে বললেন মণিলাল নাগ

শনিবার রাতে কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা পদ্ম পুরস্কারের তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। পাঁচ বছরের অপেক্ষার অবসান হয়েছে। আনন্দের স্রোত বয়ে গিয়েছে বাগবাজারের বাড়িতে। কিন্তু ৮১-বছরের বৃদ্ধ, যাঁর আঙুলে এখনও মূর্ছনা ওঠে সেতারের তারে, সেই মণিলাল নাগ রবিবার সকালেও রেওয়াজে। সঙ্গে রুটিন মেনে ছাত্র-ছাত্রীদের তালিম দেওয়া। দ্য ওয়াল-এর তরফে তাঁরRead More →

কাশ্মীরে চালু ২জি পরিষেবা, তবে রয়েছে বিধিনিষেধ

জম্মু-কাশ্মীর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে উপত্যকা জুড়ে চালু করা হবে ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা। আজ থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। তবে তাতেও রয়েছে বিধিনিষেধ। বেশ কিছু ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তালিকাভুক্ত করা হয়েছে। সেইসব ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না কেউ। কয়েক দিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে জম্মু-কাশ্মীরের কিছু জায়গায়Read More →

সাবেক ছিটের বাসিন্দাদের উন্নয়নের টাকা লুঠের অভিযোগ দিলীপের

সাবেক ছিটের বাসিন্দাদের জন্য কেন্দ্রের দেওয়া অর্থ লুঠ হচ্ছে বলে মন্তব্য করলেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিনন্দন যাত্রায় যোগ দিতে মঙ্গলবার তুফানগঞ্জে আসেন দিলীপবাবু। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ছিটমহল বিনিময় হয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকার তাদের বাসিন্দাদের জন্য যথেষ্ট কাজ করছে।Read More →

কতটা ভয়ঙ্কর এই করোনাভাইরাস! ভারতেও জারি সতর্কতা, চিন থেকে সংক্রমণ ছড়াচ্ছে গোটা এশিয়ায়

২০০২ থেকে ২০০৩ সাল। মহামারীর আকার নিয়েছিল ‘সার্স’ (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) । চিনের মূল ভূখণ্ডেই মৃত্যু হয়েছিল প্রায় ৪০০ জনের। হংকংয়ে অন্তত ৩০০। ২০০৯ সালে ফের সোয়াইন ফ্লুয়ের ছোবল। শয়ে শয়ে মৃত্যু। সরকারি হিসেবেই সংখ্যাটা ছিল সাতশোর কাছাকাছি। দশ বছরে সংক্রমণের ধাক্কাটা থিতিয়ে যাওয়ার মুখেই চিনের মাটিতে ফের শুরু হল মৃত্যুমিছিল।Read More →

বেআইনি জমায়েত, দাঙ্গাহাঙ্গামা, ধর্নামঞ্চে উপস্থিত মহিলাদের বিরুদ্ধে ক্রিমিন্যাল কেস

গত শুক্রবার রাত থেকে লখনউয়ের ঘড়ির মোড়ে শুরু হয়েছে নাগরিকত্ব আইন বিরোধী ধর্না। সেখানে আছেন মূলত মহিলারা। বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার দুই মেয়ে সুমাইয়া রানা ও ফৌজিয়া রানাও আছেন ধর্নামঞ্চে। তাঁদের মধ্যে অন্তত এক ডজন মহিলার বিরুদ্ধে বেআইনি জমায়েত, দাঙ্গাহাঙ্গামার অভিযোগে মামলা করেছে লখনউ পুলিশ। শুক্রবার রাতে লখনউতে প্রথমেRead More →

বিদ্যার্থী পরিষদের কর্মী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি, জগৎপ্রকাশ নাড্ডার ত্রিশ বছরের যাত্রাপথ

নব্বইয়ের দশকের গোড়ায় রাম মন্দির আন্দোলন নিয়ে তখন উত্তাল সর্বভারতীয় রাজনীতি। ৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। হিন্দুত্বের রাজনীতিতে তাতে রাতারাতি আরও উত্থান হয়েছে লালকৃষ্ণ আডবাণী ও অটলবিহারী বাজপেয়ীর। কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশে খেসারত দিতে হয়েছে বিজেপিকে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে সেখানে। পরের বছরই হিমাচলে ভোট।Read More →

পরীক্ষা পে চর্চা: আজ স্কুলপড়ুয়াদের মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাটাবেন বোর্ড পরীক্ষার ভয়

এত দিন অনেক হয়েছে ‘চায়েপে চর্চা’। চায়ের কাপের সামনে তুফান তুলেছে দেশবাসী। এবার সামনে পরীক্ষা, তাই ‘পরীক্ষাপে চর্চা’ করার সময় এসেছে। সেই চর্চাতেই যোগ দেবে পড়ুয়ারা। কিন্তু পরীক্ষার আগে কার সঙ্গে এই চর্চা চলবে, তা জানেন কি?  স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আজ, সোমবার  দেশের বিভিন্ন প্রান্ত থেকে  প্রায় ২০০০ জনRead More →

এপ্রিলের গোড়াতেই কলকাতায় পুরভোট, মার্চে বিজ্ঞপ্তি, বাকি পুরসভায় নির্বাচন তার পর

কলকাতা পুরসভায় ওয়ার্ড ভিত্তিক সংরক্ষিত আসনের তালিকা শুক্রবার প্রকাশিত হয়ে গিয়েছে। তার পর নবান্ন শীর্ষ সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ হতে পারে কলকাতা পুরসভায়। সেজন্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করে দিতে রাজ্য নির্বাচনRead More →