রাজীব কুমারকে হেফাজতে চাইল সিবিআই, প্রমাণ চাইল আদালত, বুধবার ফের শুনানি

চিটফান্ড কাণ্ডে তদন্তের জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, হেফাজতে নিয়ে রাজীবকে তাঁরা জেরা করতে চান। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং জেরায় অসহযোগিতার অভিযোগ তোলেন সলিসিটর জেনারেল। আদালত এই দাবির স্বপক্ষেRead More →

সুদ কমছে গৃহঋণে, পয়লা মে থেকে ৪ নতুন নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়

মধ্যবিত্তের জন্য স্বস্তি। গৃহঋণে সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। ৩০ লক্ষ পর্যন্ত টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ১০ বেসিস পয়েন্ট হ্রাস পাচ্ছে। এখন গৃহঋণের উপরে ৮.৭০ শতাংশ থেকে ৯ শতাংশ হারে সুদ নেয় এসবিআই। তা কমে ৮.৬০ শতাংশ থেকে ৮.৯০ শতাংশ হতে চলেছে। ১ মে থেকেRead More →

কর্মবিরতি ভেঙে অনুব্রতর হয়ে মামলা, তৃণমূলের বৈশ্বানরকে শোকজ বার কাউন্সিলের

 হাওড়া কাণ্ড নিয়ে সোমবার বিকেল পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছিল বার কাউন্সিল। সারা রাজ্যের আদালত স্তব্ধ গত বৃহস্পতিবার থেকে। এর মধ্যেই সেই কর্মবিরতি ভেঙে সোমবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হয়ে একটি মামলা করায় কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল শোকজ করল আইনজীবী তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। সোমবার রাজ্যেRead More →

ভোটে জিতে সাংসদ হলে মাস মাইনে কত, জানুন আর কী কী আর্থিক সুবিধা মেলে

 আগে ছিল মাসে ৫০ হাজার টাকা। ২০১৮ সালে এক লাফে দ্বিগুন হয়ে লোকসভার সাংসদদের বেসিক বেতন হয়েছে ১ লাখ টাকা। তবে এখনই আর বাড়ছে না। নয়া নিয়ম অনুযায়ী আবার বেতন বাড়বে ২০২৩ সালে। ২০১৮ সালের বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একই সঙ্গে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে সাংসদদের বেতন বাড়ান।Read More →

দিল্লি তো বাহানা হ্যায়, ভাতিজে কো জমানা হ্যায়, মমতাকে পরিবার তুলে আক্রমণ মোদীর

কংগ্রেসের ‘মা-বেটা’ আর তৃণমূল কংগ্রেসের ‘বুয়া-ভাতিজা’। পরিবার রাজনীতির নিন্দা প্রসঙ্গে বারবার এই দুই উপমা ব্যবহার করেন নরেন্দ্র মোদী। রাজ্যে প্রচারে এসেও বারবার সেই কথা বলেছেন তিনি। কিন্তু এবার আরও তীব্র আক্রমণ। জাতীয় রাজনীতিতে মমতার অংশগ্রহণের আসল লক্ষ্য বাংলায় ভাইপো অভিষেককে ক্ষমতায় বসানোর ইচ্ছা বলে এদিন মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। চতুর্থRead More →

Exclusive: হাইকম্যান্ডকে সিক্রেট রিপোর্ট মান্নানের: বাংলায় ১০ টা আসন পাবে বিজেপি, ৭৭-এর মতো হলে আরও বিপদ

মাস খানেক আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাহুলকে তিনি বলেছিলেন, একটা কথা শুনে রাখুন গোটা দেশের বিজেপি-র আসন যদি কমেও যায়, বাংলায় বাড়বেই। আপনার-আমার ইচ্ছে-অনিচ্ছে দিয়ে আটকাতে পারবেন না। সোমবার বাংলায় যখন চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব চলছে, তখন রাজ্য বিধানসভায়Read More →

তৃণমূলের চল্লিশ বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, চণ্ডীতলায় মোদী

তৃণমূলের কে কে বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে শাসক দলের মধ্যে অনেক দিন ধরেই সন্দেহের বাতাবরণ। এমনকী খোদ দিদি সম্প্রতি কোর কমিটির এক বৈঠকে, দলের একাধিক নেতার নাম করে বলেছিলেন, ‘কী, আপনাদের কাছে ফোন আসছে তো?’ ভোটের মাঝে সেই সন্দেহ আরও উস্কে দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার শ্রীরামপুর লোকসভারRead More →

হিংসা, ছাপ্পা, গুলি, চতুর্থ দফার ভোটে গণতন্ত্রের নাচ শুরু হয়ে গেল বাংলায়

নির্বাচন কমিশন পুলিশ কর্তাদের বদলি করলে গোঁসা হয়। কিন্তু ২০১৯ এ দাঁড়িয়ে বাংলায় ভোটে হিংসা, বুথে বুথে ছাপ্পা, বাড়ি বয়ে গিয়ে হুমকি, প্রার্থীর গাড়ি ভাঙচুর হলে দায় কে নেবে! বাংলায় প্রথম তিন দফার ভোট গ্রহণ প্রক্রিয়া যে ষোলো আনা শান্ত ছিল, বলা যায় না। তবে বিক্ষিপ্ত ভাবে অশান্তি ও হিংসারRead More →

হাওড়ার কাণ্ড: ডিজি, স্বরাষ্ট্র সচিব-সহ একাধিক প্রশাসনিক কর্তার হলফনামা তলব হাইকোর্টের

হাওড়া কোর্টের আইনজীবী এবং হাওড়া কর্পোরেশনের অস্থায়ী কর্মীদের খণ্ডযুদ্ধের ঘটনায় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাধাকৃষ্ণন এবং বিচারপরি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই হাওড়া কাণ্ড নিয়ে মামলার শুনানি হয়। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, গত বুধবারের ঘটনা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি, হাওড়া কোর্টের জজ এবং হাওড়ার পুলিশRead More →