এজেন্ট তুলে দিয়েছে শুনেই স্পটে অর্জুন, রণক্ষেত্র আমডাঙা

সেই কোন সকালে ঠোঁট ফেটেছে। তবু তাঁর বিরাম নেই। হালিশহর থেকে ব্যারাকপুর, নৈহাটি থেকে আমডাঙা—সারাদিন চষে বেড়ালেন ‘ব্যারাকপুরের’ বাহুবলী নেতা অর্জুন সিং। বিকেলে আমডাঙার তেঁতুলিয়ায় বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে শুনে টিম নিয়ে স্পটে পৌঁছে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আর অর্জুন যেতেই তৃণমূল-বিজেপি চরম সংঘর্ষ শুরু হয়ে যায়।Read More →

নবীনবাবু ভালো কাজ করেছেন, সাইক্লোন বিধ্বস্ত ওড়িশায় গিয়ে বললেন মোদী

দেশের সাতটি রাজ্যে যখন পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে, তখন ওড়িশায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অঞ্চলের ওপর দিয়ে সাইক্লোন ফণী গিয়েছিল, সেখানে ত্রাণকার্য কেমন চলছে, তা তিনি হেলিকপ্টারে চড়ে খতিয়ে দেখেন। তাঁর সঙ্গী ছিলেন নবীন। পরে প্রধানমন্ত্রী বলেন, নবীনবাবু খুব ভালো কাজ করেছেন। তাঁর কথায়, ভোটের জন্যRead More →

অমেঠীতে বুথ দখল করছে রাহুলের দল, নির্বাচন কমিশনে অভিযোগ স্মৃতির

বিজেপি আগেই অভিযোগ করেছিল, অমেঠীতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোটের দিন স্মৃতি অভিযোগ করলেন, রাহুলকে জেতাতে বুথ দখলে নেমেছে কংগ্রেস। তিনি টুইট করে নির্বাচন কমিশনে বুথ দখলের অভিযোগ করেছেন। তাঁর কথায়, আমি টুইট করে প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছি, এখানে বুথRead More →

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল ছাত্রপরিষদ নেতার বিরুদ্ধে, প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন

সাদা পাজামা-পাঞ্জাবি পরে ভোটকেন্দ্রের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের ছাত্রপরিষদ নেতা মহারাজা নাগ। ভোটাররা আসা মাত্র তিনি বলছেন, “কাকিমা, ১ নম্বর মোতামটা টিপবেন কিন্তু।” আবার কখনও বুথের মধ্যে ঢুকে ভোটারদের দেখিয়েও দিচ্ছেন, কোন বোতামটা টিপতে হবে। এর পরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পর ওই বুথের প্রসাইডিংRead More →

বুথ দখল, মার, বাড়ি বাড়ি হুমকি, হাওড়ায় একাধিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চম দফার ভোটের শুরু থেকেই একাধিক গণ্ডগোলের খবর এসেছে। বাদ যায়নি হাওড়ায়। বুথ দখল থেকে বাড়ি বাড়ি হুমকি এবং বিরোধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালি বয়েজ স্কুলে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলল বিজেপি। তাদের অভিযোগ, এজেন্টকে বাইরে বার করে দিয়ে বুথ দখল করেRead More →

এজেন্ট না বসতে দেওয়ার খবরে দিনভর ধনেখালিতে ছুটোছুটি লকেটের

বড় মাপের কোনও সংঘর্ষ না হলেও সকাল থেকেই টানটান উত্তেজনার ছবি বজায় রইল ধনেখালির বিভিন্ন বুথে। বিজেপির অভিযোগ, অধিকাংশ বুথেই তাঁদের এজেন্টকে বসতে বাধা দেয় রাজ্যের শাসক দল। এর জন্য দিনভরই হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ছুটোছুটি করে বেড়ালেন ধনেখালির এ মাথা থেকে ও মাথা। কোনও কোনও জায়গায় রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়েRead More →

এক ভোটার দু’বার ভোট দিলেন, ভাববেন না কিন্তু ছাপ্পা ভোট!

ভোটের লাইনে দাঁড়িয়ে বেশ কিছু পুরুষ-মহিলা। শান্তভাবেই চলছে ভোটগ্রহণ। কিন্তু হঠাৎ করেই লাইনে দাঁড়ানো ভোটারদের আঙুলের দিকে চোখ পড়তেই চোখ কপালে। প্রত্যেকের হাতে লাগানো আছে কালি। তার মানে তো আগেই তাঁরা ভোট দিয়েছেন। ফের লাইনে দাঁড়িয়ে! ছাপ্পা ভোট? নাহ্‌, ছাপ্পা ভোট নয়। বরং ভোট কর্মীদের গাফিলতিতেই দু’বার লাইনে দাঁড়াতে হয়েছেRead More →

আরএসএস ও রাজনীতি

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রতিষ্ঠার সময় থেকেই বলা হয়, এটি সম্পূর্ণ সমাজের সংগঠন। স্বাধীনতার পরেও সঙ্ঘের এই ভূমিকায় কোনও বদল আসেনি। তাই স্বাধীনতার পরে ১৯৪৯ সালে সঙ্ঘের যে সংবিধান তৈরি হয়, তাতে স্পষ্ট ভাবে বলা হয় যে, যদি কোনও স্বয়ংসেবক রাজনীতিতে সক্রিয় হতে চান তবে তিনি যে কোনও রাজনৈতিক দলের সদস্যRead More →

নৈহাটি, দত্তপুকুরে সংঘর্ষ, বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুর, ভোট শুরু হতেই মিলল অশান্তির খবর

কড়া নিরাপত্তায় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। দেশের সাত রাজ্যের ৫১টি আসনে এ দিন ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে বাংলার সাতটি আসন। হাওড়া ও হুগলি জেলার সব আসনে ভোট আজ। সেই সঙ্গে ভোট হচ্ছে উত্তর ২৪ পরগনার দু’টি আসন ব্যারাকপুর ও বনগাঁতে। দু’টি আসনেই তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলার ক্ষেত্রেRead More →

পঞ্চম দফা: সাত রাজ্যের ৫১ আসনে শুরু ভোট, বাংলায় সাত

কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। দেশের সাত রাজ্যের ৫১টি আসনে এ দিন ভোটগ্রহণ হবে। এরমধ্যে রয়েছে বাংলার সাতটি আসন। এ রাজ্যে যে সাতটি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল- উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর এবং বনগাঁ। এ ছাড়াও বিহারের ৫টি, জম্মু-কাশ্মীরের ২টি, ঝাড়খণ্ডের ৪টি,Read More →