Breaking: চিটফান্ড তদন্তে বাংলা জুড়ে ষোলোটি জায়গায় তল্লাশি শুরু করে দিল সিবিআই

চিট ফান্ড কাণ্ডের তদন্তে গতি আনল সিবিআই। সোমবার সকাল থেকে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার অফিস, তার প্রমোটার ও কর্তাদের বাড়ি-সহ ষোলোটি জায়গায় তল্লাশিতে নেমে পড়ল সিবিআইয়ের বিশেষ টিম। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেড নামে ওই চিটফাণ্ড সংস্থার মূল দফতরটি ছিল কলকাতার বউ বাজার এলাকায়। এ ছাড়াও আরামবাগ,Read More →

আপনি কাটমানি খেয়েছেন? প্রশ্ন শুনেই বিস্ফোরক জবাব বৈশালী ডালমিয়ার

কাটমানি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ রাজ্যের সর্বত্র। সেই ক্ষোভ এ বার তৃণমূল কংগ্রেসের অন্দরেও। জেলায় জেলায় নানা অভিযোগ উঠছে। তা বলে দলের বিধায়কের বিরুদ্ধে দলেরই নেতারা অভিযোগ তুলবেন? সেটাই হয়েছে রবিবার। বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিল্পপতি বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাটমানি খাওয়ার। আর তাতেই বেজায় ক্ষুব্ধ বৈশালী। এ বার তিনি দলেরইRead More →

কাটমানি খাওয়ার কায়দা, তিন পথের কথা খোলসা করলেন যাঁরা ঘুষ দেন কিংবা খান

কাটমানি, কাটমানি, কাটমানি। রাজ্যে এখন কান পাতলে একটাই আওয়াজ। চায়ের দোকান থেকে কফি শপ, ভিড় ঠাসা ট্রেন থেকে ফেসবুক- সর্বত্র কাটমানি নিয়ে ক্ষোভ, টিপ্পনি, ঝড়। রাজনীতিকরা কেউ নিন্দা করছেন, কেউ হাততালি দিচ্ছেন। কিন্তু এই কাটমানি ঠিক কীভাবে খাওয়া হয়? সাধারণ মানুষের থেকে ঠিক কোন পদ্ধতিতে শাসকদলের বড়-মেজো-ছোট নেতারা কাটমানি নিলেন?Read More →

দেশের মানুষের উপর বিশ্বাস ছিল, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ‘মন কি বাত’-এ মোদী

ফেব্রুয়ারি মাসে নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ফের ভোটের পরে নিজের রেডিও অনুষ্ঠানে দেশের মানুষের সঙ্গে কথা বলবেন মোদী। নিজের কথা মতোই দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার নিজের প্রথম মন কি বাত অনুষ্ঠানে এলেন মোদী। বললেন, তিনি জানতেন তিনি জিতবেন। কারণ দেশের মানুষেরRead More →

কঠোর নিরাপত্তায় শুরু হলো অমরনাথ যাত্রা, প্রথম দফায় রওনা দিল দুটি দল

কড়া নিরাপত্তার মোড়কে রবিবার জম্মু থেকে অমরনাথ তীর্থের উদ্দেশে রওনা দিলেন প্রথম দফার ১০৫১ জন যাত্রী। জম্মু থেকে কাশ্মীর উপত্যকার দিকে তাঁরা সবে রওনা দিয়েছেন। ৪৫ দিন ব্যাপী এই যাত্রা শেষ হবে আগামী ১৫ অগস্ট। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, প্রথম ১০৫১ জন তীর্থযাত্রী কাশ্মীরের বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে ওRead More →

ধর্মের চেয়ে বড় মানবতা: কবরস্থান বানানোর জন্য হিন্দুরা জমি দিলেন অযোধ্যায়

গোরক্ষকদের আস্ফালনে গোটা দেশ যখন তটস্থ, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বলে যখন আশঙ্কা বাড়ছে, সেই সময়ে একটা ঘটনা ঘটলো, যা সম্প্রীতির নিদর্শন হয়ে থাকতে পারে।  উত্তরপ্রদেশেরই অযোধ্যা জেলায় হিন্দু সম্প্রদায়ের কয়েক জন মিলে জমি দান করলেন মুসলিমদের, যাতে কবরস্থান বানানো হবে। গোসাইগঞ্জ বিধানসভা এলাকার বেলারিখানRead More →

মর্মান্তিক! প্রবল বৃষ্টিতে কমপ্লেক্সের দেওয়াল ভেঙে পুণেতে মৃত ১৫, আহত বহু

বৃষ্টি শুরু হতেই বিপত্তি পুনেতে। শনিবার সকালে পুণের একটি বহুতল আবাসনের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে চারজন শিশু এবং একজন মহিলা। পুণের কনধাওয়া এলাকায় ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। প্রকাশ্যে এসেছে ঘটনাস্থলে বেশ কিছু ভয়ঙ্কর ছবি। যেখানে দেখা গিয়েছে, দেওয়ালের ভাঙাRead More →

স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.১ শতাংশ কমাল কেন্দ্র

স্বল্প সঞ্চয়ে ০.১ শতাংশ হারে সুদের হার কমাল কেন্দ্র। ১ জুলাই থেকে কার্যকর হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এই নতুন সিদ্ধান্ত। মোদী সরকারের এই সিদ্ধান্তে আপাতত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। দ্বিতীয় বার মোদী সরকার ক্ষমতায় আসার পরেই স্বল্প সঞ্চয়ে সুদের হারে কমার আশঙ্কা করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সেই আশঙ্কাই সত্যি হলো। দেশের মধ্যবিত্ত নাগরিকদেরRead More →

হিজবুল ও আইএসের মধ্যে খেয়োখেয়ি, দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত অনন্তনাগ, খতম এক আইএস জঙ্গি

১৯৯০ সালের পর ২০১৯। ফের সংঘর্ষ বাধল উপত্যকার দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে। দফায় দফায় ঝামেলায় তেতে উঠল অনন্তনাগ ও লাগোয়া এলাকা। সেনা সূত্রে খবর, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি। জখম আরও এক। গোয়েন্দা সূত্রে খবর, নিহত জঙ্গির নাম আদিল দাস। এক সময় লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ছিল আদিল।Read More →

EXCLUSIVE: কোন ম্যাজিকে ৭ দিনেই পাশ আর আহমেদ ডেন্টাল কলেজের ৩ অকৃতকার্য পড়ুয়া!

সাত দিনেই উলটপুরান। এশিয়ার প্রাচীনতম আর আহমেদ ডেন্টাল কলেজে সাত দিন আগে প্রকাশিত স্নাতকোত্তরের ফলে দেখা গিয়েছিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন গিরির অধীনে থাকা তিন ছাত্রই ফেল করেছেন। এই নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল চিকিৎসক মহলে। সাত দিন পরে হঠাৎ নোটিস বের করে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হলো, ওইRead More →