মমতা দৈত্যকুলে প্রহ্লাদ সাজতে চাইছেন, শুধু দল কেন, ওঁর প্রশাসনও তো কাটমানি খাচ্ছে: অধীর

কাটমানি বিতর্কে জেলায় জেলায় তৃণমূলের নেতারা যখন স্থানীয় মানুষের কাছে হেনস্থা হচ্ছেন, তখন ফের বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভায় তৃণমূলের নেতা অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীর চৌধুরী বলেন, “কাটমানি নিয়ে কেবল দলের লোকেদের বিরুদ্ধে কেন লোক লেলিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশাসনের অফিসারদের বিরুদ্ধেও লোক লাগান। জেলার পুলিশ সুপার,Read More →

আসুন, বিজেপি পরিবারে যুক্ত হোন, বারাণসীতে সদস্য সংগ্রহ অভিযানে মোদী

শনিবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুদের পবিত্র শহর বারাণসীতে তিনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন। তিনি টুইট করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা। তাঁর জন্মজয়ন্তীতে আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। সেই অভিযানে যোগ দিতেই আমি এসেছি কাশীতে। লোকসভা ভোটে জয়ের পর এই নিয়ে দ্বিতীয়বারRead More →

বাজেট ২০১৯: বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন, ঘোষণা অর্থমন্ত্রীর

বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন। এর আগে সর্বোচ্চ ১০ টাকার কয়েনেরই চল ছিল তবে এ বার কয়েন রূপে আসছে নতুন ২০ টাকা। শুক্রবার লোকসভায় বাজেট অধিবেশনে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে কেবল ২০ টাকার কয়েনই নয়, চালু হবে ১ , ২, ৫ এবং ১০ টাকারও নতুনRead More →

মন্ত্রী-বিধায়কদের ৩০ হাজার টাকা ভাতাবৃদ্ধি, মমতার বেতন বাড়ল চারগুন

ক’দিন আগে দলের বৈঠক থেকে তিনি পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছিলেন, সরকারি প্রকল্প থেকে কোনও কাটমানি নেওয়া যাবে না। এ বার মন্ত্রী, বিধায়কদের ভাতা এক ধাক্কায় তিরিশ হাজার টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মন্ত্রীরা এতদিন দৈনিক যে ২ হাজার টাকা ভাতা পেতেন তাRead More →

সারদায় শুভাপ্রসন্ন-রোজভ্যালিতে লক্ষ্মণ, একই দিনে জোড়া জেরা সিবিআই-ইডির

চিটফান্ড কাণ্ডে দুম করে যেন তদন্তের গতি বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো। সারদা চিটফান্ড মামলায় জেরা করার জন্য শাসক দলের ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে যেমন শুক্রবার জেরা করতে ডাকে সিবিআই। তেমনই এ দিনই আবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে হলদিয়ার একদা দাপুটে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে জেরার জন্য ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এRead More →

মাদ্রাসা মানেই জঙ্গি শিবির নয়, কেন্দ্রকে দুষলেন মমতা

পশ্চিমবঙ্গের একাংশ মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে বলে দু’দিন আগে সংসদে উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। এ ব্যাপারে বাংলার দুই সাংসদের প্রশ্নের জবাবে সে কথা সংসদে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কেন্দ্রের তরফে সেই মন্তব্য বিভ্রান্তিকর, অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Read More →

নির্মলার বাজেটে নতুন ছাড়, আয়করে উর্দ্ধসীমা একই রইল

দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক নজরে দেখে নিন আয়কর সংক্রান্ত কয়েকটি ঘোষণা। প্য়ান ছাড়াও আধার কার্ডের মাধ্যমে কর জমা দেওয়া যাবে। ৪৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের সুদে আয়কর ছাড় সাড়ে তিন লাখ টাকা। এতদিন এই ছাড় ছিল ২Read More →

আমি মরে যেতে পারতাম! মধ্যরাতে ফের শহরে আক্রান্ত টেলি-অভিনেতা, প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা

কয়েক দিন আগেই মডেল ও অভিনেত্রী উষসী সেনগুপ্তকে হেনস্থা হতে হয়েছিল রাতের কলকাতায়। অভিযোগ উঠেছিল পুলিশি নিষ্ক্রিয়তারও। এবার ফের একই অভিযোগ তুললেন, আর এক টেলি অভিনেতা, জিতু কমল। বৃহস্পতিবার গভীর রাতে শ্যুটিং সেরে ফেরার পথে যে ভয়াবহ ঘটনার সম্মুখীন তাঁকে হতে হয়েছে, সেই অভিজ্ঞতাই নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন অভিনেতা।Read More →

জাপানি এনসেফেলাইটিসের আতঙ্ক অসমে, সংক্রমণে মৃত ২১, প্রতিষেধকের অভাবে ধুঁকছে হাসপাতাল

অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে আক্রান্ত বিহার। বাড়ছে মৃত্যুমিছিল। একই সময় জাপানি এনসেফেলাইটিসের (জেই) সংক্রমণ ছড়াল অসমে। গত দু’দিনে ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালে চিকিৎসাধীন বহু। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুও। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অসমের ১৫টি জেলায় মোট ৬৯ জনের রক্তে জেই-র জীবাণুRead More →