ভারতের আত্মনির্ভরতায় উপকৃত হচ্ছে সমগ্র বিশ্ব : প্রধানমন্ত্রী

ভারতের আত্মনির্ভরতায় উপকৃত হয়েছে সমগ্র বিশ্ব। করোনাকালে তা প্রমাণিতও হয়েছে। মানবতাকে মহামারীর সঙ্কট থেকে বাঁচাতে, ভ্যাকসিন তৈরিতে ভারতের আত্মনির্ভরতায় সমগ্র বিশ্ব লাভবান হয়েছে। শুক্রবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে এদিন সকালেই আহমেদাবাদের সবরমতী আশ্রমে পৌঁছে যান প্রধানমন্ত্রী, সবরমতী আশ্রমে পৌঁছনোর পর মহাত্মাRead More →

ফের সাফল্য, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ দু’জন জঙ্গি

কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ জেলার বিজবেহারা শহরের কান্দিপোরা এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বিজবেহারা শহরের কান্দিপোরা এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। অভিযান জারি রয়েছে। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। Read More →

থানে-তে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

ফের অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে। এবার ভয়াবহ আগুন লাগল মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ শহরে, মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকায় অবস্থিত একটি বিস্কুট তৈরির কারখানায়। বৃহস্পতিবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ অম্বরনাথ শহরের শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বিস্কুট কারখানায় আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।Read More →

প্রতীক্ষা শেষ, ১৭ মে থেকে খুলছে কেদারনাথ মন্দির

 আগামী ১৮ মে থেকে পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দির। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৭ মে থেকে কেদারনাথ মন্দির। বৃহস্পতিবার মহাশিবরাত্রির দিন উত্তরাখণ্ড চারধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ মে থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট।ফেব্রুয়ারি মাসেই চারধাম দেবস্থানম বোর্ডের পক্ষRead More →

কাশ্মীরে জৈইশ, লস্কর জঙ্গিদের সন্ত্রাসী হামলার ছক বানচাল : আইজিপি

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল জৈইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা জঙ্গিরা। কিন্তু, সন্ত্রাসবাদীদের হামলার ছক বানচাল করে দিয়েছে সুরক্ষা বাহিনী। বুধবার কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। এদিন শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীরে) বিজয় কুমার জানিয়েছেন,Read More →

মোদী থেকে শাহ, বঙ্গে বিজেপির তারকা প্রচারক মিঠুন-পায়েলও

পশ্চিমবঙ্গে বিজেপির তারকা প্রচারকের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নাম থাকাটা স্বাভাবিকই। তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও, সেই তারকা প্রচারকের তালিকায় নাম থাকল সেলিব্রিটি জগৎRead More →

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন তিরথ সিং রাওয়াত, ধন্যবাদজ্ঞাপন মোদী-শাহকে

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার সকালে দেহরাদূনে রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন বিধায়করা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অজয় ভাট, তিরথ-সহ একাধিক শীর্ষ নেতা। নিশাঙ্ক এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাঁদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। মুখ্যমন্ত্রী হিসেবেRead More →

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ তিরথের, অভিনন্দন প্রধানমন্ত্রীর

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত। রাজ্যপাল বেবি রানি মৌর্য তাঁকে শপথবাক্য পথ করিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথRead More →

হিমাচলের চম্বায় খাদে পড়ল প্রাইভেট বাস, অকাল-মৃত্যু ৯ জনের

হিমাচল প্রদেশের চম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একই বেসরকারি বাস। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, এছাড়াও আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে চম্বা জেলার তিস্সা মহকুমার অন্তর্গত কলোনি মোড়ের কাছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি মংলি-বুন্দেদি থেকে চম্বা অভিমুখে আসছিল। কলোনি মোড়Read More →

দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখীই, ভারতে সুস্থতা বেড়ে ৯৬.৯৬ শতাংশ

কখনও বাড়ছে কখনও আবার কমছে। ভারতে বিগত কয়েকদিন ধরে দৈনিক করোনা-সংক্রমণের এই ট্রেন্ড জারি রয়েছে। মঙ্গলবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯২১ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২০,৬৫২ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বুধবার সকাল আটটাRead More →