বর্ধমানে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি,৩০ লাখ লুঠ, বন্দুক উঁচিয়ে ভদ্রভাবে বলল,মোবাইল দাও

বর্ধমানের কার্জন গেট এলাকার বৈদ্যনাথ কাটরা বাজার। দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকে এলাকা। সেখানেই ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের শাখায় হানা দিয়েছিল ডাকাতদল। মুখ ঢাকা ছিল তাদের। পিঠে ছিল স্কুল ব্যাগ। ব্যাঙ্ক কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েওRead More →

বাবা উইল করার আগে মারা গেলেও সম্পত্তির অধিকারী হবেন মেয়েরা, জানাল সুপ্রিম কোর্ট

উইল বা ইচ্ছাপত্র করার আগে যদি বাবার মৃত্যু হয়, তাহলেও তাঁর সম্পত্তির উত্তরাধিকার পাবেন তাঁর মেয়েরা। এক ঐতিহাসিক রায়ে এই কথা জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বাবার উপার্জিত সম্পত্তির উপর ভাইয়ের সন্তানদের থেকে মেয়ের অধিকার বেশি। বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানায়, উইল করার আগেRead More →

Vaccine Against Omicron: টিকা নিয়েছেন আপনি, টিকা নিয়েছেন আপনার বন্ধুও, আপনার ওমিক্রন হল, ওঁর হল না কেন

জীবন সকলকে সমান সুযোগ দেয় না। কোভিডের ক্ষেত্রেও বিষয়টি তার ব্যতিক্রম নয়। তেমনই বোঝা যাচ্ছে হালের পরিস্থিতি দেখে।  এখন কোভিডের টিকাকরণের হার ভালোই। অনেকেই নিয়ম মেনে টিকা নিচ্ছেন। টিকার দু’টি ডোজই অনেকের নেওয়া হয়ে গিয়েছে। তার পরে হঠাৎ উদয় হল এই ওমিক্রন। যাঁদের টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাঁরাRead More →

কলকাতায় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিতে গ্রেফতার ৫

কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে দুষ্কৃতীদের ২ গোষ্ঠীর সংঘর্ষ ও পুলিশের ওপর ইটবৃষ্টির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করলেন আধিকারিকরা। শুক্রবার সকালে বড়বাগান বস্তিতে তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গোটা রাত এই ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছিল প্রিন্স আনোয়ার শাহ রোডে। রাতভর চলে পুলিশি টহল। বৃহস্পতিবার রাতRead More →

‘নিভবে না অমর জওয়ান জ্যোতি’, তোপের মুখে অনির্বাণ শিখা নিয়ে ব্যাখ্যা কেন্দ্রের

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিশছে অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। আর এই নিয়ে রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতা গর্জে উঠেছেন কেন্দ্রের বিরুদ্ধে। এই আবহে ইন্দিরা গান্ধীর প্রতিষ্ঠিত স্মৃতিসৌধের অনির্বাণ শিখা নিয়ে ব্যাখ্যা দিল নরেন্দ্র মোদীর নেতত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা ভারতীয় সেনাদের প্রতিRead More →

ট্রেনে চেঁচিয়ে কথা বললে বা গান বাজালেই শাস্তি: রেলের নয়া নীতি

দূরপাল্লার ট্রেন। দুলুনিতে রাতে তন্দ্রা মতো এসে গিয়েছে। কিন্তু হঠাত্ই ফোন বেজে উঠল। নিচের বেডের যাত্রীর। শুরু হল ফোনে গল্প। ব্যাস, ঘুমের দফারফা। তার উপর ওপাশের বাঙ্কে ফোনে সিনেমা দেখছেন আরেকজন। হেডফোনের বালাই নেই। ট্রেনে যাঁরা দূরপাল্লার যাত্রা করেছেন, তাঁদের একবার না একবার এই পরিস্থিতিতে পড়তেই হয়েছে। সেই দিকেই এবারRead More →

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, উৎসস্থল মিজোরাম, কম্পনের মাত্রা ৫.৬

উত্তরবঙ্গ জুড়ে অনুভূত হল ভূমিকম্প। শিলিগুড়ি ও ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। দুপুর ৩টে ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, মায়ানমার-ভারত সীমান্তে এই ভূমিকম্পের উত্সস্থল ছিল। মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমিটারRead More →

জাল ড্রাইভিং লাইসেন্স চক্রের পর্দাফাঁস, বাংলার সীমান্তে অভিযানে BSF

বাংলার সীমান্তে সক্রিয় ছিল ভুয়ো ড্রাইভিং লাইসেন্সের চক্র। অভিযোগ এমনটাই। সেই চক্রের পর্দাফাঁস করল বিএসএফ। কমপক্ষে ১৭০টি জাল ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বেশিরভাগ ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের কাছ থেকে এই জাল ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। ডিআইজি বিএসএফ এসএস গুলেরিয়া জানিয়েছেন, ১৬ই জানুয়ারি প্রথমে ৫২টি জাল ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছিল। এরপরRead More →

রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের গতি, দাবি উঠছে স্কুল খোলার

রাজ্যে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণের গতি। সঙ্গে বিপুল সংখ্যায় কমল অ্যাক্টিভ কেসও। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০,৯৫৯। মৃত্যু হয়েছে ৩৭ জনের। বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৭,৩৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ১০,৯৫৯টিতে সংক্রমণ পাওয়া গিয়েছে। কলকাতায় সংক্রমণ ১,৭৫৯। উত্তরRead More →

বিশেষ ফর্মুলায় মিটবে অসম-মেঘালয় সীমান্ত সমস্যা, অঙ্কটা অমিত শাহকে জানালেন দুই CM

সীমান্ত সমস্যা মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। সীমান্ত সমস্যার বোঝাপড়া নিয়ে উভয়পক্ষের আলোচনার কথা তাঁকে জানিয়েছি। তিনি যে গাইডেন্স দিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ। অন্যদিকে মেঘালয়েরRead More →