‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন’, রুদ্ধদ্বার বৈঠকে নির্দেশ অমিত শাহর

তৃণমূলের ব্যর্থতা নিয়ে প্রচারের চেয়ে বেশি করে সামনে আনতে হবে মোদিসরকারের সাফল্য। শক্তিশালী করতে হবে প্রতিটি বুথ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ভাবার প্রয়োজন নেই, নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। দু’দিনের রাজ্য সফরে আজ সল্টলেকের ইজেডসিসি’তে মোট চার জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে একুশের লড়াইয়ের মন্ত্র দিলেন অমিত শাহ (Amit Shah)। একুশেরRead More →

শুক্রবার বাগুইআটির মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ

তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৃহস্পতিবার তিনি মধ্যাহ্নভোজ সেরেছেন বাঁকুড়ার এক আদিবাসী পরিবারে৷ আর দ্বিতীয় দিন অর্থাৎ আজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ সারবেন মতুয়া পরিবারে৷ বাগুইআটির আদর্শপল্লির মতুয়া পরিবার নবীন বিশ্বাসের বাড়িতে চলছে তারই প্রস্তুতি৷ সূত্রের খবর, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে, রুটি, ছোলার ডাল, পনিরেরRead More →

পশ্চিমবঙ্গে মমতার বিদায় এবার নিশ্চিত : অমিত শাহ

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবার নিশ্চিত। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন রেখেছেন, তৃণমূল সরকারকে সমূলে উৎখাত করুন এবং রাজ্যের সমৃদ্ধি চাইলে বিজেপিকে আনুন। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, গরিবি হাটানোর জন্য, দেশের সুরক্ষার জন্য বাংলায় বিজেপিকে আসতে দিন। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায়Read More →

ভাত, রুটি, ডাল, করোলা, বেগুন,আলু ভাজা সহযোগে মধ্যাহ্নভোজ অমিত শাহের

বাঙালি-খানায় মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কী ছিল না তাঁর মেনুতে? ভাত, রুটির পাশাপাশি ছিল ডাল ও বেশ কয়েক রকমের ভাজা। জমিয়ে ভোজ সেরে বেশ তৃপ্ত বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। প্রশংসায় ভরিয়ে দিলেন বিভীষণ হাঁসদার পরিবারকে। সুযোগ পেলে আবারও আসবেন, মিলল এমনও প্রতিশ্রুতি। বৃহস্পতিবার বাঁকুড়া দিয়ে রাজ্য সফর শুরু করেনRead More →

‘জয় শ্রী রাম’ ধ্বনিতে বাংলায় স্বাগত অমিত শাহকে

‘জয় শ্রী রাম’ ধ্বনিতে বাংলায় স্বাগত জানানো হল অমিত শাহকে। বুধবার রাতে বাংলায় পা রাখলেন তিনি। আর তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ সহ রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা। হাজির ছিলেন বহু বিজেপি সমর্থক। আর তাঁদের মুখে ছিল ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি।Read More →

লৌহ পুরুষের কর্তব্যনিষ্ঠা ও রাষ্ট্রভক্তি পথ দেখাবে : অমিত শাহ

ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা কিংবদন্তির স্বাধীনতা সংগ্রামী লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের লৌহ নেতৃত্ব, কর্তব্য নিষ্ঠা এবং রাষ্ট্রভক্তি সর্বদা আমাদের পথ দেখাবে। শনিবার রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে দিল্লির সর্দার প্যাটেল চকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনেরRead More →

সুস্থ হয়ে AIIMS থেকে ছাড়া পেলেন অমিত শাহ, সোমবার যেতে পারেন সংসদেও

দীর্ঘ চারদিনের উৎকণ্ঠার পর অবশেষে স্বস্তি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দিল্লি AIIMS ‌থেকে চিকিৎসকদের পরামর্শ মেনেই ছেড়ে দেওয়া হয়েছে শাহকে। তাঁর ঘনিষ্ঠ মহলকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। খুব শীঘ্রই হয়তো AIIMS–এর পক্ষ থেকে সরকারি বিবৃতি জানানো হবে। এদিকে,Read More →

ফের শ্বাসকষ্ট! মাঝরাতে দিল্লির এইমসে ভরতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফের অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার মাঝরাতে ফের শ্বাসকষ্ট অনুভব করায় দিল্লি এইমসে ভরতি করা হয়েছে তাঁকে। গত দেড় মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভরতি হতে হল অমিতকে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর আত্মীয় এবং অনুগামীরা। গত মাসের প্রায় পুরোটাই হাসপাতালে কাটাতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। গতRead More →

পুরোপুরি সুস্থ অমিত শাহ! ছাড়া পেলেন দিল্লির এইমস হাসপাতাল থেকে

সুস্থতার খবর আগেই মিলেছিল। এবার দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। করোনাকে আগেই হারিয়েছিলেন। এবার করোনা পরবর্তী অসুস্থতাকেও জয় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবারই এইমস হাসপাতালের (AIIMS) তরফে জানানো হয়েছিল, অমিত শাহর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এবং তাঁকে শীঘ্রই ছুটি দেওয়া হবে। সেইমতো সোমবার সকালেই ছুটি দিয়েRead More →

করোনামুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, টুইট করে নিজেই দিলেন সুখবর

অবশেষে স্বস্তি! করোনা সংক্রমণ থেকে মুক্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত কয়েকদিন হোম আইসোলেশনে থাকবেন তিনি। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ অমিত শাহ নিজেই টুইট করে এই কথা জানান। আর তারপরই স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরে। টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘‘আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমিRead More →