পানীয় জলের হাহাকার! চার মাস ধরে তপনে বিকল টিউবয়েল, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের

পানীয় জলের হাহাকার! নির্বাচনের অজুহাতে বিগত চার মাসেও মেরামত হয়নি বিকল টিউবয়েল। প্রতিবাদে রাস্তায় কলসি ফেলে রাজ্যসড়ক অবরোধ বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিলন এলাকায়। প্রায় কয়েক ঘণ্টা এমন রাজ্য সড়ক অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন পথ চলতি সাধারণ মানুষ।Read More →

হায়নার দেহ উদ্ধার পুরুলিয়ায়

 গ্রামের কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো পূর্ণ বয়স্ক মৃত হায়নার দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আজ সকালে পুরুলিয়ার মফঃস্বল থানার গোলামারা গ্রাম সংলগ্ন ছোট ডুংরির নিচে রক্তাক্ত অবস্থায় হায়নাটিকে দেখতে পান গ্রামবাসীরা। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে। স্থানীয় সূত্রে খবর, চোরা শিকারিদেরRead More →

জ্ঞানব্যাপী থেকে পাওয়া হিন্দু মন্দির সম্পর্কিত পুরাতাত্ত্বিক নমুনা এএসআইকে জমা দিতে বলল আদালত

সমীক্ষার সময় হিন্দু মন্দির সম্পর্কিত যে ঐতিহাসিক নমুনাগুলি জ্ঞানব্যাপী মসজিদে পাওয়া গেছে সেগুলি জেলা শাসককে হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। প্রয়োজনে সেগুলি আদালতের হাতে তুলে দেবেন জেলা শাসক। বুধবার বারাণসী জেলা আদালত বলেছে, এই মামলার দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্ম উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত যে উপকরণগুলিRead More →

রাজ্য সরকারের উদাসীনতার কারণেই স্নাতকোত্তর স্তরে সাঁওতালি ভাষায় পড়াশোনা থেকে বঞ্চিত পড়ুয়ারা: সুভাষ সরকার

 রাজ্য সরকারের উদাসীনতার কারণেই স্নাতকোত্তর স্তরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও পর্যন্ত সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু না হওয়ায় আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবিষয়ে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়েRead More →

বাংলার সুপার সিএম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট ফিরহাদ হাকিম, অপেক্ষা করছেন তার জেলে যাওয়ার, দাবি সুকান্তর

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সুপার সিএম বলে আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে তাঁর দাবি, শুভেন্দু অধিকারী নন, ফিরহাদ হাকিমই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান টার্গেট। কবে ফিরহাদ হাকিম জেলে ঢুকবেন সেই অপেক্ষাতেই বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন সুকান্ত। সেখানেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরRead More →

“মিশন কামিয়াব” এ প্রশিক্ষণ নিয়ে ঝাড়গ্রামের চাকরি প্রাপকদের সংবর্ধনা সিআরপিএফের ১৮৪ নং ব্যাটালিয়ানের

জঙ্গলমহলের যুবক-যুবতীদের স্বপ্ন পূরণ করল সিআরপিএফ। সিআরপিএফের উদ্যোগে জঙ্গলমহলের যুবক যুবতীদের কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং বিভিন্ন সরকারি চাকরির জন্য “মিশন কামিয়াব” নামের বিশেষ কোচিং ক্লাস ও প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। এই শিবিরে প্রশিক্ষণ নিয়ে জঙ্গলমহলের ৩৫ জন যুবক-যুবতী কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অসমRead More →

আবারও জলপাইগুড়িতে ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

 আবারও ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধর করে বেঁধে রাখার অভিযোগ উঠল জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির একাংশ বাসিন্দার বিরুদ্ধে। খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে কোতোয়ালি থানায় পুলিশ। আটক যুবকের নাম জয়দেব গোয়ালা, বাড়ি ময়নাগুড়ির রানিরহাট গ্রামে বলে জানা গিয়েছে। প্রায় দিনই ছেলেধরা গুজবের ঘটনা ঘটছেRead More →

দেড় শতাধিক গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগ রাজগঞ্জের মেনঘোড়া পোস্ট অফিসের পোস্ট মাস্টারের বিরুদ্ধে

প্রায় দেড় শতাধিক গ্রাহকের লক্ষ লক্ষ টাকা জমা না করে আত্মসাৎতের অভিযোগ উঠল পোস্ট অফিসের পোস্ট মাস্টারের বিরুদ্ধে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মেনঘোড়া পোস্ট অফিসের ঘটনা। দুই মাস আগে অভিযুক্ত পোস্ট মাস্টার নূর ইসলাম আত্মহত্যা করে বলে দাবি। এদিকে পোস্ট অফিসের পাস বই টাকা না থাকায় বুধবার জলপাইগুড়িরRead More →

সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে, রোগীর প্রাণের ঝুঁকির দায় কার? সরব সুকান্ত মজুমদার

 সরকারি হাসপাতাল থেকে রোগীকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এমনই অভিযোগ উঠেছে চন্দননগর সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জরাজীর্ণ অবস্থা করেছে তৃণমূল সরকার। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। রীতিমতো তার প্রমাণ দাখিল করে সরব হয়েছেনRead More →

থানায় অভিযোগ জানানোর পরেও বাবার খোঁজ না পেয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ মেয়ে

ন’মাস ধরে নিখোঁজ জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের আনন্দ পাড়ার বাসিন্দা সুন্দরমোহন রায় বলে দাবি পরিবারের। থানায় অভিযোগ জানানোর পরেও বাবার খোঁজ না পেয়ে জেলা পুলিশ সুপার দফতরের দ্বারস্থ হলেন সুন্দরে’র মেয়ে সঞ্চিতা রায়। পরিবারের দাবি, জানুয়ারি মাসে মালদহের এক ঠিকাদারের সঙ্গে কলকাতায় কাজের সন্ধানে যায় সুন্দর। গ্রামের সঞ্চিতার বাবার সহ মোটRead More →