৪৩বর্ষ পূর্তি উপলক্ষে ১০১টি গণেশ প্রতিমার পুজো করে তাক লাগলো খড়্গপুরের নিউ স্টার বয়েজ ক্লাব

 এবার গণেশ পুজোতে ১০১টি গণেশ প্রতিমার পুজো করে তাক লাগালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিমপুরার নিউ স্টার ক্লাব। জানা গিয়েছে, এই বছর ৪৩ তম বর্ষে পদার্পণ করল এই গণেশ পূজো। সারা রাজ্যে এইরকম নজির না ঘটলেও এই বছর খড়্গপুর শহরে নিউ স্টার বয়েজ ক্লাবের গণেশ পূজোতে যথেষ্ট তাক লাগিয়েছেRead More →

চাকদায় এক বেসরকারি সংস্থায় বিশ্বকর্মা পুজোর থিম ‘চন্দ্রযান’

 বিশ্বকর্মা পুজোর এবারের থিম চন্দ্রযান। এই থিম করে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার চাকদা চৌরাস্তা চত্বরে ভাণ্ডারি সংস্থা। উড়ন্ত চন্দ্রযান দিয়ে পুজোর থিম। ইসরো ও চন্দ্রায়ণ ২ উৎক্ষেপণকে থিম করে এবার তাদের পুজো মন্ডপ সাজিয়েছেন এবং এই থিম গড়ে তুলেছেন বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজার সুখেন বিশ্বাস। বাজেট মাত্র ১০ হাজার টাকা।Read More →

আদিবাসী শিশু কন্যাকে নির্যাতন, পুলিশের জালে তৃণমূল শিক্ষক নেতা, হুলুস্থুল কান্ড বালুরঘাটে

আদিবাসী শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশের জালে এক তৃণমূল শিক্ষক নেতা। রবিবার সকালে এমন অভিযোগ সামনে আসতেই ওই শিক্ষক নেতাকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত ওই শিক্ষকের নাম তপন বসাক।Read More →

বাঁকুড়ায় সারা বাংলা অঙ্কন ও যোগাসন প্রতিযোগিতা

 বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল সারা বাংলা অঙ্কন ও যোগাসনের জেলা পর্যায়ের প্রতিযোগিতা। আজ বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের প্রয়াত সম্পাদক শম্ভুনাথ মল্লিকের স্মৃতিতে আয়োজিত রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ১৭০ জন প্রতিযোগী অংশ নেয়। যোগাসনে অংশRead More →

বেলদাতে শিব মন্দিরে পুজো দিয়ে “আমার মাটি আমার দেশ” কর্মসূচি শুরু করলেন দিলীপ ঘোষ

শনিবার বিকেলে শিব মন্দিরে পুজো দিয়ে আমার মাটি আমার দেশ কর্মসূচি শুরু করলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদায় “আমার মাটি আমার দেশ” কর্মসূচি পালন করতে আসেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। কর্মসূচি শুরুর পূর্বে এলাকার একটি শিব মন্দিরে পুজো দেন তিনি।এরপর এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মাটি সংগ্রহRead More →

পথশ্রীর রাস্তা নির্মাণ নিয়ে দুর্নীতি কুমারগঞ্জে, প্রতিবাদ করায় ঠিকাদারের পক্ষ নিয়ে স্থানীয় বাসিন্দাকে মারধর তৃণমূল পঞ্চায়েত সদস্যের

পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদ করায় এক বাসিন্দাকে মারধর করার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কুমারগঞ্জ ব্লকের বটুন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নিম্নমানের কাজের প্রতিবাদ করাতেই ওই যুবকের উপর চড়াও হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। যদিও সমস্তRead More →

অপরাধ করলে সরকারি চাকুরে যদি চাকরি হারায় তবে দোষী সাব্যস্ত রাজনৈতিক নেতারা কেন পাবেন ভোটে লড়ার সুযোগ? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

 জেল খেটেছেন অথবা একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু তারপরেও একের পর এক ভোটে জিতে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ দেখা যায়। সাধারণ মানুষকে এই অভিযোগে সরব হতেও দেখা গেছে। শেষ পর্যন্ত সেই প্রথা বন্ধের দিকে এগোতে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই মামলারRead More →

পুনের পরিযায়ী বাঙালিদের হতাশার কথা শুনলেন অশোক লাহিড়ী

মহারাষ্ট্রের পুনেতে বাঙালিদের সঙ্গে শুক্রবার বিশেষ আলাপচারিতা করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সঙ্গে উপস্থিত ছিলেন পুনে ক্যান্টনমেন্টের বিধায়ক শ্রী সুনীল কাম্বলে। পুনেতে প্রায় চার লক্ষ বাঙালির বসবাস। তারা পশ্চিমবঙ্গের সম্পর্কে নিজেদের বক্তব্য, রাজ্যের অস্থির পরিস্থিতি এবং প্রতিনিয়ত রাজ্যের ছেলেমেয়েদের চাকরির খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রসঙ্গ বিশদRead More →

ইন্ডিয়া জোটের গোপন এজেন্ডা সনাতন ধর্মকে ধ্বংস করা, দেশকে দাসত্বের দিকে ঠেলে দেওয়া: মোদী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন মেঘ না চাইতেই বিজেপির হাতে জল এনে দিয়েছেন। সনাতন ধর্ম সম্পর্কে উদয়নিধির বিতর্কিত মন্তব্য এখন নরেন্দ্র মোদীদের ব্রহ্মাস্ত্র। রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্কের ঝড়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যে কোনো খামতি রাখবে না সেটা আজ মোদীর মন্তব্য থেকেRead More →

“আনন্দমঠ – স্বদেশ, শিকড় ও উত্তর প্রজন্ম” এর পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের দিনের ছাত্র ছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ জাগরণের জন্য কাজ করে চলেছে “আনন্দমঠ – স্বদেশ, শিকড় ও উত্তর প্রজন্ম”। উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার পানশিলার এই সংগঠনটি ২০১৮ সাল থেকে এই কাজ করছে। এবছর সংগঠনটি পঞ্চম বর্ষে পা রাখলো। সেই উপলক্ষে বৃহস্পতিবার খড়দহের মেনকা হলে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানেরRead More →