অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া কুড়মি নেতাদের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী, তাদের পাশে থাকার আশ্বাস

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া কুড়মি নেতাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ হঠাৎ করে ঝাড়গ্রাম থানার অন্তর্গত শালবনী এলাকার গড়শালবনী গ্রামে পৌঁছায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গড় শালবনীRead More →

কোনো সিদ্ধান্ত যেন পরবর্তী প্রজন্মকে পিছিয়ে না দেয়: ডঃ বাসব চৌধুরী

 “তিন বছরের বদলে চার বছরের স্নাতকের পঠন-পাঠন চালু হচ্ছে রাজ্যে।“ রাজ্যের নয়া শিক্ষানীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার জানান, এর পরই প্রশ্ন ওঠে, তবে কি জাতীয় শিক্ষানীতি মেনে নিল রাজ্য? এ প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য ডঃ বাসব চৌধুরীর বক্তব্য, “কোনো সিদ্ধান্ত যেন পরবর্তী প্রজন্মকে পিছিয়ে না দেয়।” এইRead More →

মসজিদ কমিটির মামলা খারিজ! জ্ঞানবাপীতে হিন্দু মহিলাদের পুজোর অধিকার আছে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট

জ্ঞানবাপী মসজিদে হিন্দু দেবতাদের পূজোর দাবি জানিয়ে হিন্দু পক্ষের মামলা বজায় রাখাকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিল অঞ্জুমান ইন্তেজামিয়া কমিটি। জ্ঞানবাপী শৃঙ্গার গৌরী মামলায় মুসলিম পক্ষের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে জ্ঞানবাপী মসজিদে হিন্দু দেবতাদের পুজোর অনুমতি নিয়ে হিন্দু পক্ষের মামলা বজায় রাখা যাবে। এর আগে হিন্দু পক্ষে তরফেRead More →

“সাংবিধানিক রীতি পদ্ধতি মেনেই রাজ্যপাল কাজ করছেন,” নতুন নির্বাচন কমিশনার মনোনয়নে তৃতীয় নাম চাওয়া প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

 রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে নাম মনোনয়নের জন্য, তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে আজ খড়্গপুরে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যপাল নিয়ম অনুযায়ী কাজ করছেন”। তিনি আরো বলেন, সাংবিধানিক রীতি ও পদ্ধতি অনুযায়ী যেটা রয়েছে তা দেখাশোনাRead More →

বাইরন মিরজাফর! রাজ্যের মানুষ আবারও বুঝতে পারলেন তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, দাবি সুকান্তর

বাইরন বিশ্বাসকে মিরজাফরের তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তিনি আগেই বলে দিয়েছিলেন বাইরন তৃণমূলে চলে যাবে। তার আরও দাবি, বাংলার মানুষ বুঝতে পারলেন রাজ্যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি। বাইরনের দল বদল করে তৃণমূল কংগ্রেসে যাওয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “আমি আমারRead More →

পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকদের

পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকে চাকরিহারা ২৬৯ জনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যান্য জেলাতে বোর্ডের নির্দেশে শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও শুধুমাত্র উত্তর দিনাজপুরেই প্রশাসন তাদের পুনরায় নিযুক্ত করছে না বলে অভিযোগ।Read More →

মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগে পালিত হলো রবীন্দ্র- নজরুল সন্ধ্যা

 মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগে ২৮ মে ২০২৩ মেদিনীপুর কলেজ (স্বশাসিত) প্রাঙ্গণে পালিত হলো রবীন্দ্র- নজরুল সন্ধ্যা। মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যায় রবীন্দ্র-নজরুল কথা, নৃত্য, গীত, আবৃত্তি, নৃত্যনাট্য ও শ্রুতি নাটকের মাধ্যমে কবিগুরু ও বিদ্রোহী কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মেলনীর সদস্য সদস্যারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রRead More →

পেট্রাপোল সীমান্তে প্রচুর সোনার গয়না সহ গ্রেফতার ৩

প্রচুর সোনার গয়না সহ তিন বাংলাদেশি যাত্রীকে গ্রেফতার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভারত- বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল চেকপোস্টের। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনার গয়না সহ ওই তিন পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ জানিয়েছে, তিনটি মোটা হাত বালা, একটি চেন তৈরি করে পাচারকারীরা বাংলাদেশRead More →

কেন হিন্দু ছেলে মুসলিম মেয়ে একসাথে হোটেল এসেছে? চুড়ান্ত হেনস্থা, যুগলকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত দু’জন

 ভিন্ন ধর্মের যুগলকে প্রকাশ্যে একদল দুষ্কৃতীর হেনস্থার মুখে পড়তে হলো। এমনকি তাদের উদ্ধার করতে যারা এগিয়ে এসেছিল তাদেরও মারাত্মক পরিণতি হয়েছে। উন্মত্ত জনতার একজন তাদের ছুরির কোপ মারে। আরেকজনকেও ব্যাপক মারধর করা হয়। দু’জনকে তাদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।সোশ্যাল মিডিয়ায় ভাইরালRead More →

অমর হয়ে থাকবে ২৮ মে দিনটি, নয়া সংসদ ভবন ১৪০ কোটি ভারতের আকাঙ্ক্ষার প্রতীক বললেন, মোদী

 ১৪০ কোটি ভারতীয়র আকাঙ্খার প্রতীক এই নতুন সংসদ ভবন। নয়া সংসদ ভবনে প্রথম বক্তৃতায় এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় ইতিহাসে অমর হয়ে থাকবে এই দিনটা। মোদী বলেন, এই নয়া সংসদ ভবন বিশ্বের কাছে ভারত সংকল্পের বার্তা তুলে ধরছে। তাঁর দাবি, নতুন সংসদ ভবন ভারতের উত্থানের সাক্ষী হয়ে উঠবে। আজRead More →