একের পর এক দুর্ঘটনার জের, বাঁকুড়ায় কারখানা পরিদর্শনে প্রশাসনিক দল

 বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পতালুকে একের পর এক কারখানায় দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। গত ৩০মে বড়জোড়ায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় ১৭জন শ্রমিক ফুটন্ত তরল লোহায় ঝলসে যায়। ঐদিনই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বাকি ১৫জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এর আগেও একই ভাবে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই কারখানায়Read More →

ব্যারাকপুরে গান্ধী স্মারক সংগ্রহালয়ে বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর ৫ নৌ ডেট ব্যারাকপুর সোমবার ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন ক্রিয়াকলাপের আয়োজন করে। বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রমের অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনীর এই ইউনিট প্রথমেই নৌবাহিনী এবং ডিএসসি উভয় ইউনিটের কর্মীদের দ্বারা গান্ধী সংগ্রহালয়ের আভ্যন্তরীন প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশRead More →

মেদিনীপুরে গ্রাম জনসম্পর্ক অভিযানে বিজেপি সাংসদ সমীর ওরান, কেন্দ্রীয় সরকারের ভুয়সী প্রশংসা

 সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম জনসম্পর্ক অভিযানে নেমেছে বিজেপি শিবির। তারই অংশ হিসেবে রবিবার মেদিনীপুরে আসেন বিজেপি সাংসদ সমীর ওরান। মেদিনীপুরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের সব ধরনের প্রকল্প তুলে ধরে সরকারের ভুয়সী প্রশংসা করলেন বিজেপি সাংসদ। প্রধানমন্ত্রী দেশের বঞ্চিতদের কথা ভেবে স্বশক্তিকরণের লক্ষ্যে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণRead More →

ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে সব রকম ভাবে দাঁড়ানোর আশ্বাস বঙ্গ বিজেপির

ভয়াবহ রেল দুর্ঘটনায় মানুষের পাশে, মানুষের সাথে সব রকম ভাবে পশ্চিমবঙ্গ বিজেপি রয়েছে ও আগামী দিনেও থাকবে বলে আশ্বাস দিয়েছে পদ্ম শিবির। বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছে, প্রত্যেকেই ওড়িশার মর্মান্তিক ও ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে অবগত। হৃদয়বিদারক এই ঘটনায় বহু মানুষ তাঁদের আত্মীয় পরিজন হারিয়েছেন, ভারাক্রান্ত হয়েছে গোটা দেশবাসীর হৃদয়।Read More →

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা ফের ভয়াবহতার স্মৃতি উস্কে দিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরবাসীর মনে, স্মৃতিতে ভেসে আসছে গাইসালের ঘটনার কথা

শুক্রবার ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা ফের ভয়াবহতার স্মৃতি উস্কে দিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরবাসীর মনে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১লা আগস্ট ইসলামপুর শহরের কাছে গাইসাল এলাকায় ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। উত্তর দিনাজপুর জেলার গাইসাল একটি ছোট রেল স্টেশন। সেই স্টেশন আর সেই প্রত্যন্ত এই জায়গার নাম গোটা রাজ্য তথা দেশ জেনেRead More →

পূর্ববঙ্গের হিন্দু স্মৃতি, বিশেষ সাক্ষাৎকার (৮), “রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে এ দেশের সংখ্যালঘুদের ২য় শ্রেণির নাগরিকে পরিণত করেছে”— মনীন্দ্র কুমার নাথ

মনীন্দ্র কুমার নাথ চাকরি করতেন উঁচু পদে। পাশাপাশি ১৯৮৮ সাল থেকে ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলার সংগঠন ‘মহানগর সর্বজনীন পূজা কমিটি’, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ ও ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-এর সাথে কাজ করেছেন। বর্তমানে ‘মহানগর সর্বজনীন পূজা কমিটি’-র সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’-এর সহ-সভাপতি ও ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানRead More →

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম উত্তর দিনাজপুরের ৪ জন, দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা

 বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম হল উত্তর দিনাজপুরের ৪ জন৷ আহতদের সকলেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার মর্মান্তিক দু:সংবাদ বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আহতদের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, আহতরা সকলেই পরিযায়ী শ্রমিক। আহতদের নামRead More →

যক্ষা রোগীদের জন্য শিবির ঝাড়গ্রামে

ঝাড়গ্রামের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মানুষকে যক্ষা রোগ মুক্ত রাখতে, এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানকে মাথায় রেখে আজ ঝাড়গ্রামের মোহনপুর গ্রামীণ হাসপাতালে ৬০ জন যক্ষা রোগীর জন্য একটি শিবিরের আয়োজন করা হয়। পরিপূরক সুষম খাদ্য বিতরণ করা হয়েছে। মোহনপুর গ্রামীণ হাসপাতালের অন্তর্গত, ১৯টি স্বাস্থ্যকেন্দ্রRead More →

টাকা চাওয়াকে কেন্দ্র করে খড়্গপুরে তৃতীয় লিঙ্গদের সঙ্গে বচসা, ভাঙ্গচুর বরযাত্রী বোঝাই বাসে, আহত বেশ কয়েকজন

 বরযাত্রীর বাসে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। আর এর ফলে উত্তেজনা ছড়ালো খড়্গপুরে। ঘটনায় তৃতীয় লিঙ্গের মানুষের দ্বারা আক্রান্ত হয় বরযাত্রী বোঝাই বাস। আহত একাধিক বর যাত্রী। বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে নামানো হয়। ঘটনা প্রসঙ্গে বলা যায়, এই দিন একটি বরযাত্রী বোঝাই বাস বিষ্ণুপুর থেকে বিয়ে করার উদ্দেশ্যেRead More →

চন্দ্রকোনায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়লো বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ১

ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়লো বিপুল পরিমাণ গাঁজা। আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ওই গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে। জানাগেছে, ঐ চালকের বাড়ি পার্শ্ববর্তী হুগলী জেলায়।Read More →