কোনো সিভিক ভলান্টিয়ার ভাইয়ের যদি ক্ষতি হয় সেই জেলার এসপি’কে কোর্টে টেনে নিয়ে গিয়ে আবার তাদের চাকরি ফিরিয়ে দেব: সুকান্ত মজুমদার

 “উত্তর দিনাজপুর সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের কোথাও বিজেপি করার জন্য কিংবা বিজেপিকে ভোট দেওয়ার জন্য কোন মহিলার যদি লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা যায়, বা টাকা পাওয়া বন্ধ হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আদালত যেমন থাপ্পড় মেরে মেরে সেন্ট্রাল বাহিনী দিল। সেই হাইকোর্ট থেকেই আবার থাপ্পড় মেরে আমরাRead More →

বোরোয় দলীয় কর্মীর প্রাণ যাওয়ার ঘটনার তদন্ত নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি

বিজেপির বুথ সাধারণ সম্পাদক বঙ্কিম হাঁসদার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের পথে হাঁটতে চলেছে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অন্যদিকে, পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, একজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের প্রাক্কালে শান্তRead More →

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস না জিতলে সরকারি প্রকল্প চালু থাকবে না, বলেন গোয়ালপোখরের নেতা

করনদিঘির বিধায়ক গৌতম পালের পর এবার বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই তথা গোয়ালপোখরের তৃণমূলের ব্লক সভাপতি গোলাম রসুল। সোমবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পামলহাটে এক নির্বাচনী জনসভায় গোলাম রসুল বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস না জিতলে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব সরকারি প্রকল্প চালু থাকবে না। তৃণমূলRead More →

টানা বৃষ্টির মধ্যে জলপাইগুড়ির খড়িয়ায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

জলাশয় এলাকা থেকে কচ্ছপ উদ্ধার। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পোড়া পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় কচ্ছপটিকে জলপাইগুড়ি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলী এলাকায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে পোড়া পাড়ার জলাশয়ের পাশে মাঠে একটি কচ্ছপ দেখতে পানRead More →

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের ডুমুর গ্রাম, ধৃত ১০

 তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হল চারজন। দলীয় নির্বাচনী কার্যালয় সহ বেশ কয়েকটি বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের চারজন। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুই পক্ষের দশ জনকে আটক করেছে মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নম্বরRead More →

“তৃণমূলের ভোট লুঠ আটকাতে ডান্ডা ধরুন, পুলিশ ধরলে ১ মাসে বাড়ি ফেরাবো,” দলের কর্মীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস সুকান্তর

পঞ্চায়েত নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ লুট করতে আসে তাহলে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে রুখে দাঁড়ান। সেক্ষেত্রে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে এক মাসের মধ্যে বাড়ি পৌঁছে দিয়ে আসবো।রবিবার বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে দলীয় কর্মীদের এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । একই সঙ্গে পুলিশেরRead More →

“নির্দল হিসেবে যারা নির্বাচনে লড়ছে ভোটের পর তাদের হিসেব নেওয়া হবে,” হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক গৌতম পালের

“একটা ভোটও নির্দলকে আর জোটকে দেবেন না। কারণ সিপিএম, কংগ্রেস’কে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সাগর দিঘিতে বায়রন জিতেছিল। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছিল। তাই বাধ্য হয়ে তৃণমূলে যোগ দান করে।” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল। আর এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।Read More →

ভোট বয়কটের ডাক রায়গঞ্জের মারাইকুরা গ্রাম পঞ্চায়েত একাকার বাসিন্দাদের

 ভোট আসে, ভোট যায় কথা রাখেনা কেউই। ভোটের আগে সব দলেই প্রার্থীরা এসে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় ঠিকই কিন্তু ভোটের পরে আর তাদের দেখা মেলে না। যেই লঙ্কায় যায় সেই হয়ে যায় রাবণ। সেই কারণে এবার রাস্তার দাবিতে ভোট বয়কটে সামিল হলেন রায়গঞ্জ শহর সংলগ্ন একটি গ্রামীন এলাকার মানুষজন। ঘটনায় শোরগোলRead More →

সুরক্ষার দাবিতে নির্বাচনী প্রশিক্ষণ শেষে ভোটকর্মীদের বিক্ষোভ বাঁকুড়ায়

পঞ্চায়েত নির্বাচনে সুরক্ষার দাবিতে ভোট কর্মীদের সোচ্চার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোলে।আজ ভেদুয়াশোল উচ্চ বিদ্যালয়ে ভোট কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে আচমকাই একদল ভোটকর্মী সুরক্ষার দাবি তোলেন। তাদের সমর্থন জানাতে এগিয়ে আসেন বেশ কিছু ভোট কর্মী। এই ঘটনায় শিবিরে আগত পদস্থ আধিকারিকরা হকচকিয়ে যান।Read More →

চন্দ্রকোনার রামজীবনপুরে বিশালাক্ষী মাতার পুজো উপলক্ষে রান্নার আয়োজন গ্রামবাসীদের

চিরাচরিত প্রথা মেনে বিশালাক্ষী মাতার পুজোর দিন রান্নার আয়োজন করলেন গ্রামের প্রতিটি পরিবার। প্রাচীন কাল থেকেই চলে আসছে এই প্রথা। চন্দ্রকোনার এক নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দেওপুর গ্রামে রয়েছে বিশালাক্ষী মাতার মন্দির। আজ বিশালাক্ষী মাতার পুজো উপলক্ষে মন্দিরের পাশে প্রত্যেক গ্রামবাসী রান্নাবান্নার আয়োজন করেন এবং আত্মীয়-স্বজনদের নিয়েRead More →