বিজেপির পোলিং এজেন্টকে মারধর, জল চাওয়ায় মুখে প্রস্রাব করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 বিজেপি কর্মীকে তৃণমূলের পিকনিকে যোগ দিতে চাপ। পিকনিকের টাকা দিতে অস্বীকার করায় তাকে প্রথমে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ। এরপর আহত বিজেপি কর্মী জল চাইলে তার মুখে প্রস্রাব করে দেয় তৃণমূল দুর্বৃত্তরা। রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও থামছে না হিংসা। জেলায় জেলায় শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে বিরোধীরা।Read More →

পুজোর আগেই রাজস্থান এবং উত্তর ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের বিশেষ সুযোগ নিয়ে এলো রেল কর্তৃপক্ষ

পুজোর আগেই নতুন উদ্যোগে বৈষ্ণদেবী থেকে শুরু করে আজমীর শরীফ, অযোধ্যা সহ ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের বিশেষ সুযোগ নিয়ে এগিয়ে এলো রেল কর্তৃপক্ষ। তমলুকে সাংবাদিক সম্মেলন করে আই আর সি টি সি’র ইস্ট জনের পক্ষ থেকে ভারত গৌরব স্পেশাল এই টুরিস্ট ট্রেন চালু করার কথা জানানো হয়েছে। মূলত, রেলওয়েRead More →

দল বাঁচাতে ও অঞ্চল গড়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ঠাঁই পাঁশকুড়ার কেশাপাট ও মাইসোরার বিজেপির জয়ী প্রার্থীদের

 পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের। পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি। আর তারপরেই এবার গুরুতর অভিযোগ পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে প্রলোভন আসছে দলে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা বলে অভিযোগ। আর তার মধ্যস্থতা করছেন বিজেপিরRead More →

চন্দ্রযান ‘থ্রি’ তে বীরভূমের সন্তান বিজয় কুমার দাই

 চাঁদে যান পাঠানোর কর্মযজ্ঞে সামিল বীরভূমের প্রত্যন্ত গ্রামের বিজয় কুমার দাই। ইসরোর গবেষণাগারে বসে চন্দ্রযান ‘থ্রি’র সফল উৎক্ষেপনে অংশ নিয়েছেন মল্লারপুর থানার দক্ষিণগ্রামের দাই পাড়ার বিজয় কুমার দাই। তপশিলী দরিদ্র চাষি পরিবারে  জন্ম নেওয়া বিজয়  দারিদ্রতাকে জয় করে চাঁদে যান পাঠানোর কর্মযজ্ঞে সামিল হলেন। বিশ্বজোড়া খ্যাতির কর্মকাণ্ডে ছেলের অংশগ্রহণে গর্বিতRead More →

ভোটে জিতে বিজেপির মহিলা প্রার্থীকে বেধড়ক মারধর, অভিযোগ ভাতজাংলা পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থী বিজয় মজুমদার ও তার দলবলের বিরুদ্ধে

 ভোটে জেতার পর পরাজিত প্রার্থীকে বন্দুকের বাঁট দিয়ে এলোপাথারি মার জয়ী প্রার্থীর অনুগামীদের। এমনটাই অভিযোগ নদীয়ার ভাতজাংলা পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের তৃণমূলের জয়ী প্রার্থী বিজয় মজুমদারের বিরুদ্ধে। গতকাল ভোট গণনার পরে দেখা যায় বিজেপি প্রার্থী অপর্না দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় মজুমদারের কাছে হেরে গেছেন, তারপরেই বিজেপির এক কর্মীকে বেধরকRead More →

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ২ আহত ৭

 ঝাড়গ্রামের মানিকপাড়ার বাঁশতলা এলাকায় গতকাল রাতে হাতির হানায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জন হুলাপার্টির সদস্য। হাতি তাড়ানোর সময় বুনো হাতির আক্রমণে তাদের মৃত্যু হয়। জানা গেছে, গতকাল রাতে ৩০/৩৫টা হাতিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় লোধাশুলি রেঞ্জের বাঁশতলা’তে হুলাটিমের সদস্যদের আক্রমণ করে ওই দলের কয়েকটি হাতি। এই আক্রমণে হুলা টিমের দুজনRead More →

মনোনয়নে বাধা, নির্বাচনে ব্যাপক সন্ত্রাস সত্বেও বাঁকুড়ায় ১৮টি গ্ৰাম পঞ্চায়েত দখল বিজেপির

 মনোনয়নে বাধা, নির্বাচনে ব্যাপক সন্ত্রাস সত্ত্বেও বাঁকুড়া জেলায় ১৮টি গ্ৰাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। শুধু তাই নয়, ৫৬১টি আসনের মধ্যে পঞ্চায়েত সমিতিতে ৫৯ টি বিজেপির দখলে গেছে সেই সঙ্গে জেলা পরিষদের একটি আসনও দখল করেছে বিজেপি। এই প্রথম জেলা পরিষদে কোনও বিজেপি প্রার্থী পা রাখলো। গত পঞ্চায়েত নির্বাচনে শূন্য থেকেRead More →

তৃণমূলের যোগ সাজশে জেতার পরেও বিজেপি প্রার্থীদের পরাজিত ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা

 প্রথমে জয়ী ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপর সেটা হঠাৎ করে বদলে দিয়ে বিজেপি প্রার্থীদের পরাজিত ঘোষণা করা হয়েছে। তাই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বালুরঘাটের বিডিও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। বালুরঘাটের সাংসদ জানান, বিজেপির জয়ী প্রার্থীদের সই ছাড়া শংসাপত্র দেওয়া হচ্ছে। বালুরঘাট ব্লকেরRead More →

রবিবার কুমারটুলির খুঁটি পুজো

 শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর ঠিক তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজো গুলির তালিকায় অনেককাল আগেইRead More →

বড় ঘুঁটি সাজালো পদ্মশিবির! রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন অনন্ত মহারাজ

জল্পনা শেষ পর্যন্ত সত্যি হলো। রাজ্যসভায় বিজেপি প্রার্থী হচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক জানিয়েছেন, তাদের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন অনন্ত মহারাজ। একজন ইস্তফা দিয়েছেন বাকি ছয়জনের মেয়াদ শেষের মুখে। ২৪ জুলাই রাজ্যসভায় বাংলার ছয় আসনে ভোট হবে। মনোনয়ন পেশের কাজ চলছে। রাজ্যসভায়Read More →