২০১৯ বিশ্বকাপে কেন বসানো হয়েছিল? কোহলি, শাস্ত্রীর সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর পর প্রশ্ন শামির

বিরাট কোহলিকে প্রিয় বন্ধু বলেন মহম্মদ শামি। কিন্তু পাঁচ বছর আগে সেই বন্ধুর নেওয়া সিদ্ধান্ত পছন্দ হয়নি বাংলার পেসারের। ২০১৯ সালের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচ খেলানোর পর বসিয়ে দেওয়া হয়েছিল শামিকে। তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যায় ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৮ রানে হেরেছিল তারা।Read More →