বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কথা জানাতে মোদীর শরনাপন্ন হচ্ছেন সেদেশের হিন্দুুদের একটি প্রতিনিধি দল, উদ্যোগী ভিএইচপি

বাংলাদেশের হিন্দুদের দূরবস্থা বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরনাপন্ন হচ্ছেন বাংলাদেশের হিন্দুুদের একটি প্রতিনিধি দল। আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে থাকছেন। সেইসময় বাংলাদেশের মতুয়া ও হিন্দু সম্প্রদায়ের নেতারা মোদীর সঙ্গে বৈঠক করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের হিন্দু নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের দ্বারস্থ হয়েছে।Read More →