হাওড়ায় সংবাদমাধ্যমের ওপর হামলা: খবর সংগ্রহে গিয়ে রক্তাক্ত এবিপি আনন্দের সাংবাদিক, ভেঙেছে নাকের হাড়

রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। হাওড়ার পিলখানায় এক প্রোমোটার খুনের খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হলেন এবিপি আনন্দের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। বেধড়ক মারধরে তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে এবং মুখ ফেটে রক্তক্ষরণ হয়েছে। হেনস্থা করা হয়েছে চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষকেও। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত সাংবাদিক।Read More →