ভোটে ব্যাপক অশান্তি উত্তরপ্রদেশের কৈরানায়, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পাল্টা শূন্যে গুলি

প্রথম দফার ভোটেই অশান্ত উত্তরপ্রদেশ। ভোটে কারচুপির অভিযোগ তুলে ভোটকর্মীদের সঙ্গে গ্রামবাসীদের গণ্ডগোলে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রের রসুলপুর-গুজরান গ্রাম। পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়ে শূন্যে গুলি চালাতে হয় নিরাপত্তারক্ষীদের। সেখানে গিয়ে পৌঁছন পুলিশ সুপার ও জেলাশাসক। তাঁরা অনেক বুঝিয়ে গ্রামবাসীদের শান্ত করলে তারপর ফের শুরু হয় ভোটগ্রহণ।Read More →