Sukanta, Sandeshkhali, সন্দেশখালির সন্ত্রাসের ঘটনা তুলে ধরব, রাজ্যজুড়ে বিজেপির হয়ে প্রচার চালাবো, বালুরঘাটে সুকান্তর পাশে দাঁড়িয়ে সরব নির্যাতিতারা

সন্দেশখালি যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সবথেকে বড় হাতিয়ার হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার সন্দেশখালির নির্যাতিতাদের অভিজ্ঞতা সরাসরি মানুষের সামনে তুলে ধরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ গঙ্গারামপুরে সন্দেশখালির প্রতিবাদী নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও সভা করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীRead More →

Dilip Ghosh: প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ! আন্ডারপাসের দাবি নিয়ে পৌঁছে গেলেন স্থানীয় মানুষ

 প্রাতঃভ্রমণে বেড়িয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন দিলীপ ঘোষ। রবিবাসরীয় সকালে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে প্রাতঃভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মোহনবাগান মাঠে হাঁটার সময় কয়েকজন দিলীপ ঘোষের দিকে এগিয়ে যান। দু’পক্ষের মধ্যে কুশল বিনিময়ের পরই বর্ধমানRead More →

রবিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টি হতে পারে, গরম কমবে না এখনই, কী বলছে হাওয়া অফিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম তাতে কমবে না। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে রাজ্যের কোথাও আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামRead More →

বিরাটিকাণ্ডে প্রোমোটার-সহ ছ’জন গ্রেফতার, মৃতার স্বামী অভিযোগ দায়ের করেন চার জনের বিরুদ্ধে

শনিবার রাতে বিরাটিতে নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনায় বিল্ডিংয়ের প্রোমোটার-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে এয়ারপোর্ট থানার পুলিশ ওই নির্মীয়মান বাড়ির তিন প্রোমোটার, লেবার ইনচার্জ-সহ মোট ছ’জনকে গ্রেফতার করে। মৃতার স্বামী প্রোমোটার-সহ চার জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার পরেইRead More →

১৫৫.৮ কিমি প্রতি ঘণ্টা! আইপিএলে নজির লখনউয়ের মায়াঙ্কের, দু’বছর দলে থাকলেও অভিষেক হয়নি

লখনউ সুপার জায়ান্টস-পঞ্জাব কিংস ম্যাচে আলোচনায় উঠে এসেছেন দিল্লির তরুণ জোরে বোলার মায়াঙ্ক যাদব। ২১ বছরের ময়ঙ্ক ২৭ রানে ৩ উইকেট নিয়ে লখনউয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঠিকই। তবে আলোচনায় উঠে এসেছেন তাঁর একটি বলের গতির জন্য। এ বারের আইপিএলে দ্রুততম বল করার কৃতিত্ব এখন মায়াঙ্কের দখলে। শনিবারের ম্যাচে পঞ্জাবেরRead More →

coal mine, borjora, পরিত্যক্ত খাদানে কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

 খাদানের পরিত্যক্ত অংশে কয়লা তুলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যাক্তির। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়ায় নর্থ ব্লক কোলিয়ারিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানাগেছে, বড়জোড়ার বাগুলি এলাকায় নর্থ ব্লক খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের কাজ করে রাজ্য সরকারের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এইRead More →

Viral Airport Video: মেট্রো-স্কুটারের পর এবার এয়ারপোর্ট! রিলস বানাতে এ কী কাণ্ড ঘটালেন তরুণী…

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়াটা এখন ট্রেন্ড। কিছুদিন আগেই মেট্রো- স্কুটারে ‘আপত্তিকর ও অশ্লীল’ হোলি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। তা  দেখে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে। আবারও এক যুবতীর ভিডিয়ো দেখে সরগরম নেটপাড়া।   ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণী বিমানবন্দরে লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে আছেন। রিলস বানাতে গিয়ে তিনি ওই লাগেজ বেল্টের উপরRead More →

India Forex reserve: রেকর্ড বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ, লাফিয়ে বাড়ল সোনার পরিমাণও

 লাফিয়ে বাড়াল ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য় অনুযায়ী গত ২২ মার্চ পর্যন্ত দেশের বিদেশি মুদ্রার সঞ্চয়কে পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৬৪২.৬৩ বিলিয়ন ডলার বা ৬৪২৬৩ কোটি টাকা। ২০২১ সালে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের পরিমাণ রেকর্ড ছুঁয়েছিল। তার পর থেকে তারা ক্রমশ নীচে নামতে থাকে। টাকার দামের অবমূল্যায়ন রুখতেRead More →

Gold Price: আতঙ্ক বাড়বে সোনার দাম শুনলে, জেনে নিন আজকের দর

 কখন সোনা কিনবেন সেটা বড় কথা নয়, দাম শুনলেই চোখ কপালে উঠে যায়। যাদের সোনা কম আছে তাদের এবং যাদের নেই তাদের তো বটেই। বেশ কিছুদিন আগেই নিম্ন মধ্যবিত্তর হাত থেকে বেরিয়ে গিয়েছে সোনা। শনিবার ৩০ মার্চ কলকাতার বাজারে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৪৪০০ টাকা। এবার রয়েছেRead More →

ডি’ককের অর্ধশতরান, ৪৩ রান ক্রুণালের, ঘরের মাঠে পঞ্জাবকে ২০০ রানের লক্ষ্য দিল লখনউ

চলতি মরসুমে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই অর্ধশতরান করলেন কুইন্টন ডি’কক। ৪২ রানের ইনিংস খেললেন এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব সামলানো নিকোলাস পুরান। শেষ দিকে ঝোড়ো ৪৩ রান ক্রুণাল পাণ্ড্যের। এ বারের আইপিএলে প্রথম বার ঘরের মাঠে খেলতে নেমে ভাল ব্যাট করল লখনউ সুপার জায়ান্টস। পঞ্জাব কিংসের সামনেRead More →