Loksabha Election 2024 BJP Candidate list: বারাণসীতে নমো, গান্ধীনগরে শাহ! বাংলার ২০ সহ মোট ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

ভোটের দিন ঘোষণার আগেই বিজেপির প্রার্থী ঘোষণা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১৬টি রাজ্যের ১৯৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অমিত শাহ লড়বেন গান্ধীনগর থেকে। ১৯৫ জনের প্রার্থী তালিকায় মোট ২৮ জন মহিলা প্রার্থীRead More →

সিমা গ্যালারির ৩০ বছর পূর্তিতে দিল্লিতে শুরু প্রদর্শনী, উদ্বোধনে হাজির শর্মিলা ঠাকুর

৩০ বছর পেরিয়েছে সিমা গ্যালারি। সে উপলক্ষে গোটা বছর ধরেই নানা ভাবে চলবে উদ্‌যাপন। গত ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে নানা রকম আয়োজন। এই উপলক্ষে ইতিমধ্যেই দু’টি প্রদর্শনী হয়েছে কলকাতায় সিমা গ্যালারিতে। এ বার গন্তব্য রাজধানী। দিল্লির ভিজ়ুয়াল আর্টস গ্যালারিতে ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ‘ফ্যান্টাস্টিক রিয়্যালিটিস অ্যান্ড বিয়ন্ড’Read More →

রান্নার গ্যাস লিক করে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন শিশুর, গুরুতর জখম মা

রান্নার গ্যাস লিক করে বাড়িতে আগুন। পুড়ে মৃত্যু একই পরিবারের তিন শিশুর। তামিলনাড়ুর চেঙ্গলপাত্তুর ঘটনা। শিশু তিনটির মা-ও আগুনে পুড়ে গিয়েছেন। তাঁকে কিলপক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ জানিয়েছে, ওই পরিবার বিহার থেকে এসেছিল। তাদের ঘরে কোনও জানলা ছিল না। একটি ছোট গ্যাস স্টোভ রাখাRead More →

বিয়ে করলেন অনুপম, প্রস্মিতার সঙ্গে নতুন জীবন শুরু গায়কের

মার্চের সন্ধ্যায় চার হাত এক হল অনু্পম রায় ও প্রস্মিতা পালের। এলাহি আয়োজন নয়, বরং সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা। ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকেRead More →

মুখপাত্র পদে কুণালের ইস্তফা গ্রহণের পর আরও এক ধাপ! রবিবার তাঁকে শোক়জ করতে চলেছে দল

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। শনিবার মুখপাত্র পদে তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে। তার পর আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, রবিবার কুণালকে শোক়়জ নোটিসও পাঠাতে চলেছে দল। শনিবার সন্ধ্যায় আনন্দবাজার অনলাইনেই সবার প্রথম মুখপাত্র পদে কুণালের ইস্তফা গৃহীত হওয়ারRead More →

Gramin Mela, Debra, ডেবরায় শুরু হলো গ্রামীণ মেলা, চলবে ৮ মার্চ পর্যন্ত

ঘাটালের সাংসদ অভিনেতা দেব তথা দীপক অধিকারীর পৃষ্ঠপোষকতায় আজ থেকে ডেবরায় শুরু হলো গ্রামীণ মেলা। মেলা হচ্ছে হরিমতি হাইস্কুল সংলগ্ন মাঠে। এই মেলার নাম দেওয়া হয়েছে ডেবরা গ্রামীণ উৎসব ২০২৪। এবার এই মেলা অষ্টম বছরে পড়ল। উদ্যোক্তাদের দাবি, এই মেলা জেলার অন্যতম জনপ্রিয় গ্রামীণ মেলা। মেলা শুরু হয় আজ ১Read More →

Bengal Weather: কাল থেকে ফের দুর্যোগ বঙ্গে, ঝোড়ো হাওয়া-বৃষ্টি সতর্কতা জারি জেলায় জেলায়

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি শুরু হবে শনিবার। কাল রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া  ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবারRead More →

লিয়োনেল মেসির ক্লান্তি নিয়ে জল্পনা ওড়ালেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো

নতুন মরসুমের মেজর লিগ সকার শুরু হয়ে গিয়েছে। দুটি ম্যাচেই মাঠে ছিলেন লিয়োনেল মেসি। কিন্তু তার পরেও সমর্থকদের একাংশ মনে করছেন, ক্লান্তি এখনও কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনীয় তারকা। আর তা নিয়ে মুখ খুললেন ইন্টার মায়ামি দলের কোচ তাতা মার্তিনো। বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার বলেছেন, ‘‘মেসির থেকে সমর্থকেরা আসলে কী চান, সেটাRead More →

ইংল্যান্ড সিরিজ়‌েও বোর্ড ডেকেছিল ঈশানকে, কেন কথা শোনেননি ‘অবাধ্য’ ক্রিকেটার?

কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের কথা না শোনায় বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিশন। টেস্ট দল থেকে চলে আসা এবং ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করার শাস্তি দেওয়া হয়েছে বলে মত অনেকের। এ বার জানা গেল, সেই ‘অবাধ্য’ ক্রিকেটারকে ইংল্যান্ড সিরিজ়ের মাঝেও ডেকেছিল বোর্ড। সেই ডাকও প্রত্যাখ্যান করেন ঈশান। ফলেRead More →

বেঙ্গালুরুর ক্যাফেতে বোমা রেখে গেল কে? ধরা পড়ল সিসিটিভিতে! ইডলি কিনেও না খেয়েই পালান অভিযুক্ত

কে বোমা রেখে গিয়েছিল বেঙ্গালুরুর ক্যাফেতে? ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের ঘটনার নেপথ্যে হাত ছিল বছর তিরিশের এক যুবকের। তাঁকে ইতিমধ্যেই সিসিটিভি ভিডিয়ো দেখে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। শুক্রবার দুপুরে কেঁপে ওঠে কুন্দালাহাল্লি এলাকার রামেশ্বরম ক্যাফে। বোমা ফেটে অন্তত ১০ জন আহতRead More →