বেআইনি নির্মাণ প্রমাণিত হলে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, কড়া আইনের খসড়া তৈরি পুরসভার

গার্ডেনরিচে বেআইনি ভাবে নির্মিত বহুতল ভেঙে পড়ার ঘটনার পর মুখ পুড়েছিল কলকাতা পুরসভার। মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরের এমন ঘটনায় প্রশ্ন উঠেছিল পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজকর্ম নিয়েও। ওই ঘটনার জেরে শনিবারই পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এই আবহে বেআইনি নির্মাণ রুখতে কড়া আইনের খসড়াও তৈরি করে ফেললRead More →

রবিবার জার্সিবদল সঞ্জীব গোয়েন্‌কার লখনউয়ের, ইডেনে কেকেআরের বিরুদ্ধে রাহুলেরা সবুজ-মেরুন

তিন ম্যাচ পরে রবিবার ঘরের মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে জার্সিবদল হচ্ছে সঞ্জীব গোয়েন্‌কার দলের। সবুজ-মেরুন জার্সি পরে নামবেন লোকেশ রাহুলেরা। ক্রিকেটে লখনউ সুপার জায়ান্টসের পাশাপাশি ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টেরও মালিক সঞ্জীব। মোহনবাগান সবুজ-মেরুন জার্সি পরে খেলে। সেই কারণেই কলকাতার মাটিতেRead More →

গার্ডেনরিচ বহুতল বিপর্যয়: প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়তেই তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল পুরসভা

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় শেষ পর্যন্ত তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল কলকাতা পুরসভা। গত ২২ মার্চ ঘটনার তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল পুরসভা। মোট আটটি বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার কমিটি ছ’টি বিষয়ের তদন্ত রিপোর্ট কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনের কাছে জমা দেয়। আর সেইRead More →

৩৭০ ধারা, রামমন্দিরের পর কী? রবিবার মোদীর ইস্তাহার, পয়লা বৈশাখ বাছাই বাংলার জন্য?

বাংলা নববর্ষে লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার বিজেপি লোকসভা ভোটের ‘সংকল্পপত্র’ প্রকাশ করবে। সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা। ইস্তাহার প্রকাশের দিন বাছাইয়ের কারণে প্রশ্ন উঠছে যে, বাংলার জন্য কি বিশেষ কিছু থাকছে তাতে? বিজেপি সূত্রে খবর, ইস্তাহারে মূলতRead More →

Kolkata: ‘ইঞ্জিনিয়ারিং লাইনে আমার একদম ইচ্ছা নেই’, হস্টেলে আত্মঘাতী পড়ুয়া!

 পছন্দ ছিল সাহিত্য, কিন্তু পড়তে হচ্ছিল ইঞ্জিনিয়ারিং! আত্মহত্যার পথ বেছে নিলেন ছাত্রী। হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কলকাতার আলিপুরে। পুলিস সূত্রে খবর, মৃতার বাড়ি পশ্চিম মেদিনীপুরে। ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন যোধপুর পার্কের উমেন পলিটেকনিক কলেজে। প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। আলিপুরের জাজেস কোর্ট রোডে কলেজের হস্টেলেই থাকতেন ওইRead More →

ধর্মতলা, খিদিরপুর থেকে একবালপুর, বহু হোটেলে ভুয়ো পরিচয়ে থেকেছেন কাঁথির ধৃতেরা, মিলছে ছবি

কলকাতার লেনিন সরণির হোটেলের পর খিদিরপুরের একটি গেস্ট হাউসেও এক রাত কাটিয়ে ছিলেন বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত মুসাভির হুসেন সাজিব এবং আবদুল মাথিন তাহা। পরের দিন সকালে টাকা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন দু’জন। গেস্ট হাউসের ফোটোকপির যন্ত্র খারাপ থাকায় তাঁদের পরিচয়পত্রের প্রতিলিপি সংগ্রহ করা যায়নি। আনন্দবাজার অনলাইনকে এ কথা জানিয়েছেনRead More →

আইপিএলে জয়ে ফিরলেন পন্থরা, লখনউয়ের বিরুদ্ধে দিল্লিকে জেতালেন নবাগত ফ্রেজ়ার

জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। টানা দু’টি ম্যাচে হারের পর আবার জয়ের মুখ দেখল ঋষভ পন্থের দল। শুক্রবার একানা স্টেডিয়ামে তারা লখনউ সুপার জায়ান্টকে হারিয়ে দিল ৬ উইকেটে। দিল্লির জয়ে অবদান রাখলেন তরুণ ক্রিকেটার জেক ফ্রেজ়ার-ম্যাকগুর্ক। যোগ্য সঙ্গত দিলেন পন্থ নিজেও। লখনউয়ের আয়ুষ বাদোনির লড়াই বৃথা গেল। ঘরের মাঠে এ বারRead More →

অযোধ্যার রামমন্দিরে বাংলার রাজ্যপাল আনন্দ বোস, রামলালা দর্শনের পর করলেন সরযূতে দীপদান

অযোধ্যার রামমন্দির দর্শন করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সপরিবার মন্দির দর্শন করেন রাজ্যপাল। মন্দিরে পুজো দেন। সরযূ নদীতে দীপদানও করেন তিনি। এ বছর ২২ জানুয়ারি দুপুর ১২টা ২৯ মিনিটের ‘শুভ মুহূর্তে’ উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করেন ‘প্রধান যজমান’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিন প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন আরএসএসRead More →

জনহীন দ্বীপের সৈকতে লিখে রেখেছিলেন সঙ্কেত, সেই দেখেই তিন নিখোঁজকে উদ্ধার উপকূলরক্ষীদের

সাদা বালির সৈকতে তালগাছের পাতা দিয়ে ইংরেজিতে লিখেছিলেন ‘হেল্প’। তাতেই প্রাণ বাঁচল তিন ব্যক্তির। প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে আটকে পড়েছিলেন তিন নাবিক। তাঁদের বয়স ৪০ বছরের আশপাশে। সঙ্কেত দেখে তাঁদের উদ্ধার করল আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর বিমান। বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে উপকূলরক্ষীবাহিনী। আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ৯Read More →

সবার নজর টি-টোয়েন্টি বিশ্বকাপে, তবু এখনই জুনের প্রতিযোগিতা নিয়ে ভাবছেন না ভারতের এক জন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই শাস্তি দিয়েছে ঈশান কিশনকে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ঈশান। প্রমাণ করে দিয়েছেন ফর্মে রয়েছেন। তবু ঈশানের মাথায় নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ! বিরাট কোহলিদের বিরুদ্ধে ওপেন করতে নেমে ঈশানRead More →