কেজরীওয়ালের বাড়িতে ইডির হানা, হাই কোর্টে রক্ষাকবচ না পেয়ে সুপ্রিম কোর্টে গেলেন আপ প্রধান

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনে হানা দিল ইডি। দিল্লি হাই কোর্ট আবগারি মামলায় কেজরীকে রক্ষাকবচ দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তাঁর মুখ্যমন্ত্রীর বাসভবনে। সূত্রের খবর, ১২ জনের ইডি আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছে। তল্লাশি অভিযানের জন্যRead More →

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ভোটের মুখে ইস্তফা দিলেন আইপিএস, রাজনীতিতে কি না তা এখনও স্পষ্ট নয়

লোকসভা নির্বাচনের ঠিক আগে ইস্তফা দিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। মুখ্যসচিব বিপি গোপালিকের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। সেখানে আচমকা এই পদত্যাগের নেপথ্যে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। তবে এই পদত্যাগের পর বাংলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময়ে ভোটের দিন কোচবিহারের শীতলখুচিতে যখন গুলি চলেছিল, দেবাশিস সেখানকার এসপিRead More →

কোহলি, রোহিত, ধোনি, মুকুটহীন ত্রয়ী! ১৬ বছরের আইপিএলে এই প্রথম

১৬ বছরে এই ঘটনা ঘটেনি। এই প্রথম বার মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলি অধিনায়ক হিসাবে খেলছেন না। তিন জনই খেলবেন সাধারণ ক্রিকেটার হিসাবে। বিরাট নিজেই আগে নেতৃত্ব ছেড়েছেন। এ বারের প্রতিযোগিতা শুরুর আগে নেতৃত্ব গিয়েছে রোহিত ও ধোনির। ২০০৮ সালে আইপিএল শুরু হয়েছিল। প্রথম মরসুম থেকে খেললেওRead More →

international discussion, Medinipur College, মেদিনীপুর কলেজে দু’দিনের আন্তর্জাতিক আলোচনাচক্র

আন্তর্জাতিক আলোচনাচক্র বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর দর্শন বিভাগের উদ্যোগে কলেজে আয়োজিত হল দু’দিনের এক আন্তর্জাতিক আলোচনাচক্র। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোজফিক্যাল রিসার্চের অর্থানুকূল্যে কলেজের সেমিনার হলে মার্চ মাসের ১৯ ও ২০ তারিখে আয়োজিত এই আলোচনার শীর্ষক ছিল “কম্প্যারেটিভ ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য ফিলোজফিক্যাল সিস্টেম/মুভমেন্ট অ্যান্ড রিলিজিয়নস”। আলোচনাচক্রেRead More →

Hiron, BJP, Debra, ডেবরায় প্রচারে বিজেপি প্রার্থী হীরণ

ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ এবার পরিবর্তন চাইছেন। মঙ্গলবার ডেবরায় সাংবাদিকদের কাছে এমনই দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। এদিন তিনি জেলা কার্যালয়ে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্য নেতৃত্ব উপস্থিত ছিল। পরে হিরণ এলাকায় জনসংযোগ যাত্রায় যোগ দেন। পাঁচবেড়িয়ায় একটিRead More →

ভোট ঘোষণার পরেও কেন সরেনি সরকারি বিজ্ঞাপন-পোস্টার? রাজ্যগুলিকে সময় বেঁধে দিল কমিশন

ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও দেশের বিভিন্ন প্রান্তে রয়ে গিয়েছে রাজনৈতিক দলের অননুমোদিত পোস্টার, ব্যানার। যা নির্বাচনী আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। সরকারি বিজ্ঞাপনের যাবতীয় পোস্টার এবং ব্যানার সরিয়ে ফেলার জন্য রাজ্যগুলিকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রচারমূলকRead More →

মহারাষ্ট্র-কর্নাটকে এনডিএ-র আসন রফা চূড়ান্ত বিজেপির

মহারাষ্ট্র ও কর্নাটকে এনডিএ-র আসন রফা কার্যত চূড়ান্ত করে ফেলল বিজেপি। কর্নাটকে শরিক জেডিএস-কে তাদের দাবি মতো তিনটি আসন বিজেপি ছেড়ে দিয়েছে। অন্য দিকে, মহারাষ্ট্রে রাজ ঠাকরের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত বলে দাবি করেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। কর্নাটকে জেডিএসের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে জোট নিয়ে আলোচনা চলেছে বিজেপির।Read More →

কেকেআরের ‘টিম বন্ডিং’ সেশনে ‘ওলে ওলে’! পণ্ডিতমশাইয়ের সঙ্গে কোমর দোলালেন রিঙ্কু

আগামী শনিবার প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা। প্রতিপক্ষ হায়দরাবাদ। তার আগে দলের পরিবেশ ফুরফুরে। মেন্টর গৌতম গম্ভীর ফেরায় এমনিতেই শিবিরে আলাদা মানসিকতা তৈরি হয়েছে। ক্রিকেটারদের শান্ত রাখতে কোচেরাও নানা ভাবে সাহায্য করছেন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে জনপ্রিয় হিন্দি গানে রিঙ্কু সিংহের সঙ্গে নাচতে দেখা গিয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে।Read More →

‘এই বাড়ি-জঙ্গলের প্রোমোটার এক জনই’! গার্ডেনরিচে সিন্ডিকেটের দিকে আঙুল স্থানীয়দের

একটা সিমেন্ট বাঁধানো চাতাল আর মসজিদ। তার দু’শো মিটারের মধ্যে গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সাত-আটটি বাড়ি! গার্ডেনরিচের ফতেপুরে এই বাড়ির সারির মধ্যেই একটি ভেঙে পড়ে রবিবার রাতে। বুধবার সকালে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে সেই চাতালে দাঁড়িয়েই ভেঙে পড়া বহুতলের উদ্ধার কাজ দেখার ফাঁকে এক যুবক বললেন, ‘‘এই বাড়ির জঙ্গলের প্রোমোটারRead More →

কলকাতার বেশ কয়েকটি জায়গায় ফের অভিযানে ইডি, তল্লাশি চলছে এক ব্যবসায়ীর বাড়িতেও

ফের কলকাতার একাধিক জায়গায় হানা দিল ইডি। বৃহস্পতিবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে অভিযানে নামেন ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে তল্লাশি চলছে এক ব্যবসায়ীর বাড়িতেও। তবে ইডি সূত্রে খবর, যে মামলায় এই তদন্ত অভিযান চলছে,Read More →