ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কে? তালিকায় ছয়! শেষ পর্যন্ত কার দখলে ভুবনেশ্বরের কুর্সি?

ওড়িশা বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে কে হবেন মুখ্যমন্ত্রী? ফলঘোষণার চার দিন পরেও চূড়ান্ত করতে পারেনি বিজেপি। দলীয় সূত্রের খবর, এই নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে। মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ করতে শুক্রবার তিন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছেন বিজেপির শীর্ষনেতৃত্ব। ওড়িশায় জোড়া ভোটে এ বার চমকপ্রদ জয় পেয়েছেRead More →

শিয়ালদহের সব ট্রেন ১২ কামরার চালাতে ‘কর্মযজ্ঞ’, দাবি রেলের, ঠুঁটো পরিষেবা, ক্ষুব্ধ যাত্রীরা

শিয়ালদহে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেই কারণে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার গভীর রাত থেকে। কাজ চলবে অন্তত রবিবার দুপুর পর্যন্ত। এই সংক্রান্ত কাজের জন্য ট্রেন পরিষেবাতেও বেশ কিছুটা বদল আনতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। শুক্রবার সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনে পাঁচটিRead More →

ডাক্তারির প্রবেশিকা নিয়ে অনিয়মের অভিযোগ, ৭২০ নম্বরে ৭১৮ কী ভাবে! হলফনামা চাইল হাই কোর্ট

মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট)-এ অনিয়মের অভিযোগ তুলে আবেদন জমা পড়েছিল কলকাতা হাই কোর্টে। সে প্রসঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কাছে হলফনামা চাইল হাই কোর্ট। বৃহস্পতিবার ওই আবেদন শোনে বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১০ দিনের মধ্যে হলফনামা দিতে হবে এনটিএ-কে। আদালতRead More →

সরকার গড়ার আমন্ত্রণ পেয়ে রাষ্ট্রপতি ভবনে গেলেন প্রধানমন্ত্রী মোদী, বাইরে বেরিয়ে কী বললেন?

তৃতীয় বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য জানান তিনি। এক দশকের প্রধানমন্ত্রিত্বে মোদী কখনও সাংবাদিক বৈঠক করেননি। শুক্রবার নিজের বক্তব্য জানালেও প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী বলেন,Read More →

চন্দ্রবাবুর স্ত্রীর সম্পত্তি গত পাঁচ দিনে বেড়েছে ৫৭৯ কোটিরও বেশি, ছেলের লাভ হয়েছে ২৩৭ কোটি

লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ভাল ফল করেছে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি (তেলুগু দেশম পার্টি)। মঙ্গলবার হয়েছে ফলঘোষণা। এই আবহে গত পাঁচ দিনে নায়ডুর তৈরি করা সংস্থার লাভ বৃদ্ধি পেয়েছে লাফিয়ে। গত পাঁচ দিনে হেরিটেজ ফুডস সংস্থার শেয়ারের দর ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে নায়ডুর স্ত্রী ভুবনেশ্বরীর সম্পত্তির পরিমাণ হয়েছে ৫৭৯Read More →

ভোট মিটতেই বিজেপির তরফে বড় সুবিধা পেলেন শাহরুখ! মেয়াদ থাকবে আগামী ৫ বছর

আরিয়ান খান মাদককাণ্ডের সময় বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন শাহরুখ খান ভক্তরা! শুধু তাই নয়, জওয়ান ছবিতে যখন কিং খান বুক ঠুকে আমজনতাকে মরচে ধরা সিস্টেমের খলনলচে বদলানোর জন্য সরকার নির্বাচনের পাঠ দিয়েছিলেন, তখনও রাজনৈতিকমহলে দড়ি টানাটানি পড়েছিল! কংগ্রেস-বিজেপি একে-অপরের দিকে দুর্নীতির অভিযোগে আঙুল তুলেছিল। আর এবার লোকসভা ভোটRead More →

ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড! শূন্যতা ও একরাশ প্রশ্ন রেখেই ভারতীয় ফুটবলকে বিদায় সুনীল ছেত্রীর

ক্যাপ্টেন। লিডার। লেজেন্ড। অধিনায়ক। নেতা। কিংবদন্তি। গত কয়েক বছর ধরে এই তিনটি বিশেষণেই ডাকা হচ্ছে সুনীল ছেত্রীকে। ভারতীয় ফুটবল দলের ম্যাচ থাকলে এবং সেখানে সুনীল খেললে অন্তত একটি বার ধারাভাষ্যকারেরা এই শব্দ তিনটি একসঙ্গে উচ্চারণ করবেনই। বলা বাহুল্য, এই বিশেষণ এমনি এমনি আসেনি। ধারাভাষ্যকার থেকে সমর্থকেরা যে তিনটি শব্দে তাঁকেRead More →

মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে চোখের জলে বিদায় সুনীলের, সাক্ষী রইলেন প্রায় ৬০ হাজার সমর্থক

শেষ বাঁশি বাজতেই হতাশায় বসে পড়লেন ভারতীয় ফুটবলারেরা। সুনীল ছেত্রী তখন মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে। কোনও সতীর্থ তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন না। কুয়েতের বিরুদ্ধে ড্র তখন হারের মতো মনে হচ্ছে গুরপ্রীত সিংহ সাঁধুদের কাছে। কোচ ইগর স্তিমাচ এগিয়ে গেলেন সুনীলের দিকে। তাঁকে সান্ত্বনা দিলেন। কুয়েতের এক ফুটবলার এসে হাত মিলিয়েRead More →

শুক্র থেকে পাঁচ প্ল্যাটফর্ম বন্ধ! শিয়ালদহে ঢুকবে না কী কী ট্রেন, বৃহস্পতি রাত পর্যন্ত জানাল না রেল

শহরতলির লোকাল ট্রেনের যাত্রিধারণ পরিকাঠামো বাড়ানোর কাজে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যার ফলে বহু ট্রেনই শিয়ালদহ থেকে যাতায়াত করবে না। অনেক ট্রেন বাতিল হয়েছে। যাত্রাপথও বদলেছে বেশ কিছু ট্রেনের। কিন্তু কোন কোন ট্রেন বাতিলRead More →

Sukanta, BJP, ২৬- এর আগে হাওয়া বদল হবেই! খুব বেশি দূরত্ব বাকি নেই, এখন ১০০টা বিধানসভায় বিজেপি এগিয়ে, একটু ধাক্কা দিলেই ১৪০ হয়ে যাবে: সুকান্ত

এবারের লোকসভা ভোটে আসন সংখ্যা কমলেও ভোট বেড়েছে বিজেপির। ফলে ২৬ এ এই রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে বিজেপি কোনো ভাবেই পিছিয়ে নেই, বরং আগের বিধানসভা ভোটের তুলনায় এগিয়ে রয়েছে বিজেপি। ফলে নিরাশার কোনো জায়গা নেই বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির। বরং তাঁর গলায় আগামীতে রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে প্রত্যয় দেখাRead More →