দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও, দুর্যোগ কত দিন? জানাল আলিপুর

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আপাতত চলবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০Read More →

আমেরিকায় পৌঁছে বিরক্ত রোহিতেরা, অনুশীলনের ব্যবস্থা নিয়ে অখুশি ভারত, কী বললেন আয়োজকেরা?

আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। বুধবার থেকে চলছে অনুশীলন। কিন্তু আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি হতে পারছেন না রোহিত শর্মারা। খুব সাধারণ মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ রাহুল দ্রাবিড়দের। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়। ভারতের ম্যাচগুলি আমেরিকায়। তাই সেখানেইRead More →

পরনে গেরুয়া বসন, ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদী, প্রায় ১৫ ঘণ্টা পরে পাওয়া গেল কন্যাকুমারীর স্থিরচিত্র

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করেই কন্যাকুমারীর উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন তিনি। তার পর প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রকাশ্যে এল মোদীর ধ্যানে বসার ছবি। বিজেপির ফেসবুক পেজRead More →

ভারতীয় জার্সি আবার পন্থের গায়ে, অনুভূতির কথা জানালেন উইকেটরক্ষক

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর আবার ভারতীয় জার্সিতে ফিরছেন ঋষভ পন্থ। আইপিএলের হাত ধরে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। এ বার ফিরছেন জাতীয় দলেও। তরুণ উইকেটরক্ষকের জীবনের ১৪ মাস ছিল ক্রিকেটহীন। এত দিন পর আবার ভারতীয় জার্সি ফিরে পাওয়ার অনুভূতির কথা জানালেন পন্থ। ভারতের জার্সিতে শেষ বার খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে।Read More →

Sukanta, BJP, দমদম ও বরানগরে প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

 মাঝে আর একটা দিন, তার পরেই দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগে ভোট প্রচারের শেষ দিনে দমদম লোকসভা সহ বরানগরে প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দুপুরে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীল ভদ্র দত্ত ও বরানগর উপ নির্বাচনের বিজেপিRead More →

CAA, সিএএ! বাংলায় শরনার্থীরাও নাগরিকত্বের শংসাপত্র পাওয়া শুরু করল, বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

লোকসভা নির্বাচন প্রায় শেষ পর্বে। এরই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের সুফল পাওয়া শুরু করল বাংলার শরণার্থীরাও। প্রথমবার এই আইনের অধীনে নাগরিকত্ব পেলেন বাংলা থেকে আবেদনকারী শরণার্থীরা। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। ২০১৯ সালে নাগরিকত্বRead More →

Loksabha Election 2024: এবারও কি মোদী সরকার? ফল ঘোষণার আগেই ‘রেজাল্ট আউট’ সাট্টা বাজারে!

লোকসভা ভোটে বাকি আর ১ দফা। দিল্লিতে কি এবারও মোদী সরকার? সম্ভাবনা কম। দেশের কুখ্যাত সাট্টা বাজারের আনুমানিক ফলে মিলল পালাবদলের ইঙ্গিত! ৬ দফার ভোট শেষ। আগামি শনিবার সপ্তম তথা শেষ দফা। বাংলায় সেদিন ভোটগ্রহণ কলকাতা-সহ দুই ২৪ পরগনার ৯ আসনে। এরপর ৪ জুন যখন ফল ঘোষণা হবে, তখনই জানাRead More →

Bengal Weather Update: আর মাত্র ৩ দিন! ঢুকে পড়ছে আষাঢ়ের মেঘমেদুর বর্ষা! ভোটবঙ্গে কপালে কি বৃষ্টিই?

‘রিমাল’-পরবর্তী আবহাওয়া নিয়ে সকলেই খুব উদগ্রীব। ঝড় থেমে যাওয়ার পরে এবার সকলের ইচ্ছে এটা জানতে যে, ঠিক কবে পাকাপাকি আসছে বর্ষা। সে বিষয়ে এবার খোলসা করে কথা বলতে শুরু করেছেন আবহবিদেরা। মৌসুমি বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রিমালের টানে কিছুটা পথ এগিয়ে এসেছে। মলদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেইRead More →

মোদীর বিপরীত অবস্থান বিজেপির মুসলিম ভোটকে কাছে টানার উদ্যোগে জল ঢেলেছে, মানছে পদ্মশিবির

দেশের পিছিয়ে থাকা মুসলিমদের, বিশেষত পসমন্দা সমাজকে কাছে টানতে দলীয় কর্মীদের এগিয়ে আসতে বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার লোকসভা ভোটের প্রচারে নেমে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যে মুসলিমদের সব থেকে বেশি আক্রমণ শানিয়েছেন সেই মোদীই। ভোট-বিশেষজ্ঞদের মতে, মোদীর এমন বিপরীত অবস্থান আখেরে বিজেপির মুসলিম ভোটকে কাছে টানার উদ্যোগেই পুরোদস্তুর জলRead More →

ফের ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে! রোজভ্যালির পরে এ বার রেশন দুর্নীতিকাণ্ডে

রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল তাঁকে। বৃহস্পতিবার ইডি সূত্রে জানা গিয়েছে, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। তবে ইডির নোটিসের বিষয়ে এখনও পর্যন্তRead More →