সন্দীপের গ্রেফতারিতে কি নাগরিক আন্দোলনের ঝাঁজ কমে যাবে? শাসক শিবিরের অন্দরে এখন বিবিধ মতামত

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তার পরেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সারা বাংলা জুড়ে যে নাগরিক আন্দোলন তৈরি হয়েছে, তার ঝাঁজ কি কিছুটা হলেও কমবে? এ ব্যাপারে সোমবার রাতের পর থেকে শাসকদলের নেতাদের আলোচনাতেই বিভিন্ন মতামত উঠতে শুরু করেছে। কারওRead More →

R G Kar Protest Rally: ধর্মতলায় ধুন্ধুমার, নাগরিক মঞ্চের ধর্নায় শ্লীলতাহানি! গ্রেফতার মত্ত যুবক…

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়-সোহিনী সরকার-সহ বিশিষ্টরা। রাত দশটা নাগাদ আচমকা সেই ধরনামঞ্চে চড়াও মত্ত যুবক। আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা প্রতিবাদীরা তাঁকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে।  প্রত্যক্ষদর্শীদের মতে, যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেনRead More →

কেন মাসের পর মাস ঝুলে থাকবে ধর্ষণের মামলা? বিচার বিভাগের কাছে প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদীর

ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনায় কেন দেরিতে বিচার পাবেন নির্যাতিতারা? কেন মামলা ঝুলে থাকবে মাসের পর মাস? বিচার বিভাগের কাছে এ বার এমনই প্রশ্ন তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার জেলা বিচার বিভাগের দুই দিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘‘ধর্ষণের মতো মামলায় যখন বহু দেরিতে বিচারRead More →

অগুনতি মানুষের অক্লান্ত মিছিলে ‘বিচার চাই’ ধ্বনি! নানা রঙের ফেট্টি-পতাকায় কলকাতায় অচেনা রবিবার

ছুটির রবিবার হয়ে উঠল আন্দোলনের রবিবার। কেন্দ্রে কলকাতা রইলেও, ‘বিচার চাই’ দাবিতে পথ বা মঞ্চ ভরল নানা জেলার নানা শহরে। কলকাতা দুপুর না গড়াতেই ছিল মিছিলে চঞ্চল। কোথাও দলীয় ব্যানারে, কোথাও শিক্ষাপ্রতিষ্ঠানের গাম্ভীর্যে, কোথাও নির্দলীয় শাসনে সাড়া দিল মহানগর। এবং বুঝিয়ে দিল, আরজি করের ঘটনা নিয়ে ক্ষোভ আর আতঙ্কের যেRead More →

হঠাৎ চলন্ত বাসের স্টিয়ারিং চেপে ধরলেন মত্ত যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা মুম্বইয়ে, জখম নয় পথচারী

মত্ত অবস্থায় বাসে উঠেছিলেন যুবক। বাসের চালকের সঙ্গে বচসায় জড়িয়ে বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালেন। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা বাসের স্টিয়ারিং চেপে ধরেন যুবক। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। ব্যস্ত রাস্তায় বাসটি ধাক্কা মারে সামনে থাকা পর পর গাড়ি, বাইক এবং পথচারীদের। অন্তত ন’জন জখম হয়েছেন মুম্বইয়ের এই দুর্ঘটনায়। অভিযুক্তকেRead More →

১০০ মিটারের পর এ বার ২০০ মিটারেও পদক, একই প্যারালিম্পিক্সে দ্বিতীয় ব্রোঞ্জ প্রীতি পালের

প্যারালিম্পিক্সের ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ১০০ মিটারের পর ২০০ মিটারেও পদক জিতে নজির গড়লেন উত্তরপ্রদেশের প্রীতি পাল। রবিবার মহিলাদের ২০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন প্রীতি। ৩০.০১ সেকেন্ড সময় করে পদক জিতেছেন তিনি। সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ (২৮.১৫) এবং রুপো চিনেরই কিয়ানকিয়ান গুয়োর (২৯.০৯)। পাশাপাশি, প্রথম ভারতীয় মহিলাRead More →

মহিলা চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য: ক্ষমা চাইতে হল তৃণমূলের সাংসদ তথা চিকিৎসক কাকলিকে

বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। বললেন, ‘‘আমি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যদি ওই মন্তব্যে কারও আঘাত লেগে থাকে, তা হলে তার জন্য আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি সব সময়েই মেয়েদের সুরক্ষা এবং অধিকার রক্ষার পক্ষেই কথা বলি।’’ ঘটনার সূত্রপাত গতRead More →

ধর্মতলায় ভিন্ন ভোর, এমন রাত্রিজাগরণ কি কখনও দেখেছে কলকাতার কেন্দ্র? মেয়েদের আবার রাত দখল

বহু কাল ধরে বহু প্রতিবাদে রাত জেগেছে ধর্মতলা। কিন্তু এমন রাত কখনও দেখেনি। দলীয় পতাকাহীন এক অনন্য ‘রাজনৈতিক’ রাত জাগার সাক্ষী হল কলকাতা। চেনা মুখ, অচেনা মুখ, যাদের প্রায় কাউকেই রাজনীতির চেনা চৌহদ্দিতে ফেলা যাবে না, তেমনই এক বিরল ‘মুখ’দর্শন হল ‘আমরা তিলোত্তমা’র ডাকে। রবি থেকে সোমে গড়াল এই অন্যRead More →

থানার অভিযোগপত্রে উল্লেখ নেই সময়ের! চাপ দেন কি ‘প্রভাবশালী কাকু’? তদন্তে সিবিআই

‘মাননীয় অফিসার ইনচার্জ। টালা থানা। কলকাতা পুলিশ কমিশনারেট।’ এর পরে দেড় পাতার লিখিত অভিযোগ। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনায় এ বার সামনে এল পরিবারের করা সেই অভিযোগপত্র। যার ভিত্তিতে পরে টালা থানার পুলিশ এফআইআর রুজু করে বলে দাবি। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত অন্যRead More →

Sukanta, BJP, এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান? নিউটাউনে যুবক খুন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব সুকান্ত

নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন করেছেন এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান? এক ব্যক্তিকে নৃশংস ভাবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো, এত বড় অপরাধের পরেও খুনিরা এখনো অধরা? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।Read More →