খাবার নেই, পর্যাপ্ত জলের অভাব! কুয়েত বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে ভারতীয় যাত্রীরা

কেউ কোনও সাহায্য করছেন না। খাবার নেই, পানীয় জলেও টান। অনুরোধ সত্ত্বেও বিমানবন্দরের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন কর্তৃপক্ষ। জানতে চাইলেই বলা হচ্ছে, পর্যাপ্ত ভিসা নেই! কুয়েত বিমানবন্দরে এমনই দুর্বিসহ অবস্থার সম্মুখীন হয়েছেন অনেক ভারতীয় যাত্রী। অভিযোগ, ১৩ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে এখনও তাঁরা আটকে বিমানবন্দরে। সাহায্যের জন্য এগিয়েRead More →

দেশ জুড়ে নয়, শুধুমাত্র কলকাতায় হঠাৎ বেড়ে গেল পেট্রল, ডিজ়েলের দাম!

এখনও খাবার-সহ বিভিন্ন জিনিসের চড়া দামে হাত পুড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের খরচে সুরাহার প্রত্যাশায় জল ঢেলে শনিবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছিল, ডিসেম্বরেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমছে না। আর রবিবার মূলত কলকাতার বাসিন্দাদের একাংশকে আরও কিছুটা ধাক্কা দিয়ে পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তারা। আইওসি-র পাম্পে দু’টি পরিবহণ জ্বালানির লিটারইRead More →

‘ফেনজলের’ বৃষ্টিতে ধস, চাপা পড়ে গেল পর পর বাড়ি! খোঁজ নেই একই পরিবারের সাত জনের

ঘূর্ণিঝড় ‘ফেনজলের’ কারণে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাংশ। একনাগাড়ে বৃষ্টির ফলে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। তিরুবন্নামলইতে ধস নেমে ভেঙে গিয়েছে পর পর তিনটি বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে অনেকের। একই পরিবারের সাত জনকে পাওয়া যাচ্ছে না। তামিলনাড়ু প্রশাসন রবিবার রাতে উদ্ধারকাজ শুরু করেছে। শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরিরRead More →

ব্যবসায়ীরা হুমকি দেওয়ায় বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা! সোমবার বৈঠক ডাকলেন কৃষি বিপণনমন্ত্রী

ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে জটিলতা না-কাটলে সোমবার থেকে তাঁরা ধর্মঘটে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে মঙ্গলবার থেকে ফের খোলাবাজারে আলুর দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।Read More →

গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে খেললেন না বিরাট, বিশ্রামে বুমরাও, তাতেও জয় ভারতের

এক দিনের প্রস্তুতি ম্যাচে জয় ভারতীয় দলের। প্রথমে ব্যাট করে প্রধানমন্ত্রী একাদশ করে ২৪০ রান। সহজেই সেই রান তুলে নেন যশস্বী জয়সওয়ালেরা। গোলাপি বলে অনুশীলন সেরে ফেললেন তাঁরা। যদিও যশপ্রীত বুমরা এবং বিরাট কোহলি এই ম্যাচে খেলেননি। শনি এবং রবিবার প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন বৃষ্টি হওয়ায়Read More →

আমরা কি এতটা রাগ নিয়েই বাঁচব? আগামী প্রজন্মকে দিয়ে যাব দ্বেষের উত্তরাধিকার!

ভেবে অবাক হচ্ছি, মানুষের মধ্যে কত ঘৃণা জমে রয়েছে! শনিবার রাতে ফেসবুকে ভারত এবং বাংলাদেশের সম্প্রীতি বিষয়ক একটি পোস্ট করার পর থেকেই দেখলাম, ‘ট্রোলিং’ শুরু হল। তারই জবাবে রবিবার আরও কয়েকটা পোস্ট করেছিলাম। কিন্তু দেখলাম, আমি কোনও ভাবেই আলোচনা থামাতে পারব না। কারণ সব সময়েই মনে হয়েছে, এই কঠিন সময়েRead More →

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর দাপটে অবতরণের সময় টলমল ইন্ডিগোর যাত্রিবাহী বিমান, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ঘন মেঘে চারদিক কালো হয়ে এসেছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মুম্বই থেকে যাত্রিবাহী বিমান চেন্নাই বিমানবন্দরের চারদিকে ঘুরপাক খাচ্ছে। অবতরণের জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না পাইলট। বিমানবন্দরে নামতে গিয়ে ঝড়ের দাপটে টলমল করে আবার উপরের দিকে উড়ে গেল বিমানটি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিমানটির লড়াই চলছে অনবরত। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো মুহূর্তেরRead More →

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে? স্থির করবে বিজেপিই, পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিলেন একনাথ শিন্ডে

‘গোসা’ করে নয়, বিশ্রাম নিতে সাতারায় নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নেবে বিজেপি এবং তাতে পূর্ণ সমর্থন থাকবে তাঁর, জানালেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতRead More →

‘নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ বঙ্গ নাট্যমেলা’র আয়োজন করল ‘সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ(দক্ষিণবঙ্গ প্রান্ত)’ এবং ‘ভারতীয় সংস্কৃতি ন্যাস’

২২ শে নভেম্বর,পানাগর,পশ্চিম বর্ধমান। ‘সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ(দক্ষিণবঙ্গ প্রান্ত)’ আয়োজিত এবং ‘ভারতীয় সংস্কৃতি ন্যাস’-এর সহোযোগিতায় পশ্চিম বর্ধমানের পানাগরের নিকটবর্তী ‘তেপান্তর নাট্যগ্রাম’-এর ‘ব্ল্যাকবক্স থিয়েটার’-এ দু’দিন ব্যাপী নাট্যাচার্য ‘ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ বঙ্গ নাট্যমেলা’র আয়োজন করা হয়। প্রথম দিন নাট্যৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য নির্দেশক কল্লোল ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ(দক্ষিণবঙ্গ প্রান্ত)-এরRead More →

Bengal Weather Update: সপ্তাহশেষে পারাপতনের ইঙ্গিত! ফেনজালকে জালবন্দি করে এবার কি প্রবল হবে শীত?

সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি। সিস্টেম স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল। অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোচ্ছে এটি। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলRead More →