ইংরেজ ক্রিকেটারের নাম দুষ্টু সাইটে, ব্যাটে লোগোও! অস্বস্তি এড়াতে পদক্ষেপ ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের

দুষ্টু সাইটে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার টাইমাল মিলস। সেই সাইটের লোগো ব্যবহার করছেন নিজের ব্যাটে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্যের এই কাণ্ডে অস্বস্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিরক্ত কর্তারা পদক্ষেপ করলেন। ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতাকে দুষ্টু সাইটের (ওনলিফ্যানস) প্রভাবমুক্ত রাখতে পদক্ষেপ করলেন ইসিবিRead More →

হর্ষিতের বলে ভাঙল উইকেটের বেল, ব্যাটারের সামনে অঙ্গভঙ্গি করে আবার শাস্তি কেকেআর বোলারের

বদলাননি হর্ষিত রানা। এক বছর আগে আইপিএলে যে ধরনের অপরাধ করে শাস্তি পেয়েছিলেন, আবারও সেই অপরাধ করে বিতর্কে জড়ালেন কেকেআরের বোলার। শাস্তিও পেতে হল। জরিমানা করা হয়েছে রানাকে। দিল্লির টি-টোয়েন্টি লিগে খেলছেন রানা। প্রতিযোগিতার ১৯তম ম্যাচে খেলা ছিল ওয়েস্ট দিল্লির সঙ্গে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের। ১৬৬ রান তাড়া করতে নেমেছিল ওয়েস্টRead More →

নিজের থেকেও অন্য এক জনের উপর বেশি আস্থা আকাশদীপের, কার কথা বললেন বাংলার জোরে বোলার?

ইংল্যান্ড সফরে তিনটে টেস্ট খেলেছেন আকাশদীপ। বাংলার জোরে বোলার ব্যাট হাতেও লড়াই করেছেন। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। ইংল্যান্ড সফরে এই সাফল্যের কৃতিত্ব আকাশদীপ দিচ্ছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। আকাশদীপ খুশি কোচের আস্থার মর্যাদা দিতে পেরে। বার্মিংহ্যাম টেস্টে ১০ উইকেট নিয়েছেন। ওভালে নৈশপ্রহরী হিসাবে নেমে ৬৬ রানের ইনিংসRead More →

Berlin Wall: শহরের মানুষ ঘুম থেকে উঠে দেখলেন শহরের মাঝখানে দাঁড়িয়ে এক দেওয়াল! লোহার পর্দা! ১৫৫ কিমি দীর্ঘ, ১৩ ফুট উঁচু…

১৯৬১ সালের ১৩ আগস্ট। পূর্ব জার্মানির (East Germany)  মানুষ গভীর ঘুমে। কিন্তু একদল মানুষ নির্ঘুম। তাঁরা প্রাচীর নির্মাণের কাজে ব্যস্ত। যে প্রাচীর পূর্ব জার্মানিকে পশ্চিম জার্মানি (West Germany)থেকে আলাদা করে দেয়। অসংখ্য পরিবারের সদস্যদের মুখদেখাদেখি বন্ধ হয়ে যায়। বন্ধুকে চিরতরে হারায় বন্ধু। প্রায় ২৮ বছর পর ভাঙা হয় বার্লিন প্রাচীরRead More →

Supreme Court On Stray Dogs: কুকুরমুক্ত করতে হবে শহর! রায় দিয়েও ফের পর্যালোচনায় সুপ্রিমকোর্টের ৩ বিচারপতির বেঞ্চ, বৃহস্পতিবারই তবে কি…

গত ১১ই অগাস্ট দুই বিচারপতির একটি বেঞ্চ দিল্লি-এনসিআর থেকে রাস্তার কুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। এই রায়ের পরেই দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। সুপ্রিম সিদ্ধান্তের বিরোধিতা করেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।  রাস্তার কুকুরদের সরিয়ে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলাটি এবার স্থানান্তরিত করা হল তিন বিচারপতির বেঞ্চে।  নতুনRead More →

লখনউ-জাহির বিচ্ছেদ নিশ্চিত, নতুন মরসুমে কার হাতে দায়িত্ব, ঠিক করবেন গোয়েন‌্কা

আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে জাহির খানের। দলের মেন্টর হিসাবে জাহিরের না-থাকার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ২০২৪ সালের আইপিএলের আগে জাহিরকে দলের মেন্টর হিসাবে নিযুক্ত করেছিলেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্‌কা। এলএসজি সূত্রে খবর, জাহিরের পারফরম্যান্সে খুশি নয় দল। তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত গত আইপিএল শেষRead More →

অবসর-জল্পনার মধ্যেই সুখবর পেলেন রোহিত, পাঁচ মাসের বেশি না খেলেও এগোলেন আইসিসির ক্রমতালিকায়!

টি-টোয়েন্টি, টেস্টের পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন রোহিত শর্মা। এমন জল্পনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এলেন রোহিত। প্রথম পাঁচে রয়েছেন ভারতের তিন ব্যাটার। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় রোহিতকে। আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, তিনিRead More →

পা অচল, হাত সচল! ভাঙা পা নিয়ে রান্না করছেন ঋষভ পন্থ

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ডান পায়ের পাতার চোটের জন্য খেলতে পারেননি গুরুত্বপূর্ণ ওভাল টেস্ট। এশিয়া কাপেও অনিশ্চিত ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। ক্রিকেট থেকে সাময়িক বিরতির এই সময় রান্নায় হাত পাকানোর চেষ্টা করছেন পন্থ। পায়ের সমস্যা থাকলেও হাত চলছে পন্থের। চোটের জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রয়েছেনRead More →

বিয়ে করছেন সচিনপুত্র অর্জুন, বাগ্‌দান সারা, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ছোট তেন্ডুলকর?

জীবনের নতুন ইনিংস শুরু করলেন অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান পর্ব সারলেন সচিন তেন্ডুলকরের ছেলে। বুধবার ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে বাগ্‌দান পর্ব। উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ অল্প কিছু আত্মীয় এবং বন্ধু। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত।Read More →

সাসপেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাত দিন সময় চাইলেন মুখ্যসচিব, ঘণ্টাখানেক বৈঠক হল নির্বাচন কমিশন দফতরে

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে রাজ‍্যের চার আধিকারিককে সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে নির্দেশ কমিশন দিয়েছিল, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাত দিন সময় চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার দিল্লিত কমিশনের সদর দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। ঘণ্টাখানেক সেখানে ছিলেন। কমিশন সূত্রের খবর, মুখ্যসচিব যে সময় চেয়েছেন, তা তাঁকেRead More →