বোনের প্রেমের কথা জানতে পেরে ধর্ষণ করে ‘শাসন’, সিগারেটের ছেঁকা দিয়ে অত্যাচার! গুজরাতে ধৃত দাদা

শাসনের নামে বোনের উপর শারীরিক অত্যাচার! অস্ত্র দেখিয়ে দু’বার ধর্ষণের পাশাপাশি যুবতীর সারা গায়ে সিগারেটের ছেঁকা দেওয়ার অভিযোগ দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। অভিযুক্ত যুবকের বয়স ২৯ বছর। ‘নির্যাতিতা’ তাঁর বোন। বয়স ২২ বছর। পুলিশ সূত্রে খবর, পেশায় গাড়িচালক ওই যুবক সম্প্রতিRead More →

‘চিনের সঙ্গে সম্পর্কের অগ্রগতি চায় ভারত’, আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে জাপানে গিয়ে বললেন মোদী

চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সাত বছর পর আবার চিন সফরে যাওয়ার প্রস্তুতিপর্বে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি বলেন, ‘‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য এশিয়ার দুই বৃহৎ শক্তির মধ্যে স্থিতিশীল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ আগামী রবি ও সোমবার (৩১ অগস্ট-১ সেপ্টেম্বর) চিনের বন্দরRead More →

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত চলবে। দমকা ঝোড়ো হাওয়ার জন্য কয়েক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে শুক্রবার জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের উপরে নেই।Read More →

জয় দিয়ে শুরু খালিদের, নেশনস কাপে তাজিকিস্তানকে হারাল ভারত, পেনাল্টি বাঁচিয়ে নায়ক গুরপ্রীত

ভারতীয় ফুটবলে নতুন হাওয়া নিয়ে এলেন খালিদ জামিল। তাঁর হাতে যেন বদলে গিয়েছে ভারতীয় দল। তারকার বদলে কার্যকরী ফুটবলারকে গুরুত্ব দিয়েছেন খালিদ। মোহনবাগানের কোনও ফুটবলারকে পাননি তিনি। তার পরেও অজুহাত দেননি। নিজের পরিকল্পনা অনুযায়ী দল বানিয়েছেন। আর সেই দলই সাফল্য দিল তাঁকে। কাফা নেশনস লিগের প্রথম ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানকে ২-১Read More →

মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসছেন পুতিন, ডিসেম্বরের সফরে কী নিয়ে আলোচনা? জানাল ক্রেমলিন

চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ কথা জানিয়ে দিল মস্কো। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্কRead More →

Kolkata Metro: শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বন্ধ মেট্রো! কবে, কখন?

 দিনভর ভোগান্তি। মেট্রোর ব্লু লাইনে রীতিমতো নাস্তানাবুদ হতে হল যাত্রীদের। অবশেষে টনক নড়ল মেট্রো কর্তৃপক্ষের।  শহীদ ক্ষুদিরাম স্টেশনের প্ল্যাটফর্মের শেষে তৈরি করা হবে টার্ন আউট বা ওয়াই লাইন। ফলে রবিবার মহানায়ক উত্তম কুমার(টালিগঞ্জ) থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে না। কতক্ষণ? বিকেল চারটে পর্যন্ত।  টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচলRead More →

‘৪ জুন সব বদলে দিয়েছে’, আইপিএল জয়ের তিন মাস পর নীরবতা ভাঙল কোহলির দল, কী বলল তারা?

গত ৩ জুন প্রথম বারের মতো আইপিএল জিতেছিল বেঙ্গালুরু। কয়েক ঘণ্টার মধ্যে অবশ্য সেই আনন্দ বদলে গিয়েছিল হতাশায়। বেঙ্গালুরু ফিরে ট্রফি নিয়ে উৎসব করার সময় বিরাট কোহলিদের দেখার হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জনের। ওই দিনের পর থেকে নীরব ছিল কোহলির দলের সমাজমাধ্যম অ্যাকাউন্ট। তিন মাস পর অবশেষেRead More →

ডিসেম্বরে আইএসএল? খুঁজতে হবে নতুন আয়োজক, কল্যাণহীন ফেডারেশন হলে আবার দায়িত্ব নিতে পারে অম্বানীর এফএসডিএল

আইএসএল কবে হবে? হলেও কি এফএসডিএল আয়োজক হিসাবে থাকবে? এই প্রশ্নের জবাব পেতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের। আপাতত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল। ডিসেম্বরে হতে পারে এই প্রতিযোগিতা। আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। আইএসএল-এর আয়োজক এফএসডিএল আপাতত তাদের স্বত্বRead More →

রঞ্জির প্রস্তুতি শুরু করতে গিয়েও করেননি! কেন অবসর নিলেন ক্রিকেট থেকে? মুখ খুললেন পুজারা

অবসর নেওয়ার কয়েক দিন আগে জানিয়েছিলেন রঞ্জি ট্রফির প্রস্তুতি শুরু করেছেন। তার পর হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পুজারা। রঞ্জির প্রস্তুতি শুরু করে হঠাৎই তিনি কেন অবসর ঘোষণা করলেন? কারণ জানিয়েছেন পুজারা নিজেই। সংবাদ সংস্থা পিটিআই-কে পুজারা বলেন, “যখন ইংল্যান্ডে ছিলাম, তখন ঠিক করেছিলাম পরের মরসুমRead More →

ভারতীয় ক্রিকেটে বেনজির ঘটনা! এশিয়া কাপ খেলতে একসঙ্গে নয়, আলাদা আলাদা দুবাই যাবেন ভারতীয় ক্রিকেটারেরা

বেনজির সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ৪ সেপ্টেম্বর দুবাই পৌঁছোবে ভারতীয় দল। কিন্তু একসঙ্গে যাবেন না ক্রিকেটারেরা। প্রত্যেকে নিজের শহর থেকে এশিয়া কাপ খেলতে যাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে শেষ কবে হয়েছে তা মনে করা যাচ্ছে না। সাধারণত, বিদেশে সিরিজ় খেলতে যাওয়ার আগেRead More →