কনেযাত্রীর গাড়ির উপর উল্টে গেল ট্রাক, ধুপগুড়িতে মৃত্যু ১৪ জনের

 বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ডাম্পার ট্রাকের নীচে চাপা পড়ে অকালেই প্রাণ হারালেন ১৪ জন। মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে, জলঢাকা সেতুর কাছে। মৃতদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও তিনটি শিশুও রয়েছে। মঙ্গলবার রাতে তিনটি ছোট গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাতের অনুষ্ঠানেRead More →

নির্দ্বিধায় প্রতিষেধক নিন: ডাঃ ভি কে পাল

নির্দ্বিধায় করোনা প্রতিষেধকের টিকা নেওয়ার জন্য দেশবাসীর আহ্বান করলেন নীতি আয়োগ এর সদস্য ডাঃ ভি কে পাল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, ভারত স্বাচ্ছন্দ পরিস্থিতির মধ্যে রয়েছে। দুটি করোনা প্রতিষেধক সুরক্ষিত। ফলে নির্দ্বিধায় টিকা নিন। টিকা গ্রহণের সময় দ্বিধাদ্বন্দ্ব করলে করোনা নির্মূল করা যাবে না। সাংবাদিক সম্মেলন থেকেRead More →

সিইওকে চিঠি লিখে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি প্রত্যাহারের আর্জি জানাল উদ্বিগ্ন কেন্দ্র সরকার

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার । এই নীতি প্রত্যাহার করার আর্জি জানিয়েছে কেন্দ্র সরকার। মার্ক জুকারবার্গের সংস্থা যে নতুন গোপনীয়তা নীতি নিয়ে এসেছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাকে চিঠি লিখেছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক। চিঠিতে এই নীতি প্রত্যাহার করার আর্জি জানিয়েছে সরকার।  তথ্য নিরাপত্তা ওRead More →

৩৫ বছর পর কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনের অনুমোদন দিল রেলমন্ত্রক, খুশি বাঁকুড়াবাসী

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৩৫ বছর পর কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনের (Katjuridanga halt station) অনুমোদন দিল কেন্দ্র সরকার। বিক্ষোভ-আন্দোলনের পর অনুমোদন মেলায় বেজায় খুশি বাঁকুড়াবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। দক্ষিণ-পূর্ব রেলের আদরা শাখায় বাঁকুড়া-আঁচুড়ি স্টেশনের মাঝে অবস্থিত কেশরা কাটজুড়িডাঙ্গা। প্রায় ৩৫ বছর ধরে সেখানে হল্ট স্টেশনেরRead More →

নেতাজির জন্মদিন পালিত হবে ‘পরাক্রম দিবস’ হিসাবে, সিদ্ধান্ত কেন্দ্রের

এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে। নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতিRead More →

সুরাটে ডাম্পার ট্রাকের দৌরাত্ম্য! চাকায় পিষে মৃত্যু শিশু-সহ ১৫ জনের

ঠাণ্ডার মধ্যেই রাস্তার ধারে ফুটপাথে ঘুমিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা কমপক্ষে ২১ জন শ্রমিক। ঘুমের মধ্যেই ডাম্পার ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল ১৫ জনের। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন মহিলা এবং এক বছরের একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন শ্রমিক। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটেরRead More →

পাওয়া গেল ব্লকেজ, এবার স্টেন্ট বসছে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বুকেও

ফের গঙ্গোপাধ্যায় পরিবারে হৃদরোগের আক্রমণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পর এবার তাঁর অগ্রজ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়ল। হৃদরোগে আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভরতি হতে হয়েছিল ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে। বেশ কয়েকদিন হাসপাতালে ভরতি থাকতে হয়েছিল তাঁকে। রীতিমতো উদ্বিগ্ন ছিল গোটা দেশ। তাঁর বুকে স্টেন্টও বসাতে হয়।Read More →

ধর্মীয় ভাবাবেগে আঘাত! এবার FIR ‘তাণ্ডব’-এর পরিচালকের বিরুদ্ধে, বাড়ল সইফের নিরাপত্তা

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এবার এফআইআর করা হল ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে। লখনউয়ের হজরতগঞ্জ থানায় করা এফআইআরে নাম রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধানের নামও। এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টার তরফে হুঁশিয়ারি দিয়ে টুইট করা হয়। বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করারRead More →

আজ রাজ্যে জোড়া মেট্রো প্রকল্পের ভূমি পুজো করবেন নমো

আজ সোমবার জোড়া মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ফেজ এবং সুরাট মেট্রো রেলে প্রকল্পের ভূমি পুজো হবে আজ৷ এদিন সকালে টুইট করে নমো বলেন, ‘‘গুজরাতের দুই প্রধান শহরের কাছে আজ এক উল্লেখযোগ্য দিন৷ সকাল সাড়ে দশটায় সুরাট মেট্রো এবং আমেদাবাদ মেট্রোর দ্বিতীয় ফেজেরRead More →

জন্মজয়ন্তীতে ভারতরত্ন এম জি রামচন্দ্রনকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

জন্মজয়ন্তীতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যন্ত্রী এম জি রামচন্দ্রনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আটটি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আনন্দদায়ক সংযোগ যে ভারতরত্ন এমজিআর (এম জি রামচন্দ্রন) জন্মদিন। গরিব দেশ সেবায় তিনি নিজের জীবনকে সমর্পণ করেছিলেন। আমরা সকলেRead More →