মাঝ-আকাশে উত্তেজনার পর কিছুটা স্বস্তি, কাবুল ছাড়ল এয়ার ইন্ডিয়ার বিমান

চূড়ান্ত উত্তেজনার মধ্যে মিলল কিছুটা স্বস্তির খবর। ১২৯ জন যাত্রী নিয়ে কাবুল থেকে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সবকিছু ঠিকঠাক চললে ঘণ্টা আড়াইয়ের মধ্যে সেই বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কাবুল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ২৪৩ উড়ানে ওঠারRead More →

উচ্চ প্রাথমিকের নিয়োগের শুনানির দ্বিতীয় তালিকা প্রকাশ SSC-র, কবে শুরু হবে?

‌উচ্চ প্রাথমিকে দ্বিতীয় তালিকাভুক্তদের অভিযোগের শুনানি শুরু হবে আগামী ১৮ অগস্ট। আগামী ২৪ অগস্ট পর্যন্ত চলবে এই শুনানি। ১,০০৫ টি অভিযোগ আছে দ্বিতীয় তালিকায়। এর আগে প্রথম তালিকায় থাকা অভিযোগগুলির নিষ্পত্তি করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এসএসসির তরফে জানানো হয়েছে, ১৮ অগস্ট থেকে প্রতিদিন দু’দফায় অভিযোগকারীদের বক্তব্য শোনা হবে।Read More →

75th Independence Day: লতা, অমিতাভ, সোনুরা গলা মেলালেন ‘হাম হিন্দুস্তানি’-তে

করোনা কালের মধ্যে ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন। তার আগেই দেশের ১৫ তারকার একসূত্রে বাঁধার প্রয়াস। মুক্তি পেয়েছে তাঁদের একসঙ্গে গাওয়া গান ‘হাম হিন্দুস্তানি’ (Hum Hindustani)। ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান। মন জয় করে নিয়েছে শ্রোতাদের।  প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর দিয়ে শুরু হচ্ছে ‘হাম হিন্দুস্তানি’ গানের ভিডিয়ো। এরপরই রয়েছেRead More →

‘সুরক্ষা’র অজুহাতে কান্দাহার, হেরাতে ভারতীয় দূতাবাসে তালা লাগাল তালিবান

কাবুলের দোরগোড়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তালিবান। এর আগে হেরাত, মাজার-ই-শরিফ, গজনির মতো শহরের পতন হয়েছে তালিবানের সামনে। তালিবানি দখলে গিয়েছে কান্দাহারও। এই কান্দাহারেই নাকি ভারতীয় দূতাবাসে তালা লাগিয়ে দিয়েছে তালিবান। এদিকে তালিবানের দাবি নিরাপত্তার কারণেই নাকি কান্দাহারের দূতাবাসে তালা লাগিয়েছে তালিবানরা। হেরাতেও নাকি তালিবানরা তালা ঝুলিয়েছে ভারতীয় দূতাবাসে। তাদের দাবি,Read More →

তালিবানি হামলার মুখে পালাচ্ছে মানুষ, আফগান শরণার্থীদের আশ্রয় দিতে পারে ভারত

তালিবানদের হাতে কাবুলের পতন এখন মাত্র সময়ের অপেক্ষা। এমনই জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী। যদিও তালিবানরা দাবি করেছে তারা কাবুলে রক্তক্ষয় চায় না। বিনা যুদ্ধেই ক্ষমতার হস্তান্তর চায় তারা। তবে একবার ক্ষমতায় চলে এলে তালিবান কীভাবে সরকার চালাবে তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে আফগানিস্তানের সাধারণ মানুষের মনে। এইRead More →

‘‌গণতন্ত্রের বিকাশে বাধা হিংসা’‌, রাজ্যপালের মন্তব্য ফের তৈরি সংঘাতের আবহ

স্বাধীনতা দিবসের দিনেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একুশের নির্বাচনের পর থেকেই রাজ্যের হিংসা নিয়ে সরব হয়েছিলেন তিনি। এমনকী সরকারের শপথের দিনও কড়া টুইট করেছিলেন। এমনকী গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন রাজ্যপাল। রবিবার স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পরেই একই সুর শোনা গেল রাজ্যের সাংবিধানিক প্রধানেরRead More →

আধঘণ্টায় শেষ রেড রোড অনুষ্ঠান, করোনা আবহে স্বাধীনতা দিবসের উদযাপনে কাটছাঁট

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল আইপিএস সৌমেন মিত্র। তাছাড়া ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও যোগ দেন অনুষ্ঠানে। করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠান। করোনা আবহে এদিন অনুষ্ঠানে কাটছাঁট হয়। মাত্র আধঘণ্টাতেই শেষRead More →

কাবুল থেকে মাত্র ৫০ কিমি দূরে তালিবান, ‘সেনা পাঠালে ফল ভালো হবে না’

একের পর এক শহর দখল করে এবার কাবুলের লক্ষ্যে এগোচ্ছে তালিবানরা। ইতিমধ্যেই আফগানিস্তানে বসবাসরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভারতকে সরাসরি হুমকি দিয়ে তালিবানরা বলল, ‘আফগানিস্তানে ফৌজ পাঠালে ফল ভালো হবে না’। কাতারের রাজধানী দোহা থেকে সংবাদসংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকার দেন তালিবানের মুখপাত্র সুহেল শাহিন।Read More →

“এখনও হিংসা চলছে, মহিলারা ধর্ষিত হচ্ছেন, চোখ বুজে আছেন মুখ্যমন্ত্রী’, এবার পথে নামলেন বিজেপির চন্দনা

ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত! যদিও মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, বঙ্গে কোনও হিংসা নেই। তবে ফের সন্ত্রাস নিয়ে সরব বিজেপি। এবার সন্ত্রাসের প্রতিবাদে বাঁকুড়া জেলার বিজেপি মহিলা মোর্চাকে সাথে নিয়ে রাস্তায় নামলেন বিধায়িকা চন্দনা বাউরী। তিনি বলেন, ‘এখনও হিংসা চলছে, মহিলারা ধর্ষিত হচ্ছেন, চোখ বুজে আছেন মুখ্যমন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেRead More →

তালিবানিদের গুলি খেয়েও আফগানিস্তানে আগ্রাসনের বিরুদ্ধে চোখ বুজে মালালা

নোবেল জয়ী মালালা ইউসুফজায়ী, যিনি এক সময় তাঁর অধিকারের জন্য তালিবানদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, এমনকি তালিবানদের গুলিও খেয়েও ছিলেন, আফগানিস্তানের তালিবান মামলায় তিনি এখনও চুপ। গুলি খেয়েও বশ্যতা শিকার না করার অদম্য জেদ দেখে নিঃসন্দেহে তিনি তালিবানদের স্বৈরাচারীতার বিরুদ্ধে একটি পরিচিত হয়ে উঠেছিলেন। কিন্তু, বর্তমানে তালিবানদের কারণে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতিরRead More →