কৃষক আন্দোলনকে (Farmer’s Protest) সমর্থন করে জার্মানিতে জমায়েত করেছিল কংগ্রেসের জার্মানি শাখার সদস্যরা, সেখানে পাকিস্তানি পতাকা তোলা হয়েছিল

কংগ্রেসের (Congress) সঙ্গে পাকিস্তানের যোগাযোগ নিয়ে ফের সরব বিজেপি। কৃষক আন্দোলনকে (Farmer’s Protest) সমর্থন করে জার্মানিতে জমায়েত করেছিল কংগ্রেসের জার্মানি শাখার সদস্যরা। সেখানে পাকিস্তানি পতাকা তোলা হয়েছিল বলে খবর। আর সেই পতাকা তুলেছিলেন রাহুল ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও বিজেপির সেই অভিযোগ অস্বীকার করেছেRead More →

প্রবাসী ভারতীয়রা যাতে নির্বাচনে ভোট দিতে পারেন, তার জন্য আইন মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সঙ্গে একযোগে কাজ করছে নির্বাচন কমিশন

প্রবাসী ভারতীয়রা যাতে নির্বাচনে ভোট দিতে পারেন, তার জন্য আইন মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সঙ্গে একযোগে কাজ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আমিরশাহির এক ব্যবসায়ীর বৈঠকের পর সোমবার এই কথা জানাল কমিশন। প্রবাসীরা যাতে ভারতে না এসেই এই দেশের নির্বাচনে যোগদান করতে পারেন, সেই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থRead More →

সরকারের তরফে জানানো হয়েছে, টুইটারে এসএসসি-র নামে যে অ্যাকাউন্টটি রয়েছে, তা জাল।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর পরীক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার। টুইটারে এসএসসি-র নামে একটি অ্যাকাউন্ট প্রকাশ্যে আসার পরই এই পদক্ষেপ করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, টুইটারে এসএসসি-র নামে যে অ্যাকাউন্টটি রয়েছে, তা জাল। বাস্তবে কমিশনের কোনও আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট নেই। সরকারের পিআইবি ফ্যাক্ট চেক এই টুইটার অ্যাকাউন্টকে জালRead More →

মধ্যপ্রদেশের কংগ্রেসের বিধায়ক নিলয় দাগা ও তার ভাইয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণে আর্থিক তছরুপের অভিযোগ উঠল

মধ্যপ্রদেশের কংগ্রেসের বিধায়ক নিলয় দাগা ও তার ভাইয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণে আর্থিক তছরুপের অভিযোগ উঠল। আয়কর দফতরের হানায় অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৪৫০ কোটি টাকা। আয়কর দফতরের এক আধিকারিক এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার থেকে রবিবার চার দিনে মোট ২২টি জায়গায় হানা দিয়ে, এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে আয়করRead More →

আজ সকাল থেকে হোর্ডিংগুলিতে লাগানো বিজেপির ফ্লেক্স খুলে ফেলে বাঁকুড়া পুরসভা

আজ বাঁকুড়া (Bankura) শহরে এসে পৌঁছানোর কথা বিজেপির পরিবর্তন যাত্রা (Poriborton Yatra)। আগামিকাল শহরের বিভিন্ন এলাকায় ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। পরিবর্তন যাত্রা কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরের একাধিক জায়গায় তোরণ তৈরি করেছে বিজেপি (BJP)। এর পাশাপাশি, শহরের রাস্তার ধারে থাকা বিভিন্ন হোর্ডিংয়ে টাঙানো হয় প্রচারমূলক ফ্লেক্সও। তোরণগুলিতে পুরসভা হাত নাRead More →

পাহাড়ের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল ও বিমল গুরুং

বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাহাড়ে। মঙ্গলবার পরিবর্তন যাত্রার সূচনা করতে পাহাড়ে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে দেখা মাত্র বিক্ষোভ দেখাতে থাকেন মোর্চার গুরুংপন্থীরা। দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এদিন দার্জিলিংয়ের ঘুম থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। কর্মসূচির সূচনা করতে এদিন ঘুমে যান বিজেপির রাজ্যRead More →

পেট্রোপণ্য GST-র আওতায় আনার প্রস্তাব

শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে সারা দেশে ১৭ বার বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। একইসঙ্গে চাপ বাড়ছে মোদী সরকারের উপর। পেট্রোল, ডিজেলের লাগাতার দামবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াবে। বাড়ছেও। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা পার করেছে। ফলে পাল্লা দিয়ে বেড়েছে রোজকার প্রয়োজনীয় জিনিসের দাম।Read More →

ভোটের বাদ্যি রাজ্যে, চলতি সপ্তাহে কলকাতায় আসছে কেন্দ্রীয় বাহিনী

ভোটের বাদ্যি বেজেছে বাংলায়। ইতিমধ্যে রাজ্যের বেশকিছু জেলায় এসে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। এই সপ্তাহেই কলকাতায় আসছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত তিন কোম্পানি এসএসবি আসছে শহরে। তার জন্য প্রস্তুত হচ্ছে লালবাজার। সোমবার লালবাজারের এক কর্তা জানান, ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁচচ্ছে কলকাতায়। এবার শহরজুড়ে শুরু হবে কেন্দ্রীয় বাহিনীরRead More →

CBI vs Rajeev kumar: রাজীব মামলার শুনানি পারে আজই, জল্পনা চরমে…

তাঁর বিরুদ্ধে অভিযোগ সিবিআই-এর সঙ্গে অসহযোগিতা ও আদালত অবমাননার । আজ মঙ্গলবার রাজীব কুমার মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আজই হতে পারে শুনানি।  কাকতালীয় ভাবে আজই  কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সাংসদ পত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআই-এর৷ আর সেই সময়েই রাজীব কাণ্ডের শুনানি হতে পারে বিচারপতি এসRead More →

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বারামুল্লা-বানিহাল রুটে শুরু ট্রেন পরিষেবা

 দীর্ঘ প্রায় এক বছরের প্রতীক্ষার অবসান। কোভিড-১৯ অতিমারির জন্য দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর, সোমবার থেকে কাশ্মীরে শুরু হল ট্রেন পরিষেবা। ট্রেন পরিষেবা শুরু হয়েছে উত্তর কাশ্মীরের বারামুল্লা-জম্মুর রামবানের বানিহাল রুটে। প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৯.১০ মিনিটে। শ্রীনগরে চিফ এরিয়া ম্যানেজার (উত্তর রেলওয়ে) সাকিব ইউসুফ জানিয়েছেন, বানিহাল থেকে উঠেছেনRead More →