পঞ্জাবি সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গায়ক সরদুল সিকান্দর

 অপূরণীয় ক্ষতি হয়ে গেল পঞ্জাবি সঙ্গীত জগতে। প্রয়াত হলেন খ্যাতনামা পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দর। বুধবার মোহালির ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। কিডনির সমস্যা-সহ অন্যান্য অসুস্থতার জন্য মোহালির হাসপাতালে ভর্তি ছিলেন এই সঙ্গীত শিল্পী। পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দরের প্রয়াণে সঙ্গীত জগতের পাশাপাশি শোকস্তব্ধ রাজনৈতিকRead More →

কোভিড পরিস্থিতিতে কীভাবে ভোট হবে রাজ্যে? জানিয়ে দিল নির্বাচন কমিশন

কোভিড পরিস্থিতিতে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়েছে। সুষ্ঠুভাবে ভোটপর্ব মেটাতে মানতে কড়া কোভিড প্রোটোকল। মঙ্গলবার এ বিষয়ে একপ্রস্থ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। বিহারের মতোই সফলভাবে বাংলার নির্বাচন সারতে এই নির্দেশিকাগুলি মানতে হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। প্রতিবার নির্বাচনের সময় জেলাপিছু নোডাল অফিসার থাকেন। যাঁরা মূলত আইনশৃঙ্খলার দিকেRead More →

মুখ্যমন্ত্ৰীর কাছে আগ্নেয়াস্ত্র সংবরণ করে পাঁচটি জঙ্গি সংগঠনের ১,০৪০ জন সশস্ত্র ক্যাডারের আত্মসমর্পণ

হিংসার পথ ছেড়ে মূলধারায় যারা ফিরে আসবে তাদের অবশ্যই দেশ গঠনের প্রক্রিয়ায় অবদান রাখতে হবে। বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আজ মঙ্গলবার অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছে ১,০৪০ জন সশস্ত্র জঙ্গি। কারবি উপজাতি জনগোষ্ঠীভিত্তিক পাঁচটি জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডার ছিল তাঁরা। আজ আত্মসমর্পণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দRead More →

পুর নির্বাচনে বিজেপির সাফল্যে গুজরাটকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী

মঙ্গলবার গুজরাটের পুর ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরে উল্লাসের ছবি ধরা পড়ে। দিনের শেষেও বজায় রয়েছে সেই একই ছবি। আর সেই ফলাফল নিয়ে টুইটে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতাধিক আসনে বিজেপি এগিয়ে যাওয়ার পরই গুজরাটকে ধন্যবাদ জানালেন মোদী। তিনি লিখেছেন, গুজরাটের মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের ফলাফলে স্পষ্ট, যে সাধারণRead More →

IIT খড়গপুরের সমাবর্তনে মোদির মুখে রবি ঠাকুর, প্রশংসা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের

বিশ্বভারতীর পর খড়গপুর আইআইটি-র সমাবর্তনে ভারচুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আইআইটির পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে আত্মনির্ভরতার উপযোগিতার কথাও তুলে ধরেন তিনি। মোদির ভাষণে উঠে আসে স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানের কথা। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ভাষণে ফের একবার বাংলার ইতিহাস উঠে আসাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেRead More →

বদলাচ্ছে টেস্ট ক্রিকেটে শর্ট বল এবং ডিআরএসের নিয়ম! বিতর্ক এড়াতে উদ্যোগ MCC’র

ডিআরএস (DRS) অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন তুলছেন প্রাক্তনীরা। সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে। ডিআরএসে আম্পায়ার্স কলের যৌক্তিকতা, বা অনফিল্ড আম্পায়ারের এক্তিয়ার নিয়ে বিতর্কের মধ্যেই এবার নিয়ম বদলের ইঙ্গিত দিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব। শুধু ডিআরএস নয়, বদলাতে পারে টেস্ট ক্রিকেটে শর্ট বলের নিয়মও।Read More →

উৎপাদন ক্ষেত্রে প্রায় ৪৫টি চিনা লগ্নিকে ছাড়পত্র দিতে চলেছে নয়াদিল্লি

গালওয়ানে সংঘর্ষের জেরে যে উত্তেজনা তৈরি হয়েছিল দুই প্রতিবেশী ভারত ও চিনের (China) মধ্যে, সম্প্রতি তাতে ভাটা পড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু অংশ থেকে সেনা সরিয়েছে দু’দেশই। তারই প্রভাব পড়েছে বাণিজ্যেও। কেন্দ্রের দুই শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, উৎপাদন ক্ষেত্রে প্রায় ৪৫টি চিনা লগ্নিকে ছাড়পত্র দিতে চলেছে নয়াদিল্লি।Read More →

অনির্দিষ্ট কালের জন্য গো-বিজ্ঞান পরীক্ষা

পরীক্ষার কথা প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল সমালোচনা। কার্যত এবার তারই ধাক্কায় অনির্দিষ্ট কালের জন্য গো-বিজ্ঞান পরীক্ষা (Cow science exam) বন্ধ করে দিল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ (Rashtriya Kamdhenu Aayog)। আগামী বৃহস্পতিবার ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগেই কামধেনু আয়োগের তরফে একটি নোটিস জারি করে পরীক্ষা স্থগিত রাখারRead More →

ছয়টি মিউনিসিপাল কর্পোরেশন যেখানে ক্ষমতায় ছিল বিজেপি, সেখানে ফের বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে গেরুয়া বাহিনী

প্রত্যাশিত ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতের শহরাঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখল বিজেপি। ছয়টি মিউনিসিপাল কর্পোরেশন যেখানে ক্ষমতায় ছিল বিজেপি, সেখানে ফের বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে গেরুয়া বাহিনী। কংগ্রেস অনেকটা পিছিয়ে। কিছুটা হলেও ভালো ফল করে তৃতীয় স্থানে উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মোটRead More →