নেতা-মন্ত্রীদের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তাদের অস্ত্র নিয়ে হোস্টেলে প্রবেশ করতে পারবে না কিন্তু এমএলএ হোস্টেলের নিজস্ব নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ তাঁরা বিনা বাধায় নিজেদের সঙ্গে অস্ত্র রাখতে পারেন

এমএলএ হোস্টেলে এবার জারি হল নয় নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী কোনও নেতা-মন্ত্রীদের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তাদের অস্ত্র নিয়ে হোস্টেলে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ হোস্টেলে প্রবেশের সময় গেটে আর্মরি বিভাগে অস্ত্র জমা রাখলে তবেই উক্ত মন্ত্রীর দেহরক্ষী হোস্টেলে প্রবেশ করতে পারবে। এমনই এক নোটিশ দেখতে পাওয়া গেল এমএলএ হোস্টেলের গেটে। উল্লেখ্য,Read More →

TET: সাত দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের জোড়া তালিকা প্রকাশ হলেই উঠবে স্থগিতাদেশ: হাই কোর্ট

স্কুল সার্ভিস কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা ফের প্রকাশ করার নির্দেশ দিল হাই কোর্ট। প্রার্থীদের নম্বর-সহ ওই তালিকা প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে। একই সঙ্গে আদালত জানিয়েছে, ইন্টারভিউ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, তালিকা থেকে কেন তাঁদেরRead More →

টিকাকাণ্ডে জনস্বার্থ মামলায় CBI-কে যুক্ত করার আবেদন, হাইকোর্টে রিপোর্ট রাজ্যের

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে আরও এক। এবার গ্রেফতার হলেন অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী। কিন্তু যথেচ্ছভাবে নীলবাতি ব্যবহার করা হচ্ছে কীভাবে? এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে? হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। সিবিআই-কেও মামলায় যুক্ত করার আবেদন জানানো হল। পরবর্তী শুনানি সোমবার। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণRead More →

Suvendu Adhikari: শুভেন্দুকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে, হাইকোর্টে জানালো রাজ্য

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে রাজ্য সরকার৷ এ দিন হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এমনই আশ্বাস দিলেন রাজ্যের ডিজি সিকিউরিটি৷ রাজ্যের এই আশ্বাস পাওয়ার পরই শুভেন্দু অধিকারীর দায়ের করা এই মামলার নিষ্পত্তি করলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ৷ বিজেপি-তে যোগ দেওয়ার পর গত জানুয়ারি মাসেRead More →

পশ্চিমবঙ্গের বনদপ্তর তুলে দেওয়ার দরকার ,পেট মোটা ভোঁদড় গুলোকে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া বন্ধ হোক

পশ্চিমবঙ্গের বনদপ্তর তুলে দেওয়ার দরকার ,পেট মোটা ভোঁদড় গুলোকে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া বন্ধ হোক। বঙ্গের বনদপ্তর ——1)বছর খানদুই আমি আগে একটা বাঘরোল ছানাকে কুড়িয়ে পেয়ে ভেট-হসপিটালে দেখিয়ে কাঁথী বনদপ্তরকে দিয়ে এসেছিলাম। ভেট ডক খুব ভালো বিনে পয়শায় ওষুধ দিলেন। বললেন একদম ফিট আছে। কিন্তু সরকারী পশু চিকিৎসালয়ে রাখার কোনোRead More →

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিশ্রামের স্বার্থে ব্যবস্থা করা হয়েছিল ছাউনির -ছাউনি সাদা ও হলুদ রঙ বিশিষ্ট ছিল ; কিন্তু, হঠাৎই ওই ছাউনির রঙ পরিবর্তন করে নীল ও সাদা বিশিষ্ট করে দেওয়া হল

বিধানসভার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিশ্রামের স্বার্থে ব্যবস্থা করা হয়েছিল ছাউনির। এই ব্যবস্থা মাননীয় স্পিকারের নির্দেশেই করা হয়েছিল। উল্লেখ্য, তখন ব্যবস্থা করা ওই ছাউনি সাদা ও হলুদ রঙ বিশিষ্ট ছিল। কিন্তু, হঠাৎই ওই ছাউনির রঙ পরিবর্তন করে নীল ও সাদা বিশিষ্ট করে দেওয়া হল। ফলে, এই ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্কেরRead More →

পুলিশের হাতে এলো একটি গোপন ফোন, যেটি আসিফের নিজেরই ফোন, পুলিশ সূত্রে জানা গেছে, আসিফের মোবাইলে একাধিক সন্দেহজনক মানুষের নম্বর পাওয়া গেছে

পুলিশের হাতে এলো একটি গোপন ফোন, যেটি আসিফের নিজেরই ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, আসিফের মোবাইলে একাধিক সন্দেহজনক মানুষের নম্বর পাওয়া গেছে। পুলিশ মনে করেছে যে, এই মোবাইল ও এই মোবাইলের সিমের সাহায্যে আসিফ অসৎ ও অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ করত। তদন্তকারী এক পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, “যে মোবাইলটি আসিফRead More →

তালিবানি ফতোয়া জারি – পুরসভায় ঢুকতে গেলে শালীন পোশাক পরে আসতে হবে, এরকমই নোটিশ রাজপুর-সোনারপুর পুরকর্তৃপক্ষ থেকে দেওয়া হল

পুরসভায় ঢুকতে গেলে শালীন পোশাক পরে আসতে হবে, এরকমই নোটিশ রাজপুর-সোনারপুর পুরকর্তৃপক্ষ থেকে দেওয়া হল। তবে কোনও ড্রেস কোড চালু করেননি পুরসভা। তৃণমূলের ফতোয়া অনুযায়ী, ‘দৃষ্টিকটু পোশাকে প্রবেশ নিষিদ্ধ’। অর্থাৎ যে কেউ যে কোনও পোশাক পরেই পুরসভায় ঢুকতে পারেন, তবে সেই পোশাক যেন দৃষ্টিকটু না হয়। এবার এই নোটিশকে ঘিরেRead More →

৩১৫ টাকায় ভ্যাকসিন বিক্রি করছে মমতা সরকার

কসবার ভুয়ো টিকা কাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ওপর অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর মতে, ‘৩১৫ টাকায় ভ্যাকসিন বিক্রি করছে মমতা সরকার’। সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দিলেন বিধায়ক। তিনি রাজ্যের ভ্যাকসিন-দুর্নীতির বিষয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক হর্ষ বর্ধনকে। তিনি চিঠিতে লেখেন, ”Read More →

তৃণমূল দাবি করছিল তাদের সরকার ক্ষমতায় ফেরার পর থেকে কোনও হিংসা হয়নি,সেই দাবি যে মিথ্যা তা প্রমাণিত হয়ে গেল আদালতের রায়ে

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী হিংসা অব্যাহত, বলে বারংবার দাবি করেছে বিজেপি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্যের কোনো হিংসার পরিবেশ নেই। তারপর মামলা কোর্টে ওঠার পর তদন্ত প্রক্রিয়া রাজ্যের বাইরে থেকে পরিচালনার ব্যবস্থা করেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্টRead More →