ভোটার কার্ডের সঙ্গে আধার যোগ, নিস্ক্রিয় দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় EC

নির্বাচনী সংস্কার সংক্রান্ত আলোচনার জন্য আইনমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে শলা-পরামর্শ করেছে নির্বাচন কমিশন। ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা ও নিস্ক্রিয় রাজনৈতিক দলগুলির বৈধতা কেড়ে নেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব আইনমন্ত্রকের কাছে বর্তমানে জমা রয়েছে। নির্বাচন কমিশনের আশা যে শীতকালীন অধিবেশনে এগুলি সংসদে পেশRead More →

‘গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতকে প্রাধান্য’, সমর্থনই শেষ কথা, পঞ্চায়েত নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ

নির্বাচনে জিতলে পাঁচ বছর পদে থাকা নিয়ম হলেও গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চায়েত সমিতির প্রধান পদ ধরে রাখা নিয়ে সাউ সঙ্গীতা বনাম মহারাষ্ট্র সরকারের মামলায় এমনই বিশেষ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের মত, কোনও প্রার্থীRead More →

আমার-তোমার বিভেদ নয়, ৯/১১-এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা ভারতের

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ৯/১১ উপলক্ষে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। পাশাপাশি জঙ্গি দমনে একসঙ্গে লড়াই করার অঙ্গীকার জানিয়ে এদিন তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘আমার জঙ্গি বা তোমার জঙ্গি, ভার জঙ্গি বা বাজে জঙ্গি বলে কিছু হয় না।’ পাশাপাশি গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধেRead More →

ফের কলকাতায় আগুন, দাউ দাউ করে জ্বলছে গার্ডেনরিচে FCI-এর গুদাম

ফের শহরের এক গুদামে আগুন। গতকাল নিমতলা ঘাট স্ট্রিটের গুদামে অগ্নিকাণ্ডের পর শনিবার সকালে গার্ডেনরিচের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গার্ডেনরিচের তারাতলা রোডে একটি গুদামে ভয়াবহ আগুন লাগল শনিবার সকালে। আগুনের ভয়বাহতা দ্রুতই ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে এফসিআই-এর গুদাম। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। দমকলেরRead More →

লোকাল ট্রেনের সফরে দেখা মিলবে টিভির, আয়ের পথ খুঁজতে নয়া ভাবনা রেলের

চলন্ত লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত শুনতে কার না ভাল লাগে। যাত্রীদের অবশ্যই তা ভাল লাগে। কিন্তু তাতে রেলের ভাঁড়ারে লক্ষ্মী লাভ হয়নি। বিজ্ঞাপনবিহীন অডিও সিস্টেম লোকাল ট্রেনে লাগানো হয়েছিল শুধুই বিনোদনের জন্য। ট্রেনে সফর করতে করতে গান শুনলে মনও ভরে, পথটাও সহজেই যেন অতিক্রম হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতিতে রেলেরRead More →

মহিলাদের কাজ সন্তান জন্ম দেওয়া, মন্ত্রক সামলানো নয়, দাবি তালিবান মুখপাত্রের

তালিবানের ৩৩ সদস্যের অন্তরবর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সেই তালিকায় নেই কোনও মহিলা। রয়েছেন একঝাঁক মৌলবী ও মোল্লাহ। এই পরিস্থিতিতে সেই পুরোনো প্রশ্ন উঠে এসেছে, তালিবান শাসনে মহিলাদের স্থান কোথায়? তালিবান শাসনে মহিলাদের অধিকার সুরক্ষিত থাকবে আদৌ? এই প্রশ্নের জবাব যে ‘না’, সেই ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। এরই মধ্যে এক তালিবানিRead More →

চিনির দাম বেঁধে দিল সরকার, খুচরো বাজারে প্রতি কেজিতে সস্তা হল ৬ টাকা

সম্প্রতি হুড়মুড়িয়ে বাড়ছিল চিনির দাম। তাতে লাগাম টানতে এবার চিনির দাম বেঁধে দেওয়ার পথে হাঁটল বাংলাদেশ সরকার। জানিয়ে দেওয়া হল, আপাতত খোলা বাজারে এক কিলোগ্রাম চিনির দাম পড়বে ৭৪ টাকা। প্যাকেটজাত চিনির গ্রাহকদের ৭৫ টাকা গুনতে হবে। বৃহস্পতিবার চিনির মিলের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল সরকার। বৈঠকে ছিলেন মেঘনা গ্রুপ, দেশবন্ধুRead More →

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করাই সঠিক সিদ্ধান্ত, যুক্তি দিয়ে বোঝালেন দীনেশ কার্তিক

ম্যাচ শুরুর আগে আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ মানে এই নয় যে, তিন-চার দিন পরে কেউ করোনা পজিটিভ চিহ্নিত হবেন না। টেস্টের মাঝে কেউ করোনা আক্রান্ত হলে তখন কী হবে? ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করে দীনেশ কার্তিক দাবি করেন, এখানে কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়া মানে আইপিএলের উপর প্রশ্নচিহ্ন পড়েRead More →

দুপুর গড়াতেই নামল সন্ধ্যা, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর তার জেরে শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামল বৃষ্টি। কলকাতা ও লাগোয় জেলাগুলিতে এদিন দুপুর গড়তে আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে। সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও। উপগ্রহ চিত্র অনুসারে শুক্রবার বিকেলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও সংলগ্ন বাংলাদেশের আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার শুরুRead More →

আর টালবাহানা নয়, অভিভাবকদের এবার শোধ করতে হবে স্কুলের ফি, নির্দেশ হাইকোর্টের

কলকাতার বেসরকারি স্কুলে বকেয়া ফি জমা করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ফি মকুবের দাবিতে আভিভাবকদের দায়ের করা মামলার শুনানিতে অবিলম্বে বকেয়া ফি-র ৫০ শতাংশ মিটিয়ে দিতে বলা হয়েছে। ফি মকুবের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ। তাঁদের দাবি, করোনাকালে উপার্জন বন্ধ। ওদিকে স্কুলRead More →