এখনই প্লাস্টিকের স্ট্র নিষিদ্ধ করবেন না, মোদীকে চিঠি আমূলের,কেন? বদলাবে Amul?

ভারতের বৃহত্তম ডেয়ারি গ্রুপ আমুল। সেই সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানানো হয়েছে,ছোট প্লাস্টিকের স্ট্র এখনই নিষিদ্ধ করবেন না। একটু দেরি করুন। কিন্তু কেন তাঁরা এটা চাইছেন? সূত্রের খবর, এই পদক্ষেপ নেওয়া হলে দুধের যোগানদার ও উপভোক্তাদের মধ্যে একটি নেতিবাচক প্রভাব পড়বে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর,Read More →

Kolkata Weather Today: টিকিট কেটে বর্ষা আসছে দক্ষিণেও, আগমনীর তিথি প্রকাশ হাওয়া অফিসের

1/4বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা উত্তরবঙ্গেই আটকে রয়েছে এখনও। তাই আগাম বর্ষা আগমনীর স্বাদ পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। এর জেরে উত্তরবঙ্গ নিয়মিত বৃষ্টিতে ভিজলেও গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর।  2/4আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের রবিবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। ততদিন রোদের উত্তাপে ত্বক না জ্বললেও প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে৷  3/4উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি জারি থাকবে। পালা করে ঝড়Read More →

Bank Bandh: বনধ ডাকতে চলেছে ব্যাঙ্ক কর্মচারীদের ইউনিয়ন, লাগাতার তিনদিন ভোগান্তি আম জনতার

1/4টানা ৩ দিনের ভোগান্তি: ধর্মঘটের ক্ষেত্রে গ্রাহকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ ২৪ জুন শুক্রবারের মধ্যে শেষ করতে হবে। এরপর ২৫ জুন মাসের চতুর্থ ও শেষ শনিবার, এই দিনে বেশিরভাগ ব্যাঙ্কে কাজ করার সম্ভাবনা নেই। ২৬ জুন রবিবার সাপ্তাহিক ছুটির দিন। একইসঙ্গে ২৭ জুন সোমবার ধর্মঘটের জেরে বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। 2/4দাবি কী: অলRead More →

Bardhaman Nurse Attack: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ! রেণুর হাত কাটতে সঙ্গী ছিল দু’জন, কবুল স্বামীর

স্ত্রীর উপরে ‘হামলায়’ দু’জনকে সে ব্যবহার করেছিল—কেতুগ্রামের রেণু খাতুনের স্বামী শের মহম্মদ তাদের এমনই জানিয়েছে বলে দাবি পূর্ব বর্ধমান পুলিশের। তার এক ‘ঘনিষ্ঠের’ মধ্যস্থতায় শুধু মোটরবাইকের তেলের খরচ পেলেই, সে ‘কাজ’ করে দিতে রাজি হয় ওই দু’জন। সরকারি নার্সের চাকরি পাওয়া রেণু যাতে তাকে ছেড়ে আর কারও সঙ্গে যেতে নাRead More →

মেজো জামাইয়ের বন্ধুই কি খুন করিয়েছেন? ভবানীপুর জোড়া খুনে গ্রেফতার আরও এক

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় মূল চক্রী সম্ভবত তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়। পুলিশ সূত্রে খবর, শাহ দম্পতির ব্যবসায় মন্দা চলছিল। মন্দা কাটাতে তাঁরা কিছু অর্থ ঋণ হিসাবে নিয়েছিলেন তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়ের কাছ থেকে। সেই ঋণের অর্থ পুরোটা তাঁরা মেটাননি বলেও পুলিশ সূত্রে খবর। তদন্তে জানা গিয়েছে, ওইRead More →

Fire at Shibpur: শিবপুরে রঙের কারখানায় আগুন, ১৮ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে, কয়েক জন আশঙ্কাজনক

হাওড়ার শিবপুরে রঙের কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুর নাগাদ শালিমারের বার্জার পেন্টসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। কারখানায় প্রচুর রাসায়নিক মজুত থাকার কারণে ছড়িয়ে পড়ে আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ছ’টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ১৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকে কলকাতায় পাঠানো হয়েছেRead More →

Bardhaman Nurse Attack: স্ত্রীকে ভালবাসে, ও হাত কাটতেই পারে না, আদালতে দাবি শের মহম্মদের আইনজীবীর

স্ত্রী রেণু খাতুনের হাত কেটে নেওয়ার অভিযোগে অভিযুক্ত শের মহম্মদকে নিয়ে আদালতে নয়া দাবি তাঁর আইনজীবীর। শের মহম্মদের আইনজীবী তাকে নির্দোষ বলে দাবি করেছেন। যদিও শের মহম্মদকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বুধবার শের মহম্মদকে কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। ধৃত শের মহম্মদ কোনও আইনজীবী দিতে পারেনি। তাইRead More →

E-Mandate: অনলাইন পেমেন্ট করেন? RBI-এর নতুন নিয়মটা জানেন তো?

1/5কার্ড এবং প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের (PPI) ই-ম্যান্ডেটে পরিবর্তন। বুধবার নয়া ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  2/5রেকারিং লেনদেনের ক্ষেত্রে ই-ম্যান্ডেটের সীমা এতদিন ৫,০০০ টাকা ছিল। এবার সেটা বাড়াল আরবিআই। বাড়িয়ে কত করা হয়েছে?  3/5পুনরাবৃত্ত লেনদেনের ক্ষেত্রে সীমা বাড়ি ১৫,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে।  4/5শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশ জারি করবে বলেRead More →

১০৫ ঘণ্টায় ৭৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ, গিনেস বুকে নাম তুলল ভারত, উচ্ছসিত মন্ত্রী

একেবারে রেকর্ড সময়ের মধ্যে জাতীয় সড়ক নির্মাণ। আর চমকে দেওয়া এই কাজে এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীশ গড়কড়ি এনিয়ে উচ্ছসিত। মন্ত্রী জানিয়েছেন, ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটের রেকর্ড সময়ে রাস্তার কাজ শেষ হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, মহারাষ্ট্রের অমরাবতীRead More →

Petrol-Diesel prices- তুঙ্গে অপরিশোধিত তেলের দাম, বাড়তে পারে পেট্রোল-ডিজেলের খরচ

সোমবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১২১ ডলার ছাড়িয়ে গিয়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে ভারতে। বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম।  IIFL-এর ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্তের আন্দাজ, আগামী ১৫ দিনের মধ্যেই অপরিশোধিত তেলের দাম $১৩০ ছাড়িয়ে যেতে পারে। তাঁর ধারণা, রাশিয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে, তারRead More →