ফ্ল্যাটের ভিতর জোড়া ঝুলন্ত দেহ! রাজস্থান থেকে কলকাতায় এসে যুগলের রহস্যমৃত্যু

তিন দিন আগেই রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন এক যুগল। থাকছিলেন একবালপুরের কার্ল মাক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাটে। বুধবার রাতে সেই ফ্ল্যাট থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বন্ধ ঘরের ভিতর থেকে পচা গন্ধ বেরনোয় পুলিশকে খবর দিয়েছিলেন আশপাশের অন্য ফ্ল্যাটের প্রতিবেশীরা। পুলিশ বুধবার রাতেই সেখানে পৌঁছেয়। দরজা ভেঙেRead More →

চলতে শুরু করল ভারতের প্রথম বেসরকারি ট্রেন, দেখুন কেমন সেই ট্রেন

মন্দিরে দর্শনের সুবিধার্থে এই ভারত গৌরব ট্রেনটির যাত্রাপথ সাজানো হয়েছে। মন্ত্রালয়ম রোড স্টেশনে তাই ট্রেনটি ৫ ঘণ্টার জন্য দাঁড়াবে। নেমে মন্দির দর্শন করে আসতে পারবেন তীর্থযাত্রীরা। শুরু হল ভারতের প্রথম বেসরকারি ট্রেন পরিষেবা। মঙ্গলবার ভারতীয় রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে চলতে শুরু করল সেই ট্রেন। কোয়েম্বাটোর এবং শিরডির মধ্যে ছুটবেRead More →

Assam Rifle and Paramilitary Forces Jobs: CAPF ও অসম রাইফেলসে চাকরিতে বাড়তি সুবিধা ‘অগ্নিবীর’-দের, ঘোষণা শাহের

আধা-সামরিক বাহিনী ও অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ‘অগ্নিবীর’-রা। যাঁরা দেশের তিন সামরিক বাহিনীতে চার বছর চাকরি করবেন। সেই চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর আধা-সামরিক বাহিনী ও অসম রাইফেলসে নিয়োগের বাড়তি সুবিধা পাবেন ‘অগ্নিবীর’-রা। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  বুধবার টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের যুবপ্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতেরRead More →

Air pollution in India: ভারতে প্রত্যেক মানুষের আয়ু ৫ বছর করে কমে যাচ্ছে, দায়ী বায়ুদূষণ, বলছে সমীক্ষা

ভারতে মানুষের গড় আয়ু মারাত্মক হারে কমছে। কোনও কোনও শহর বা তার চারপাশের এলাকায় মানুষের গড় আযু কমে যাচ্ছে ৭ বছর পর্যন্ত। এর জন্য দায়ী বায়ুদূষণ। স্বাস্থ্যকর খাবার না পাওয়া, ধূমপানের কারণে গড় আয়ু কমে যাওয়ার পরিমাণ যথাক্রমে ১.৮ বছর এবং ১.৫ বছর। সেখানে বায়ু দূষণের কারণে তা কমে যাচ্ছেRead More →

কলকাতা সিবিআই দফতরে আসছেন ১০ জন অফিসার, বিচারপতির হতাশার জের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই–এর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতেই এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একের পর এক দুর্নীতি মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা, বগটুই কাণ্ড, তপন কান্দু হত্যা মামলা, তপন দত্ত হত্যা মামলা–সহ নানা তদন্তভার সিবিআইয়েরRead More →

Duplicate Surf Excel: ডুপ্লিকেট ‘সার্ফ এক্সেল’-এর কারখানার পর্দা ফাঁস! গ্রেফতার ১, ভিতরে মিলল কী কী জিনিস?

বাজারে ভুয়ো জিনিসের আনাগোনা চোখের নিমিষে কীভাবে হচ্ছে, তা ঠাওরানো কঠিন! সদ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি ডুপ্লিকেট ‘সার্ফ এক্সেল’ কারখানার হদিশ পাওয়া যায়। জার সঙ্গে জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেটার নয়ডার সাইট ফাইভে পুলিশ সদ্য হানা দিয়েছিল। কাসনা পুলিশ স্টেশনের তরফে একটি টিম সেখানে যায়। আর এইRead More →

Agnipath Recruitment: ভারতীয় সেনায় ‘অগ্নিপথ’ মডেলের প্রতিবাদে তুলকালাম বিহারে! ব্যাহত রেল চলাচল

সেনায় ‘অগ্নিপথ’ মডেলে নিয়োগ প্রক্রিয়া ঘিরে তুঙ্গে প্রতিবাদের ঝড়। দেশের বিভিন্ন অংশের পাশাপাশি বিহারের বহু জায়গায় এদিন ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা। মূলত দু’টি বিষয় নিয়ে তাঁদের ক্ষোভ। সেনায় নিয়োগের পরীক্ষায় রেজাল্ট বের হতে দেরি হওয়া এবং দ্বিতীয়ত অগ্নিপথ মডেলের আওতায় সেনায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উল্লেখ্য, করোনাRead More →

এবার মোদী-শাহকে কুকথা বলায় রোদ্দুর রায়কে হেফাজতে নিল কলকাতা পুলিশ

বিতর্কিত বক্তা রোদ্দুর রায়ের জামিন রুখতে পুরনো মামলাকে হাতিয়ার করল কলকাতা পুলিশ। বড়তলা থানায় দায়ের হয়েছে নতুন মামলা। যার ফলে মঙ্গলবার তাঁর জামিন নাকচ করেছে ব্যাঙ্কশাল আদালত। মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দায়ের FIR এর ভিত্তিতে গ্রেফতার হন রোদ্দুর রায়। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ব্যাঙ্কশালRead More →

Vladimir Putin Poop News: বিদেশে পুতিনের মল-মূত্র সংগ্রহ বডিগার্ডদের, স্যুটকেসে ফেরত আনা হয় দেশে: রিপোর্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনার শেষ নেই। তারইমধ্যে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের বাইরে গেলে পুতিনের মল ও মূত্র সংগ্রহ করে নিয়ে আসেন রাশিয়ার প্রেসিডেন্টের দেহরক্ষীরা। একাধিক রিপোর্ট অনুযায়ী, পুতিনের দেহরক্ষীদের কাছে একটি স্যুটকেসের মতো থাকে। মস্কোর বাইরে কোথাও গেলে সেই স্যুটকেসেই সংগ্রহ করা হয় পুতিনের মলRead More →

Rail Jobs: মোদীর আমলে রেলে ৩.৫ লাখ চাকরি, শীঘ্রই আরও ১.৫ লাখ শূন্যপদে নিয়োগ: রেলমন্ত্রী

নরেন্দ্র মোদী সরকারের আমলে ইতিমধ্যে ভারতীয় রেলে ৩.৫ লাখ শূন্যপদে নিয়োগ করা হয়েছে। শীঘ্রই আরও ১.৫ লাখ প্রার্থীকে নিয়োগ করা হবে। এমনটাই দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার রাতে রেলমন্ত্রী বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে (এখনও পর্যন্ত) ভারতীয় রেলে মোট ৩.৫ লাখ পদে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ বছরেRead More →