ভারতীয় জলসীমায় ঢুকে মাদক পাচার, পাকিস্তানি বোট থেকে উদ্ধার ২৮০ কোটির হেরোইন, ধৃত ৯

ভারতীয় জলসীমায় ঢুকে পড়া একটি পাকিস্তানি বোটকে আটক করল ভারতীয় কোস্ট গার্ড। ওই বোট থেকে ২৮০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি ৯ জন পাকিস্তানিকে আটক করা হয়েছে। রবিবার গোয়েন্দাদের খবরের ভিত্তিতে রাতে আটক করা হয় পাক বোটটিকে। বোটটিকে ধরতে উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি অ্যান্টি টেররিস্ট স্কোয়াডও অভিযানে যোগ দিয়েছিল। এদিকেRead More →

চাকরি দেওয়ার নাম করে ১৬ কোটি তুলেছেন তৃণমূল বিধায়ক! সর্বস্ব হারিয়ে চিঠি অভিষেককে

এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল অর্থ প্রতারণার অভিযোগ। উল্লেখ্য, এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একটি নয়, একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তৃণমূল বিধায়ক কোটি কোটি টাকা হাতিয়েছেন। এই অভিযোগগুলি আবার পত্র আকারে পাঠানো হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে তৃণমূলRead More →

Rail Jobs: আবারও রেলে কি নিয়োগের নয়া বিজ্ঞপ্তি বেরিয়েছে? কী জানাল রেল?

1/4সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চাকরিপ্রার্থীদের গ্রুপে একটি ভুয়ো বিজ্ঞপ্তি ঘুরছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (Indian Railways)Read More →

এই গরমের ছুটিতে পর্দায় ‘শবর’ শাশ্বত, মুক্তি পেল ‘তীরন্দাজ শবর’-এর টিজার পোস্টার

চার বছরের অপেক্ষার অবসান। গোয়েন্দা শবরের ভক্তদের জন্য সুখবর। অরিন্দম শীল পরিচালিত ‘শবর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এবারের সিনেমা ‘তীরন্দাজ শবর’। মুক্তি পাবে ২৭ মে। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার পোস্টার। ‘শবর’ সিরিজে গোয়ান্দা শবরের চরিত্রে প্রথম থেকেই রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অ্যাকশন থেকে চেজিং সিন, সবই খুব সুন্দর করে আগের ছবিগুলোতেRead More →

কম বেতন, অপছন্দের কাজ -চাকরির চেষ্টাই ছেড়েছেন ৪৫ কোটির বেশি ভারতীয়: সমীক্ষা

সমীক্ষায় বলা হয়েছে, সঠিক ধরনের চাকরি খুঁজে না পেয়ে হতাশ লক্ষ লক্ষ ভারতীয়। বিশেষ করে মহিলারা সম্পূর্ণরূপেই শ্রমশক্তির ক্ষেত্রে থেকে বেরিয়ে যাচ্ছেন। নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। ফলে যাঁরা যে কাজ করছেন, সেখানেই থিতু হয়ে যাচ্ছেন। আর যাঁরা বেকার, তাঁরাও কম বেতন, অপছন্দের কাজের ভয়ে চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলেছেন।Read More →

ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার মৃত্যু, ১২ দিনের লড়াই শেষ হাসপাতালে

টানা ১২ দিনের লড়াইয়ে ইতি পড়ল। মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ছিল নাবালিকা। আজ, সোমবার সেখানেই তার মৃত্যু হয়েছে। নাবালিকার মৃত্যুর খবর জানিয়েছেন তার বাবা। ময়নাগুড়ির নির্যাতিতাকে ১৪ এপ্রিল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। যৌন নির্যাতনের পর হুমকি দেওয়ায় আগুনে লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা বলে অভিযোগ।Read More →

Edible Oil Price Hike: ঊর্ধ্বমুখী সবজির দাম, লিটারে ১০ টাকা বাড়ল রিফাইনড ও সর্ষের তেলের দামও

খাদ্য সামগ্রী ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে দেশে। এর কারণে মধ্যবিত্তের নাকাল অবস্থা। এই আবহে দেশের মণ্ডিতে বাড়ছে সবজির দাম। খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে ধীরে ধীরে। দেশের বহু জায়গায় ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটিসহ অনেক সবজির দাম এখনও কেজি প্রতি ১০০ টাকার ওপরে। অন্যদিকে ভোজ্যতেলের দামও বাড়ছে। গত এক সপ্তাহে, রিফাইনড থেকেRead More →

পাম তেল রফতানি বন্ধ, ভারতে দাম বাড়বে তেল, সাবান, শ্যাম্পু, নুডলসের

পাম তেল রফতানি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আর তার প্রভাব পড়তে পারে ভারতে। শীঘ্রই তেল, সাবান, শ্যাম্পু, নুডলসের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়া ২৮ এপ্রিল থেকে পাম তেল রফতানি নিষিদ্ধ করছে। বিশ্বের বৃহত্তম পাম তেল উত্পাদনকারী ইন্দোনেশিয়া। সে দেশের অভ্যন্তরেই বর্তমানে তেলের ঘাটতি রয়েছে। বেড়ে যাচ্ছে দাম। সেই কারণেই আপাততRead More →

দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত ম্যাক্রোঁ, বন্ধুকে শুভেচ্ছা জানালেন মোদী

ইমানুয়েল ম্যাক্রোঁ নির্বাচিত হলেন দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্ট হিসেবে। ভোটের ফলাফল সামনে আসতেই ম্যাক্রোঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ইউরোপ সফরে প্যারিসে যাত্রা করতে পারেন। তিনি ফ্রান্সের পাশাপাশি বৈঠকে বসবেন জার্মানি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। সূত্রের খবর, মোদী আগামী মাসের শুরুর দিকেই ইউরোপ সফরে যাচ্ছেন।Read More →

রক্ষকই ভক্ষক, টিপ কাণ্ডের পর তরুণীর ওড়না ধরে টান বাংলাদেশি পুলিশের

টিপ কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল উত্তাল হয়েছিল বাংলাদেশ। উল্লেখ্য, এই বিষয়টি যদিও বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। বিষয়টি বিতর্কের সৃষ্টি করে এপার বাংলাতেও। টিপ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এলো এবার ওড়না কাণ্ড। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। নির্যাতিতা নিজে এই ঘটনাটি ফেসবুক লাইভে এসে জানান। একটি ভিডিও সম্প্রতি ভাইরালRead More →