SSC: দীর্ঘ আন্দোলনের পর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে শিক্ষকতার চাকরি পেলেন সোমা

দীর্ঘ আন্দোলনের পর জয়। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে শিক্ষকতার চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত প্রার্থী সোমা দাস। আজ স্কুল সার্ভিস কমিশন তাকে নিয়োগের সুপারিশ পত্র দিয়েছে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে স্কুলশিক্ষা দফতর ৭ দিনের মধ্যে সোমা দাসকে চাকরির ব্যবস্থা করতে হবে বলে এসএসসিকে নির্দেশ দিয়েছিল। দীর্ঘ আন্দোলনের পর চাকরি পেয়ে খুশি সোমাRead More →

UPSC: পণ চেয়ে অত্যাচার, মেয়ে আগলে লড়াই বিবাহবিচ্ছেদের! সেই শিবাঙ্গী এ বার আইএএস

শ্বশুরবাড়ির অত্যাচার, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ, কোনও কিছুই টালাতে পারেনি শিবাঙ্গী গয়ালের লক্ষ্যকে। নিজের লক্ষ্যে অটল থেকেই আজ তিনি দেশের এক জন আমলা। এ বারের ইউপিএসসি পরীক্ষায় তাঁর র‌্যাঙ্ক ১৭৭। উত্তরপ্রদেশের হাপুড়ের পিলখুয়ার বাসিন্দা শিবাঙ্গী। তাঁর সাত বছরের একটি মেয়েও আছে। স্কুলে পড়াকালীনই আমলা হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন শিবাঙ্গী। স্কুলজীবনRead More →

IRCTC: রেলের সঙ্গে ৫ বছর মামলা লড়ে ৩৫ টাকা আদায় করেই ছাড়লেন লড়াকু যাত্রী

রেলের বিরুদ্ধে টানা পাঁচ বছর আইনি লড়াইয়ের পর ‘ক্যানসেলেশন’ টিকিটের ৩৫ টাকা ফেরত পেলেন রাজস্থানের কোটার বাসিন্দা সুজিত স্বামী। আর তাঁর এই জয়ে উপকৃত হলেন আরও প্রায় তিন লক্ষ মানুষ, যাঁরা ঠিক একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই লাখ তিনেক মানুষকেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল।সুজিত পেশায় ইঞ্জিনিয়ার। ২০১৭Read More →

Lawrence’s threat to Salman Khan: জোধপুরেই খুন করব সলমন খানকে! হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের

লরেন্স বিষ্ণোই-ঘনিষ্ঠ গ্যাংস্টাররাই নাকি দাপিয়ে বেড়াচ্ছে ভারত জুড়ে। বিভিন্ন রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে তাদের শিকড়। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর তদন্তে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।২০১৮ সাল। বলিউড অভিনেতা সলমন খানকেও প্রাণনাশের হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সে বলেছিল, “আমরা যা করি,জানিয়েই করি। জোধপুরেই খুন করব সলমন খানকে।Read More →

French Open 2022: বয়স শুধুই সংখ্যা, ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে প্রমাণ করলেন বোপান্না

ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন ভারতের রোহান বোপান্না। পুরুষদের ডাবল্‌সে মাতওয়ে মিডলকুপের সঙ্গে জুটি বেঁধে সোমবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে। ম্যাচের ফল বোপান্নাদের পক্ষে ৪-৬, ৬-৪, ৭-৬ (৩)। ২০১৫ সালের পর প্রথম বার পুরুষদের ডাবল্‌সে কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন ৪২ বছরের বোপান্না। যে বয়সে অনেকেইRead More →

Kolkata Weather Today: বাড়বে তাপমাত্রা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, বাংলায় কবে ঢুকছে বর্ষা?

1/5আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে সন্ধ্যার দিকে। বাকি সময় দিনের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। 2/5আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতিতে রাশ পড়বে না।  আগামী দু-তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারেRead More →

Vande Bharat Express: প্রতি মাসে চালু হবে ৪টি নতুন বন্দে ভারত, রেলের পরিকল্পনা ছুটছে এক্সপ্রেস গতিতে

1/5বর্তমানে এই ট্রেনের বোগি তৈরির বরাত রয়েছে চেন্নাইয়ের ‘ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি’র কাছে। অগস্টের মধ্যে দু’টি বন্দে ভারত ট্র্যাকে নামাতে পারলে এই সংস্থা আগামী বছরের অগস্টের মধ্যে আরও ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করে ফেলবে বলে আশা করা হচ্ছে।  2/5বর্তমানে নয়াদিল্লি থেকে বারাণসী এবং নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত দু’টি বন্দে ভারতRead More →

Dhanushkodi Rail Line: প্রায় ছয় দশক পর ফের ধনুষ্কোডিতে পৌঁছবে ট্রেন, ৭০০ কোটি ব্যয়ে ‘এলিভেটেড ট্র্যাকে’র চিন্তা রেলের

1/4রেলওয়ে মন্ত্রকের কাছে এই প্রকল্প সংক্রান্ত নতুন পরিকল্পনা পাঠিয়েছে জোনাল অফিস। সেই নতুন প্রস্তাব অনুসারে, রামেশ্বরম এবং ধনুষ্কোডিকে আবার রেললাইনের মাধ্যমে সংযুক্ত করা হবে। এর ফলে রামেশ্বরমে আসা পর্যটকরা ধনুষ্কোডি যাওয়ার একটি সহজ বিকল্প পাবেন। 2/4এই বিষয়ে মাদুরাই বিভাগীয় ইঞ্জিনিয়ার হৃদয়েশ কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘১৯৬৪ সালের সুনামির কারণেRead More →

Monsoon Arrival: দেশে কি বর্ষা ঢুকেছে? IMD বলছে ‘হ্যাঁ’, আবার IMD বলছে ‘না’!

1/4সাধারণত তখনই বর্ষা আগমনের ঘোষণা করা হয় যখন কেরল, লক্ষদ্বীপ এবং কর্ণাটকের আটটি স্টেশনে পরপর দুই দিন সর্বনিম্ন ২.৫ মিমি বৃষ্টিপাত হয়। তবে হত গত ২৯ মে আইএমডি বর্ষা শুরুর ঘোষণা করলেও রবিবার মাত্র পাঁচটি জায়গায় ২.৫ মিমির অধিক বৃষ্টি হয়েছিল। 2/4এর আগে বর্ষা আগমনের ঘোষণায় এমন হঠকারিতা আইএমডি কখনও করেনি। এদিকে ‘ভুল’ স্বীকার করতে নারাজ আইএমডি।Read More →

India-Pakistan Backchanneling: বন্ধুত্বের সেতু বন্ধনে নজর পাকিস্তানের, পিছনের দরজা দিয়ে আলোচনার টেবিলে ভারত

 পাকিস্তানের মসনদে রদবদল হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। ইমরান খানকে সরিয়ে ইসলামাদে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ক্ষমতায় এসেই পাক সংসদে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যু তুলে ধরেছিলেন শেহবাজ। তবে দিয়েছিলেন সম্প্রীতির বার্তাও। আর এই আবহে এবার পিছনের দরজা দিয়ে ফের একবার শান্তির জন্য আলোচনা শুরু করল ভারত-পাকিস্তান। যদিও এখনইRead More →