বরিস জনসনের পরে ব্রিটেনের মসনদে কে, ঋষি সুনক না কি লিজ ট্রাস, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

ভোটাভুটির পালা শেষ। রাত পোহালেই জানা যাবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত পর্বে এই প্রথম রয়েছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের প্রাক্তন চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ঋষি সুনক। তাঁর উল্টো দিকে রয়েছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রাস। এই ভোট অবশ্য আপামর জনসাধারণের ভোট নয়। বিশেষ পরিস্থিতিতে শাসক দল কনজ়ারভেটিভের ১Read More →

সাইরাসের দুর্ঘটনা কী ভাবে? তদন্ত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিল মহারাষ্ট্রের শিণ্ডে সরকার

সাইরাস মিস্ত্রির গাড়িটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা জানতে পুলিশকে তদন্ত করতে বলল মহারাষ্ট্র সরকার। রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ব্যাপারে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। দেবেন্দ্র বলেছেন, ওই পথদুর্ঘটনার বিশদ তদন্ত করতে হবে পুলিশকে। রবিবার দুপুর সোয়া তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘরের কাছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ৫৪ বছরRead More →

টপকে যাচ্ছে ব্রিটেনকে, ২০২৯ সালে অর্থনীতিতে ভারত কত নম্বরে থাকবে? SBI Report

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গবেষণামূলক রিপোর্টে ভারতের অর্থনীতির জন্য় অত্যন্ত ইতিবাচক দিক উঠে এসেছে। রিপোর্টে উল্লেখ করা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বলে পরিচিতি পাবে। এসবিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Q1FY23-য়ে ভারতের জিডিপি গ্রোথ ১৩.৫ শতাংশ। সেক্ষেত্রে ভারত অর্থনীতির দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।  এসবিআইRead More →

বিরাট কত রান করল তা নিয়ে মাথা ঘামাতেই রাজি নন দ্রাবিড়, এর থেকেও বড় চিন্তা আছে তাঁর

বিরাট কোহলী কত রান করলেন তা নিয়ে ভাবতে রাজি নন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচ জানালেন যে, তিনি নজর দেবেন বিরাট রানটা কী ভাবে করল তার উপর এবং সেই রান দলের কতটা কাজে লাগল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে জানালেন দ্রাবিড়। দীর্ঘ দিন ধরে রান পাচ্ছিলেন না বিরাট। এশিয়াRead More →

চণ্ডীগড়ের বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি, দুষ্কৃতী হামলায় জখম এক পড়ুয়া-সহ চার জন

চণ্ডীগড়ের রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন চার জন। তাঁদের মধ্যে এক জন ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, বাকি আহত তিন জন ওই পড়ুয়ারই বন্ধু। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এসেছিলেন চণ্ডীগড়ের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। তিনি বিশ্ববিদ্যালয় চত্বরRead More →

অনুব্রত ঘনিষ্ঠদের আরও সম্পত্তি, গরু পাচার মামলায় সিবিআই নজরে কেষ্টর জামাইবাবু কমলকান্তি ঘোষ

অনুব্রত মণ্ডলের জামাইবাবু কমলকান্তি ঘোষের নাম এর মধ্যেই শিবশম্ভু চালকলের সঙ্গে জড়িয়েছিল। এ বারে গরু পাচার মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি করেছে, কমলকান্তির ১৮টি সম্পত্তির হদিস পেয়েছে তারা। আরও জমির খোঁজ মিলেছে অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামেও। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মেয়ে-সহRead More →

বাংলার অধিনায়কের শতরান, অভিমন্যুর ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত ‘এ’

শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন। ভারত ‘এ’ দলের হয়ে ওপেন করতে নেমে ১৩২ রানের ইনিংস খেললেন বাংলার অধিনায়ক। শতরান পেয়েছেন রজত পটীদারও। চা বিরতিতে তিনি অপরাজিত ১২৮ রানে। তাঁদের দাপটে ৯৮ ওভারেই ৩৯১ রান তুলে নিল ভারত ‘এ’। নিউজিল্যান্ড ‘এ’ দলের থেকে আর মাত্র ন’রান দূরে তারা। টস জিতে বেঙ্গালুরুতে বেসরকারিRead More →

মাত্র ৭৫ টাকায় সিনেমার টিকিট বিক্রি হবে দেশ জুড়ে! এক দিনের জন্য বিপুল ছাড়ের ঘোষণা

দেশ জুড়ে জলের দরে মিলবে সিনেমার টিকিট। এক দিনের জন্য মাত্র ৭৫ টাকা দামের টিকিট বিক্রি করবে দেশের বহু সিনেমা হল। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হবে। এই উপলক্ষে কেবল ওই দিনটির জন্য সস্তায় সিনেমার টিকিট বিক্রি করা হবেRead More →

বিমানে উঠে কান্না শুরু খুদের, থামাতে কোলে নিয়ে ঘুরলেন বিমানকর্মী, দেখুন সেই ভিডিয়ো

জীবন ভেঙ্কটেশ নামের এক যুবক শিশুকন্যাকে নিয়ে উঠেছিলেন এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। কিন্তু বিমানে আকাশে উড়তেই কান্না শুরু করে সদ্য হাঁটতে শেখা খুদে যাত্রী। ভেঙ্কটেশ যখন বুঝে উঠতে পারছেন না কী করবেন, তখনই সহায়তা করতে এগিয়ে এলেন এক বিমানকর্মী। বিমানের ভিতরেই, কাঁদতে থাকা খুদেটিকে রীতিমতো কোলে নিয়ে ঘুরলেন তিনি। পেশায়Read More →

রবিবার আবার সামনে পাকিস্তান, বাবরদের বিরুদ্ধে বিশেষ ধরনের প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলী

গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত। রবিবার সুপার ফোরের ম্যাচে আবার তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়া কাপে দ্বিতীয় বার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি তুঙ্গে ভারতীয় দলে। এক দিন বিরতির পর অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই নতুন রূপে দেখা গেল বিরাট কোহলীকে। বিশেষ মাস্ক পরে অনুশীলন করলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেRead More →