রেললাইনে কাজ, শনি ও রবিবার শিয়ালদহ মেন শাখায় ৪২ লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। আর তার জেরে অন্তত ৪২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। শনি ও রবিবার এই দুদিন কাজ হবে। আর এই দুদিনই এই ট্রেনগুলি বাতিল থাকবে।Read More →

প্রয়াত হ্যারি পটার-খ্যাত অভিনেতা রবি কোলট্র্যান, ৭২ বছরে চলে গেলেন ‘হ্যাগরিড’

স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যান প্রয়াত। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার স্কটল্যাণ্ডের ফালকির্কের কাছে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এজেন্ট বেলিন্দা রাইট সংবাদমাধ্যমকে এই খবর জানান। হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। রবির আসল নাম অ্যান্থনি রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে তাঁরRead More →

প্রাথমিকে শূন্যপদ ৩৯২৯, চাকরির দাবিতে মামলা তিন হাজার, এক দিনে আদালতে প্রায় দেড় হাজার প্রার্থী

চাকরি চেয়ে এক দিনে ১৪০০ আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে। প্রাথমিকের শূন্যপদে নিয়োগ চেয়ে এই আবেদনগুলি জমা পড়েছে। আরও দু’ হাজার পরীক্ষার্থী আবেদন জানাতে পারেন বলে জানা গিয়েছে। ফলে মোট মামলার সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যেখানে শূন্যপদ ৩৯২৯। শুক্রবার এই আবেদনগুলির ভিত্তিতে জরুরি মামলাRead More →

ব্যাঙ্ক বা জীবন বিমায় ‘নমিনি’ হতে পারেন সমকামী সঙ্গী! উত্তর পেলেন কলকাতার যুগল

জীবন বিমা, ব্যাঙ্কের অ্যাকাউন্টে সঙ্গীকে ‘নমিনি’ করতেই পারেন সমকামীরা। সরকারি বিভিন্ন দফতর থেকে মিলল এমনই উত্তর। স্বামী-স্ত্রীর একে অপরের সম্পত্তির উপর অধিকার থাকবে, এ এক প্রকার স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু যুগল যদি হন সমকামী, তা হলে কী হবে? আইনে তাঁদের বিয়ের স্বীকৃতি নেই এ দেশে। ফলে একে অপরেরRead More →

শুক্রবার থেকেই অনলাইনে মিলবে ফর্ম, ৩ নভেম্বর পর্যন্ত প্রাথমিকে নিয়োগের আবেদন জানানো যাবে

বিতর্ক এবং মামলার আবহেই প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নতুন টেট পরীক্ষার জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টে থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফর্ম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওই সময়সীমার মধ্যেইRead More →

ট্রেনে জায়গা পেতে যাত্রীদের মাথার উপর দিয়ে ‘স্পাইডারম্যান’-এর মতো ঝুলে ঝুলে গেলেন যুবক!

ভিড় ট্রেনে বসার জায়গা পাওয়ার জন্য ঝগড়া, হাতাহাতি, মারামারি কত কী-ই না হয়। কেউ জায়গা পান, কারও ভাগ্যে শিকে ছেঁড়ে না। তেমনই একটি ভিড় ট্রেনে জায়গা পাওয়ার জন্য এক যুবক যা করলেন তা দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন। যুবকের সেই কৌশলের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। ভিড়ে ঠাসা একটি ট্রেন। দেখে মনেRead More →

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান অধিনায়কের শরণাপন্ন বাংলাদেশের ব্যাটার

গত এক বছরের বাংলাদেশের হয়ে ধারাবাহিক ভাবে রান করছেন লিটন দাস। মিডল অর্ডারে দলের বড় ভরসা তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। সেই লিটনকে দেখা গেল বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানের থেকে পরামর্শ নিতে। খারাপ খেললে কী ভাবে মানসিক ভাবে চাঙ্গা থাকবেন, সেই বিষয়ে উপদেশ নিলেন তিনি। নিউজ়িল্যান্ডেRead More →

মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে বাড়ি গিয়ে ওঁর স্ত্রীর সামনে টেনে চড় কষাতাম, অসিতকে তোপ লকেটের

লকেট চট্টোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন বৃহস্পতিবার। মন্তব্য করেছিলেন, হুগলির সাংসদকে তিনি গলার লকেট থেকে পায়ের নূপুর করে ছেড়েছেন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সেই মন্তব্যের জবাব দিলেন লকেট। শুক্রবার তাঁর পাল্টা, নারীদের সম্পর্কে যে মনোভাব দেখিয়েছেন তৃণমূল নেতা, তা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়Read More →

উচ্চ প্রাথমিকে ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেবে এসএসসি, ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রক্রিয়া

উচ্চ প্রাথমিকে ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেওয়া হবে। ২০১৪-য় উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় তাঁরা পাশ করেছিলেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। নিয়োগ দুর্নীতির আবহে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদেরই এ বার ইন্টারভিউ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শুক্রবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবেRead More →

Cyclone Sitrang Possibility: ঘণ্টায় ২০০ কিমি বেগে কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর

1/5ঘূর্ণিঝড় কি আদৌও ধেয়ে আসছে? বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের তরফে সেরকম কিছু জানানো হয়নি। ঘূর্ণিঝড় তৈরির কোনও সম্ভাবনা থাকলে তা আগেভাগেই হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হবে। সেইমতো সতর্কতা অবলম্বন করা হবে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। 2/5একই কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরেরRead More →