মা অসুস্থ, টেস্টের মাঝপথে অশ্বিনের জায়গায় রোহিতদের দলে কে?

শুক্রবার রাতেই জানা গিয়েছিল যে, রবিচন্দ্রন অশ্বিন এই টেস্টে আর খেলতে পারবেন না। ভারতীয় স্পিনারের মা অসুস্থ, সেই কারণে চেন্নাই ফিরে গিয়েছেন অশ্বিন। শনিবার থেকে রাজকোট টেস্টে খেলতে দেখা যাবে না তাঁকে। অশ্বিনের জায়গায় দেবদত্ত পাড়িক্কলকে দেখা গেল শনিবার ফিল্ডিং করতে। বোর্ডের তরফে সমাজমাধ্যমে জানানো হয় যে অশ্বিন বাড়ি ফিরেRead More →

সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, ছয় সদস্যের প্রতিনিধি দল ঘুরে দেখছে গ্রাম

সন্দেশখালিতে পৌঁছল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। ছ’জন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সকালে সন্দেশখালিতে গিয়েছে। ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখছে তারা। গত কয়েক দিন ধরেই সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে গত সপ্তাহে পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ উঠেছে। এইRead More →

চোপড়ার পর চাপড়া, এ বার বিএসএফ কর্মীর কন্যাকে পিষে দিল বাহিনীরই গাড়ি! দায়ের অভিযোগ

সদ্য সীমান্তের ডিউটি শেষ করে ঘরে ফিরেছেন মা। তাঁর সঙ্গে দেখা করেই ঠাকুমাকে নিয়ে বাড়ির সামনের সরস্বতী পুজোর প্যান্ডেলে যাচ্ছিল সাত বছরের কন্যা। ঠিক তখনই একটি বিএসএফের পিকআপ ভ্যান পিষে দিল শিশুটিকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।Read More →

আস্থাভোটের আগে দিল্লির আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন কেজরীওয়াল, কী সাফাই ‘আপ’ প্রধানের?

দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য শনিবার দুপুরে আস্থাভোটের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তার আগে সকালে রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় পঞ্চম বারও ইডির সমন এড়িয়েছিলেন কেজরী। এড়িয়ে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ। তা নিয়ে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতারRead More →

James Anderson | IND vs ENG: ঐতিহাসিক লজ্জায় জিমি! কুম্বলের বোঝা নিলেন নিজের কাঁধে, কী করলেন কিংবদন্তি?

এই মুহূর্তে ভারত-ইংল্য়ান্ড (IND vs ENG) রাজকোটে টেস্ট খেলছে। পাঁচ ম্য়াচের চলতি সিরিজের তৃতীয় ম্য়াচে মুখোমুখি দুই দল। আর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, ঐতিহাসিক লজ্জায় জুড়ল কিংবদন্তি ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনের নাম (James Anderson) ! রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারতRead More →

Hooghly News: ছাগল নিয়ে অশান্তি জেরেই খুন প্রৌঢ়া! ঠিকাদারকে গ্রেফতার পুলিসের

ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ গিয়ে পড়েছিল ঠিকাদারের উপর। গালিগালাজ করায় গলা কেটে খুন করা হয় প্রৌঢ়াকে। পোলবার এই খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এই ঘটনায় গ্রেফতার ঠিকাদার শঙ্কর সাদা (৫৪)। তার বাড়ি বিহারের খাগারিয়া জেলায়। গত ১২ ফেব্রুয়ারী রাতে পোলবার সুগন্ধার একটি ইট ভাটার পাশে সার কারখানার পিছনের একটি পরিত্যক্তRead More →

‘কৃষকদের উপকার হবে এমন প্রকল্প নিয়ে কাজ করছে সরকার,’ বিক্ষোভের আবহে মন্তব্য প্রধানমন্ত্রীর

কৃষকরা উপকৃত হবেন, এমন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তিন রাজ্যে শুরু হওয়া কৃষক বিক্ষোভের আবহে এমনটাই মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হরিয়ানার রেওয়ারিতে গিয়েছেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জনসাধারণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, ‘‘কৃষকদের উপকার হবে এমন প্রকল্পRead More →

এমবাপেকে রিয়ালে নিয়ে আসতে মরিয়া নাদাল, নিজেই উদ্যোগ নিলেন টেনিস তারকা

তিনি টেনিস খেলেন বটে। তবে ফুটবলও ভালবাসেন খুবই। রিয়াল মাদ্রিদের অন্ধ ভক্ত। সেই রাফায়েল নাদাল এ বার উদ্যোগ নিলেন কিলিয়ান এমবাপেকে স্পেনের ক্লাবে নিয়ে আসার। জানালেন, এমবাপেকে রাজি করানোর জন্য যেটা সম্ভব সেটাই করবেন। নিজে মায়োরকার বাসিন্দা হলেও রিয়ালের প্রতি আলাদা ভালবাসা রয়েছে নাদালের। অতীতে বহু ম্যাচে হাজির থেকেছেন স্টেডিয়ামে।Read More →

ইংল্যান্ডের বাজ়বল চলছেই, ৪৪৫ রান তুলেও স্বস্তি নেই ভারতের, দিনের শেষে স্টোকসেরা ২০৭/২

রাজকোটে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেও স্বস্তি নেই ভারতের। রোহিত শর্মাদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দ্রুত রান তুলছে ইংল্যান্ড। নেমেই আক্রমণাত্মক ভাবে ব্যাটিং শুরু করেন ওপেনার বেন ডাকেট। শতরান করেন তিনি। দিনের শেষে ১৩৩ রান করে অপরাজিত। ইংল্যান্ড ২০৭/২। প্রথম দিনের শেষে ভারত ৩২৬ রান তুলেছিল ৫ উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনেRead More →

বাঙালি মেয়ের হাতে পর্যুদস্ত বিশ্বের এক নম্বর, বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট সদ্য অর্জুন পুরস্কার বিজয়ীর

টেবিল টেনিসে বিশ্বের এক নম্বর চিনের সান ইংশা। তাঁকে হারিয়ে দিলেন বাংলার ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্ব ক্রমতালিকায় তিনি ১৫৫ নম্বর। বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দলগত খেলায় প্রথম সিঙ্গলসে ভারতকে জয় এনে দিয়েছিলেন ঐহিকা। ভারত যদিও ২-৩ ব্যবধানে হেরে যায় চিনের বিরুদ্ধে। সিঙ্গলসে প্রথম ম্যাচ ছিল ঐহিকার। তিনি ইংশাকে হারিয়ে দেন ১২-১০,Read More →