ব্রিটিশ-তাঁবেদারি করেছে কংগ্রেস, নেহরু ছিলেন সংরক্ষণ বিরোধী, পাল্টা আক্রমণ শানালেন মোদী

স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর ‘নেতিবাচক’ ভূমিকা নিয়ে সংসদের উচ্চকক্ষে বিজেপিকে খোঁচা দিয়েছিল কংগ্রেস। গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে দলিতদের উপর আক্রমণের ঘটনা এবং সম্প্রতি ইডির হাতে আদিবাসী নেতা তথা ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে কংগ্রেস বলেছিল, মোদী সরকার আদিবাসী এবং অনগ্রসর শ্রেণির বিরোধী। বুধবার রাজ্যসভায়Read More →

সাংসদ দেব কি তাঁর ভোটে না দাঁড়ানোর ‘বিদায়বাণী’ লিখেই ফেললেন! সংসদ থেকে ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট

ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) কি আর লোকসভা ভোটে দাঁড়াবেন না? গত কয়েক দিন ধরেই সেই গুঞ্জন চলছিল। তার মধ্যে বুধবার লোকসভায় তাঁর বসার আসনের ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ইঙ্গিতপূর্ণ কথা লিখলেন দেব। ছবিতে দেখা যাচ্ছে, লোকসভায় বসার আসনের সামনে এলইডি স্ক্রিন। তাতে তাঁর নাম লেখা।Read More →

India Myanmar Border Fence: ভারত-মায়ানমার সীমান্তে ১৬৪৩ কিলোমিটার লম্বা বেড়া দেবে কেন্দ্র, ঘোষণা শাহর

সীমান্ত পেরিয়ে এসে বারবার ভারতীয় ভূখণ্ডে এসে গোলমাল পাকাচ্ছে মায়ানমারের জঙ্গিরা, পাশাপাশি রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারত-মায়ানমার সীমান্তের ১৬৪৩ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হবে।  এতে সীমান্ত নিরাপত্তা বাড়বে। কিছুদিন আগেই অসম পুলিসের এক অনুষ্ঠানে এরকম ইঙ্গিত দিয়েছিলেন শাহ।Read More →

মানুষের মতোই বাঘেও গরু মেরে খায়, বাঘেরও সাজা হোক, দাবি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর!

গরুর মাংস খাওয়ার জন্য মানুষের সাজা হলে বাঘের কেন হবে না? মঙ্গলবার গোয়া বিধানসভায় এই প্রশ্ন তুললেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক চার্চিল অ্যালেমাও। সম্প্রতি গোয়ার মহাদয়ী অভয়ারণ্যে এক বাঘিনি এবং তার তিন শাবককে খুন করেছিল স্থানীয় পাঁচ ব্যক্তি। বিজেপি শাসিত গোয়ায় জাতীয় পশুর প্রাণসংশয়ের এই ঘটনা নিয়েRead More →

আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, শীত কি আবার ফিরবে? কী বলছে হাওয়া অফিস?

আর সপ্তাহখানেক পরেই সরস্বতী পুজো। বসন্ত দোরগোড়ায়। গত কয়েক দিন থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মাঘ মাস শেষ হতে না হতেই যে শীত বিদায় নিয়েছে তা মনে করেছিলেন অনেকেই। তবে পাকাপাকি ভাবেই কি বসন্তের আগমন ঘটল? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমারRead More →

আইপিএলের আগে সৌরভেরা কোচছাড়া, দিল্লির হেডস্যর পেলেন নতুন চাকরি, কোথায় যোগ দিচ্ছেন?

গত বছর থেকে আমেরিকায় শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এ বছর তা আরও বড় করে আয়োজন করার চেষ্টা চলছে। সেই লিগেরই ওয়াশিংটন ফ্রিডম দলের কোচ হিসাবে যোগ দিতে চলেছেন রিকি পন্টিং। তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের কোচ। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই দলের মেন্টর। আইপিএল এবং এমএলসি, দু’টি জায়গাতেই দেখা যাবেRead More →

ভারত ‘জিআই’ তকমা পেতেই নড়েচড়ে বসল বাংলাদেশ! টাঙ্গাইলের স্বত্ব নিয়ে লড়াই দুই প্রতিবেশীর

রূপসী বাংলার শাড়ি কার— তা নিয়ে দর কষাকষি ভারত এবং বাংলাদেশের। আরও খোলসা করলে বাংলা এবং বাংলাদেশের মধ্যে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ‘জিআই’ তকমার জন্য জেনিভায় ওয়র্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজ়েশন (উইপো)-এর কাছে আবেদন করে সম্প্রতি তা পেয়েছে ভারত। ঢাকার দাবি, ভারত তথা বাংলা নয়, টাঙ্গাইল শাড়ি তাদের পণ্য। কারণ, টাঙ্গাইলের ভৌগোলিকRead More →

সাত দিন ধরে ধর্ষণ, গায়ে গরম ডাল ঢেলে অত্যাচার! দিল্লিতে নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী

ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল তরুণ-তরুণীর। তার পর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই একসঙ্গে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তরুণী। ‘অচেনা’ বন্ধুকে ভরসা করাই কাল হল তাঁর। সাত দিন ধরে ধর্ষণের শিকার হন তিনি। শুধু তা-ই নয়, তাঁর শরীরে গরম ডাল ঢেলে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। দক্ষিণRead More →

অশান্ত লোহিত সাগর! ভারত আসার পথে আমেরিকার জাহাজে হানা হুথিদের, হামলা ব্রিটিশ জাহাজেও

মাঝসমুদ্রে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা! হামলার দায় স্বীকার করল ইয়েমেনে সক্রিয় ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী হুথি। মঙ্গলবার হুথিরা ঘোষণা করেছে, লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা চালিয়েছে তারা। ওই দু’টি জাহাজের মধ্যে আমেরিকার জাহাজটি ভারতে আসছিল বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিRead More →

Modi comment, তৃতীয়বারের কার্যকালে বড় বড় সিদ্ধান্ত নেবেন, মোদীর মন্তব্য ঘিরে জল্পনা শুরু, কী সেই সিদ্ধান্ত? কোন বড় ইঙ্গিত দিতে চাইলেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছেন তৃতীয়বারের জন্য আর কেউ নয়, তারাই সরকার তৈরি করতে চলেছেন। আসন্ন লোকসভা ভোটে বিজেপি ৩৭০ আসন পাবে এবং এনডিএ জোট অন্তত ৪০০ আসন পাবে বলেই দাবি তাঁর। একইসঙ্গে তাঁর দাবি, ক্ষমতায় এলেই তাঁরা বড় বড় সিদ্ধান্ত নেবেন। আর মোদীর এই মন্তব্য ঘিরেইRead More →