‘বিদ্রোহী’র অভিষেক পর্ব শেষ হল বিষাদে! ৬২ রানে অনেক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়ে গেলেন সরফরাজ

৬৬টা বল দেখতে দেখতে যতটা উচ্ছ্বাস করছিলেন, খেলার পর ততটাই হতাশ অনিল কুম্বলে। স্বগতোক্তির মতো বলে উঠলেন, কেন যে ওকে অভিষেকের টুপিটা দিতে গেলাম! ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার প্রথম টেস্টে রান আউট হয়েছিলেন। তাঁর হাত থেকে অভিষেকের টুপি নেওয়া সরফরাজ খানের প্রথম টেস্ট ইনিংসও থেমে গেল রান আউটে। উল্টোRead More →

দেবকে দিল্লিতে ডাকল ইডি, আর্থিক তছরুপের মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে আগামী বুধবার আবার তলব

ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। এ বিষয়ে দেবের সঙ্গে বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করাRead More →

কেন রাজনীতি ছাড়তে চান, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিশদে বোঝালেন সাংসদ মিমি

যাদবপুরের সাংসদ পদ ছাড়তে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সে কথা জানিয়ে এসেছেন তিনি। দিয়ে এসেছেন চিঠিও। মিমি জানিয়েছেন, এখনও মমতা তাঁর ইস্তফার বিষয়ে সম্মতি জানাননি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দেবেন। বিধানসভা থেকে বেরিয়ে মিমি বুঝিয়েছেন,Read More →

ধনখড়ের করা নিয়োগ বাতিল করে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ, সেই নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের করা একটি নিয়োগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ বাতিল করল ডিভিশন বেঞ্চ। আগের নিয়োগই বহাল থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত। ইস্টার্ন জ়োনাল কালচারাল সেন্টারের (ইজ়েডসিসি) ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন ধনখড়। নির্ধারিত ইন্টারভিউRead More →

আইসিইউতে সুকান্ত, স্যালাইন চলছে, দেখতে গিয়েছিলেন রাজ্যপাল, শুভেন্দু , শমীক, খোঁজ নিলেন নাড্ডা

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসুস্থ। মঙ্গলবার থেকে বসিরহাটে ছিলেন তিনি । সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালন করতে গিয়ে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়েন তিনি। তাকে বার বার সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়। এরপর বিক্ষোভ দেখাতে গিয়ে বুধবার পুলিশের গাড়ির উঠতে বাধ্য হন। সেই সময় হঠাৎই অচেতন হয়ে পড়েন। সেখানRead More →

Jalpaiguri: তিস্তার আকাশে আজ পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা! সরস্বতীপুজোর আবহে শৈশবকে ফিরে দেখা…

 এই প্রথম ঘুড়ির উৎসব তিস্তা পাড়ে! আজ জলপাইগুড়ির এই ঘুড়ি-উৎসব জেলার স্থানীয় সংস্কৃতিতে এক আলাদা মাত্রা এনে দিল। একদিকে সরস্বতী পুজো, অন্য দিকে, ভ্যালেন্টাইনস ডে। এর উপর ঘুড়ি-উৎসব যেন উপরি পাওনা জলপাইগুড়িবাসীর। ছোট থেকে বড় সবারই উপরি পাওনা হয়ে রইল এই ঘুড়ি-মুহূর্ত। এক সময় তো সকলের চোখ আকাশের দিকে কখনRead More →

East West Metro: মেট্রোর কাজে ভেঙেছে বাড়ি, মেরামত করে ফেরাচ্ছে কর্তৃপক্ষ

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামত কাজ এবং মেরামত করা বাড়ির হস্তান্তরের কাজ শুরু করল কলকাতা মেট্রো রেল। এই বিপর্যয়ের পরে, নির্মাণকারী কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এই করিডোরের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে সমস্ত ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেরামত এবং এই এলাকার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে এই প্রকল্পের নির্মাণRead More →

Bengal Weather Today: হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণের ৯ জেলায়, বাকি জেলায় মেঘলা আকাশ

উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।  আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের নয় জেলায়। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ১৭ ফেব্রুয়ারি শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং মারাঠাওয়াড়াতে। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।Read More →

ইংল্যান্ড সিরিজ়ে ছুটি নিয়ে কি বোর্ডের তোপের মুখে বিরাট? জবাব দিয়ে দিলেন সচিব জয় শাহ

বিরাট কোহলি কি ভুল করে ফেলেছেন? বিরাটের উপর কি ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড? ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সিরিজ় থেকে ছুটি নিয়েছেন বিরাট। একটি টেস্টেও খেলবেন না তিনি। ছুটি নিয়ে কি বোর্ডের তোপের মুখে পড়েছেন বিরাট? মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ড অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে তারা।Read More →

চোখের জলে সাক্ষী বাবা নওশাদ, কুম্বলের হাত থেকে অভিষেকের টুপি নিলেন সরফরাজ়

ছেলে তখন মধ্যমণি। সতীর্থদের মাঝে দাঁড়িয়ে অনিল কুম্বলের হাত থেকে টেস্ট অভিষেকের টুপি নিলেন সরফরাজ় খান। ছেলের কেরিয়ারের সব থেকে বড় মুহূর্তের সাক্ষী থাকলেন বাবা-মা। কিছুটা দূরে দাঁড়িয়ে দেখলেন তাঁরা। নিজের আবেগ ধরে রাখতে পারলেন না সরফরাজ়ের বাবা নওশাদ। কেঁদে ফেলেন তিনি। সরফরাজ়কে টুপি নিতে দেখে প্রথমে হাসছিলেন নওশাদ। তারRead More →